ডেস্ক রিপোর্ট: রেডিও জকি ও উপস্থাপক নীরব খান এবং অভিনেত্রী লাবণ্য বিয়ের কাজ সম্পন্ন করলেন। এক বছরের প্রেমপর্ব শেষ করে ২৮ অক্টোবর গাঁটছড়া বাঁধলেন তারা।
জানা গেছে, ২৮ অক্টোবর, শুক্রবার রাতে ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরাসহ মিডিয়ার অনেকে উপস্থিত ছিলেন।
নীরব রেডিও জকি হিসেবে কাজ করার পাশাপাশি তারেক মাহমুদ পরিচালিত চলচ্চিত্র চটপটিতে কাজ করেছেন। অপরদিকে ছোটপর্দার অভিনেত্রী লাবণ্যও ‘গেম রিটার্নস’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি ইতোমধ্যে মুক্তির তালিকায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মিতু/বিবি নিউজ/১৭
