আজ আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া। ৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার বক্তব্যের বাকি অংশ দেওয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। খালেদা জিয়ার পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ দিন নির্ধারণ করেন।   মিতু/বিবি নিউজ/৫৪১

Read More

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পুতিন

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব এখন ভ্লাদিমির পুতিন। আমেরিকান সাময়িকী ফোর্বস ২০১৬-তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ৭৪ জনের একটি তালিকা প্রকাশ করেছে। তাতে এক নম্বরে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। খবর বিবিসির।  এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। তালিকায় ৭৪ জনের মধ্যে রয়েছেন মাত্র ৬ জন নারী। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ক্যাথলিক ধর্মাবলম্বীর আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস।  এই নিয়ে টানা চার বছর ফোর্বসের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থান পেলেন পুতিন। তাকে শীর্ষস্থান দেওয়া কারণ হিসেবে সাময়িকীটি বলছে, তার নিজের…

Read More

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার সদর উপজেলার নিতেস্বর এলাকায় রোলার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।  বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন।  নিহতরা হলেন সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)। এছাড়া আহত বিশাল আহমদকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারীরা জানান, রাত ২টার দিকে মোটরসাইকেলে করে তারা তিনজন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিলেন। পথে নিতেস্বর…

Read More

সংসদীয় গণতন্ত্র চর্চায় বিশ্বব্যাপী জনগণকে সচেতন হবার আহবান জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরিন শারমিন চৌধুরী সংসদীয় গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সম্পর্কে বিশ্বব্যাপী জনগণকে শিক্ষিত, সচেতন ও আগ্রহী করে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বিশ্বের জনসংখ্যার এক বৃহৎ অংশ তরুণ সমাজ। বর্তমান তরুণ সমাজের মধ্যে রাজনীতির বিষয়ে অনিহা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য সুখকর নয়। ড. শিরিন শারমিন চৌধুরী গতকাল মঙ্গলবার লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারী সম্মেলনে সিপিএ কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির ভাষনে এ কথা বলেন। মঙ্গলবার…

Read More

বরেন্দ্র অঞ্চলে মাল্টা চাষে সফলতা অর্জন

ডেস্ক রিপোর্ট: বরেন্দ্র এলাকাসহ এই অঞ্চলে মাল্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।  লাভজনক বাজার মূল্য কৃষকদের মাল্টা চাষে আগ্রহ সৃষ্টি করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান বলেন, গোদাগাড়ী, তানোর, নাচোল ও গোমস্তাপুর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ সদরের কৃষকগণ ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে দু’শ বিঘা জমিতে মাল্টা বাগান তৈরি করছেন। এই অঞ্চলে মাল্টা চাষের উপযোগী আবহাওয়া ও মাটি থাকায় ডিএই’র কর্মকর্তাগণ কৃষকদের মাল্টা চাষে উৎসাহ প্রদান করছেন। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিক এলাকার মাল্টা চাষী মতিউর বলেন, তিনি আট’শ মাল্টা ১৬ হাজার টাকায় বিক্রি করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, এ অঞ্চলের মাল্টা হলুদ…

Read More

বিদ্যুৎ সাশ্রয়ী নতুন প্রযুক্তির ওয়াইফাই

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল গবেষক বিদ্যুৎ সাশ্রয়ী ওয়াই-ফাই আবিষ্কার করেছে। নাম দিয়েছে ‘প্যাসিভ ওয়াই-ফাই’।  যা অন্যান্য ওয়াইফাইয়ের তুলনায় ১০ হাজার গুণ বিদ্যুৎ সাশ্রয়ী। গবেষকরা জানায়, প্যাসিভ ওয়াই-ফাই সাধারণ ওয়াই-ফাইয়ের তুলনায় কম রেডিও ফ্রিকোয়েন্সি দরকার হয়। এ ডিভাইসটি ছবির জন্য যে অতিরিক্ত রেডিও ফ্রিকোয়েন্সি দরকার হয় তার প্রয়োজন হয় না । তারা এটিকে আরো আধুনিক করার জন্য কাজ করছে। এটি দিয়ে উচ্চগতিতে ডাউনলোডও করা যাবে। যার গতি ১১ এমবিপিএস।   মিতু/বিবি নিউজ/৫৩৬

Read More

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:  গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে জাতি স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। এ উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।  এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদর্শন করে। এছাড়া শহীদদের স্মরণে বিওগলে করুণ সুর বাজানো হয়। ভোর ছয়টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন। পৌঁছেই তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সঙ্গে কুশল…

Read More

সিলেটে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:   সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। নিহতরা হলেন নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার হাবিবুল্লার ছেলে মাহিন আহমদ (৩০) এবং একই এলাকার জেসমিন (৩৫) ও সুজন (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ১৩…

Read More

শাহজালালে ৫০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

ডেস্ক রিপোর্ট:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।    মঙ্গলবার দিবাগত রাতে ৮৮৭ কার্টন থেকে প্রায় দুই লাখ পিস সিগারেট জব্দ করা হয়েছে। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।   শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে,  সিগারেটের কার্টনগলো পরিত্যক্ত অবস্থায় ৫নং ব্যাগেজ বেল্টের পাশে ট্রলির উপর পাওয়া যায়। রাত আনুমানিক একটায় ট্যাগহীন পরিত্যক্ত ১২টি ব্যাগেজ কাস্টমস হলে নিয়ে আসা হয়।       মিতু/বিবি নিউজ/৫৩৩

Read More

‘শীতে প্রতিদিন গোসল নয়’

ডেস্ক রিপোর্ট: হিমের পরশ গায়ে লাগলেই বুক দুরুদুরু। আসলে মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু মাঘ না হলেও শীতে কাবু মানুষ। শীতের রঙিন দিনে যতই খুশির পসরা সাজানো থাক না কেন, ভয়ের জায়গাও কিন্তু কম নয়। সব থেকে ভয় বোধ হয় গোসলে। আট হোক কিংবা আশি, শীতের দিন গোসলের পানিকে ভয় পান না এমন মানুষ বিরল। আর শীতকাতুরে হলে তো কথাই নেই। তবে শীতের হাত থেকে পালাতে গোসলে ফাঁকি দেওয়ার যে প্রবণতা ছিল তা বোধহয় একেবারে অমূলক নয়। অন্তত চর্মরোগ বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন। সারা পৃথিবী জুড়েই এ ব্যাপারে একমত চিকিৎসকরা। প্রতিদিন…

Read More