ডেস্ক রিপোর্ট: কখনও আমির, কখনও সালমান কিংবা শাহরুখ। বক্স অফিসে খানেদের দাপটই শেষ কথা।নয়তো অক্ষয় কুমার। তবে এ বছর সেই দাপট খানিকটা কম দুই নায়িকা আনুশকা ও আলিয়া ভাটের কারণে। যাদের ছবির বক্স অফিস কালেকশন খান-কুমারদের থেকে ঘটনাচক্রে বেশি! এই বছর আলিয়ার তিনটা ছবি মুক্তি পেয়েছে। ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘উড়তা পঞ্জাব’ এবং ‘ডিয়ার জিন্দেগি’। তিনটা মিলিত বক্স অফিস কালেকশন ১৯৪ কোটি রুপি। অন্যদিকে, অানুশকার এ বছর মুক্তি পেয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘সুলতান’। দুইটা ছবির ব্যবসার পরিমাণ ৪১২ কোটি রুপিরও বেশি। বিগত কয়েক বছরের বিচারে নায়িকাদের পারফরম্যান্স বেশ ভাল।…
Read MoreYear: 2016
মিথ্যা প্রচারে ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হবে না : জয়
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের সরকার বাক-স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু মিথ্যা প্রচারে সন্ত্রাসীদের ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হবে না। সোমবার জাপানের একটি জার্নালে প্রকাশিত এক নিবন্ধে জয় লিখেছেন, বাংলাদেশের সরকার শান্তিপূর্ণ বাক-স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু মিথ্যা কথা প্রচার ও কোনো ভয়াবহ ঘটনাকে অতিরঞ্জিতভাবে প্রকাশ করতে দেয়া হবে না। টোকিও-ভিত্তিক শীর্ষ অনলাইন জার্নাল ‘দ্য ডিপ্লোমেট’-এ প্রকাশিত নিবন্ধের শিরোনাম ‘বাংলাদেশ ফাইট্্স মেলিসিয়াস ফেসবুক পোস্টিংস, অনলাইন হেইট’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় তার নিবন্ধে লিখেছেন, মিথ্যা ও ঘৃণা প্রচারে ইন্টারনেটের শক্তি সম্পর্কে বিশ্ব এখন…
Read Moreবঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগকে স্মরণ করে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে শেখ হাসিনা এই আহবান জানান। তিনি বলেন, ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ আমাদের জাতীয় জীবনে এক কালো অধ্যায়। স্বাধীনতার ঊষালগ্নে স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। শেখ হাসিনা বলেন, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ২০০৯ সালে সরকার গঠনের পর বুদ্ধিজীবী হত্যাকারীসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় নিয়ে আসা হয়।…
Read Moreজনগণের সরাসরি ভোটে এগিয়ে হিলারি
ডেস্ক রিপোর্ট: জনগণের সরাসরি ভোটে (পপুলার ভোটে) আরো এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন। সবশেষ তথ্যমতে, ইলেক্টোরাল ভোটে জয়ী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৮ লাখ ভোটে এগিয়ে আছেন সাবেক এ ফার্স্ট লেডি। ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বানে জর্জ ডব্লিউ বুশের চেয়ে আল গোর প্রায় সাড়ে ৫ লাখ ভোটে এগিয়ে ছিলেন। হিলারির এগিয়ে থাকার এ ভোটের সংখ্যা ওই সময়ের চেয়ে পাঁচগুণ বেশি। স্থানীয় সময় গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ফলাফলে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হন। আর হিলারির থলিতে পড়ে…
Read Moreদুপুরে অস্ট্রেলিয়ায় টাইগারদের প্রথম ম্যাচ
ডেস্ক রিপোর্ট: বর্তমানে দশ দিনের ক্যাম্পে অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ২৩ সদস্য। ক্যাম্প চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্প চলার মাঝে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার তাদের প্রতিপক্ষ। এর মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে আজ। প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। আর ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচটি খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। আজকের ম্যাচটি হবে নর্থ সিডনি ওভালে। টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শেষ করে তারা যাবে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে। মিতু/বিবি নিউজ/৫২৭
Read Moreখুলনায় অস্ত্রের আঘাতে যুবক নিহত
ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগরীর খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে জাহিদ (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বড়ভাই জাভেদকেও কুপিয়ে জখম করা হয়।আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানান খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈয়মুর ইলী।দুই ভাই খালিশপুরের বঙ্গবাসীর নতুন কলোনীর মৃত সাব্বির হোসেনের ছেলে। ওসি আমীর তৈয়মুর ইলী বলেন, দুই ভাই বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত জাহিদের বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দেয়। আর তার বড়ভাই…
Read Moreরামপুরায় বিস্কুটের দোকানে আগুন
ডেস্ক রিপোর্ট: রাজধানীর রামপুরায় একটি বিস্কুটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ১০ মিনিটের মাথায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ১৩৮/১, সুরুচি ফাল্গুনী হাউজের নিচতলায় তালাবদ্ধ এই দোকানে হঠাৎ করেই আগুন লাগে। বাসাটির নিরাপত্তা প্রহরী আব্দুল জলিল (৪৫) জানান, হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া আসতে শুরু করে। তা দেখে স্থানীয়রা দোকানের তালা ভেঙে পানি দেন। পরে ফায়ার সাভিসে খবর দেয়া হলে তারা এসে ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগেছিল বলে ধারণা করছে…
Read Moreআজ শহীদ বুদ্ধিজীবী দিবস
ডেস্ক রিপোর্ট: আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিনয় ও শ্রদ্ধায় আজ জাতি সেসব বুদ্ধিজীবীকে স্মরণ করবে। একই সঙ্গে এবারো জাতির প্রত্যাশা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে এবং যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে অথবা পলাতক আছে, তাদের বিচারের রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস…
Read Moreনড়াইলে আউটসোর্সিংয়ে ঝুঁকছেন মেয়েরা
ডেস্ক রিপোর্ট: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা ও সমানতালে এগিয়ে যাচ্ছে। আইটির এই যুগে ছেলেদের পাশাপাশি মেয়েরাও প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নেই। ইন্টারনেটে আউটসোসিং এ নড়াইলের মেয়েরা ও সমানতালে এগিয়ে যেতে চাচ্ছে। আর এই কাজে সহায়তা করছে নড়াইল ডিজিটাল লাইব্রেরি। এ সকল প্রশিক্ষণের পাশাপাশি ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স এবং টিম তৈরি করে নিবিড় যোগাযোগ স্থাপন করে সদস্যদের কাজ পাইয়ে দেওয়ার সহযোগিতা করছেন ডিজিটাল লাইব্রেরি নামে একতটি বে-সরকারি উন্নয়ন সংস্থা। জানাগেছে, ২০১২ সাল থেকে নড়াইল ডিজিটাল লাইব্রেরির একদল আইটি কর্মী নিরলসভাবে গত কয়েকবছর ধরে…
Read Moreসোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ
ডেস্ক রিপোর্ট: আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাজি আলম নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার দিবাগত রাতে রাজধানীর শাহআলী থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৪। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ এর মেজর খুরশিদ। তিনি জানান, ব্রিটিশ নাগরিক ডা. সুরাইয়া পারভীনের কাছে ডিওএইচএস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে নগদ অর্থ দাবি করে ওই ব্যক্তি। ডা. সুরাইয়া ভয়ে টাকা দিয়ে দেন। পরে তিনি পুলিশ ও র্যাবে লিখিত অভিযোগ করলে বিষয়টির ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে হাজি আলমকে…
Read More