ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শুক্রবার সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে…
Read MoreCategory: সারাদেশ
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
২২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বঙ্গভবনের সামরিক সচিব এবং অন্যান্য সচিবরা অক্টাগনে অভ্যার্থনা জানান এবং ভিভিআইপি-১ আসনে নিয়ে যান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এরপর রাষ্ট্রপতি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি একসঙ্গে দরবার হলে প্রবেশ করলে রাষ্ট্রপতির আগমনী সুর বাজিয়ে…
Read Moreনতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,২০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তাঁর পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে অভিনন্দন জানান। এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশ্যে হাত তুলে সালম ও অভিবাদন জানান। বিরোধী দলের নেতা…
Read Moreধামরাইয়ের কুল্লার বেদে পল্লীতে ডিসি ফরিদা খানম, দিনভর নানা আয়োজনে বিতরণ করলেন বিভিন্ন ধরনের সহায়তা
ষ্টাফ রিপোর্টার,২০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : প্রায় তিন দশক ধরে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগরে বেদে পল্লী থাকলেও এতদিন কোনো জেলা প্রশাসক সেখানে যাননি। দীর্ঘ ৩০ বছর পর প্রথম বারের মতো বেদে পল্লীতে গিয়ে বাসিন্দাদের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম। বৃহস্পতিবার (২০ আগস্ট) ধামরাই উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে তিনি এই বেদে পল্লী পরিদর্শন করেন। এদিন জেলা প্রশাসকের উপস্থিতিতে বেদে পল্লীর ৬৩টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়। এছাড়া পল্লীর ১২ জনকে ঢেউটিন ও প্রত্যেককে ৬ হাজার…
Read Moreরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী নিজের আসন থেকে উঠে পাশে বসা বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট বাক্সের কাছে যান। ঘড়ির কাঁটা যখন ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী ব্যালট পেপার নিয়ে ভোট বাক্সের কাছে যান এবং নিজের ব্যালট পেপার বাক্সে ফেলেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি পদে…
Read Moreপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
১৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান। এবারের সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
Read Moreগ্যাস–সংকটে নরসিংদীতে উৎপাদন বন্ধ তিন শতাধিক কারখানায়
১৯ আগস্ট ২০২৬(বিবিনিউজ):দেশের শিল্পকারখানাগুলোতে গ্যাস–সংকট অব্যাহত রয়েছে। নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ রাজধানীর আশপাশের জেলায় গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কিছু কারখানায় উৎপাদন সীমিত করা হয়েছে। শুধু নরসিংদী জেলায় ছোট–বড় তিন শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বেশ কিছুদিন ধরেই ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সারা দেশের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে গেছে। ফলে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে ২৭০ কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ করে রেশনিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গত শনিবার ভোরে ২৪২ কোটি ঘনফুট সরবরাহ করা…
Read Moreসমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
১৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’ মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’ আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষার লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর (CSR) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন…
Read Moreধামরাইয়ের সুয়াপুরে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় মিলনমেলা
শেখ বাশার,ধামরাই ১৮ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): “সাফল্যের আনন্দ আর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ের সোমবার সুয়াপুর-নান্নার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা। আজ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করেছে সুয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা একেএম আসাদুজ্জামান । “অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ধামরাই…
Read Moreগণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন
১৭ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক এই সরকার গত ১৭ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে। সরকারের এই ১৮০ দিনের পথচলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন।’ দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক…
Read More