সাভার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকার সাভার সরকারি কলেজে ব্যবস্থাপনা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ব্যবস্থাপনা এলামনাই অ্যাসোসিয়েশন, সাভার সরকারি কলেজের সভাপতি শামীমুর রহমান বাবু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জুয়েলের-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথির সহধর্মীনি সাবিনা সিদ্দিকা , সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার সাইন্স এর ডিন অধ্যাপক ড.…

Read More

সাভার ও ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার,১৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) :”রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঢাকার সাভার ও ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সাভার ও ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে পৃথক পৃথক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ। সাভারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, লায়ন সাবিনা সিদ্দিকা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন…

Read More

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বিকেল ৩টায় কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করেন। স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে সারা দেশে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে নানা কর্মসূচি রয়েছে। বৃষ্টির মধ্যে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে পৌঁছালে প্রধানমন্ত্রীকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং…

Read More

নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ডিসি ফরিদা

ষ্টাফ রিপোর্টার,১১ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :নারীদের পিছিয়ে রেখে দেশের প্রকৃত ও সুষম উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। নারী এগিয়ে গেলে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর উদ্যোগে আয়োজিত SPRE প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কোনো একক বা স্বল্পমেয়াদি প্রক্রিয়া নয়। মানুষের…

Read More

ঢাকা ইপিজেড-এ সৌর বিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু করলো গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেড

ষ্টাফ রিপোর্টার,১১ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : সাভারস্থ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতার একটি রুফটপ সোলার পিভি প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন ও চালু করেছে ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুঞ্জ্যে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেড। বাংলাদেশে শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এই রুফটপ সোলার প্রকল্পটি এখন পুরোদমে সচল রয়েছে এবং কারখানার দৈনন্দিন প্রয়োজনীয় পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করছে। প্রথাগত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে…

Read More

সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

১০ আগস্ট ২০২৬(বিবিনিউজ):সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত এক প্রবাসীর বাড়িতে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। গতকাল রোববার উপজেলার গন্ডগোহালি গ্রামে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত এক প্রবাসীর বাড়িতে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। গতকাল রোববার উপজেলার গন্ডগোহালি গ্রামেছবি: সংগৃহীতসৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬–তে। আজ সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। গতকাল রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। দুজনের বাড়ি নাটোর।…

Read More

এসএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে

১০ আগস্ট ২০২৬(বিবিনিউজ):এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর ২০২৬ সালে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। এর আগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা…

Read More

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ, উপাচার্যের অভিনন্দন

৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দল আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। আজ সকাল সাড়ে এগারোটায় উপাাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য তাঁদেরকে অভিনন্দন জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, দাবা দলের ম্যানেজার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা ও কোচ শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক উথোয়াচিং রোয়াজা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী…

Read More

শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান

৯ আগস্ট(বিবিনিউজ):বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া উভয় স্থানের রাষ্ট্রীয় ও মিশন–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় করবেন সেনাপ্রধান।

Read More

কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

সাভার,৯ আগস্ট(বিবিনিউজ):কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।’ প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম…

Read More