ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ :সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করতে চাই মো: ইউনুস পারভেজ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আওয়ামী পরিবারের একজন সন্তান। আমার বাবা বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাবার মুখে আমি ১৯৭১ সালে সেই ভয়াল মহান স্বাধীনতা যুদ্ধের কথা শুনতাম বাবা বলতো বঙ্গবন্ধুর দেশপ্রেমের কথা ও নীতি আদর্শর বাণী সর্বদায় বলতো আমার বাবা। ১৯৯৭ সালে থেকে ছাত্র রাজনীতির সাথে আমার পথ চলা শুরু হয়। ২০০৮ সাল থেকে আমি সাভার উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব…
Read MoreCategory: রাজনীতি
রাজনীতি
যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে সাভারের তিন রত্ন
ষ্টাফ রিপোর্টার, ১৬ নভেম্বর,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চার নাম্বার প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন সাভারের মজিদপুরের কৃতি সন্তান আবু আহমেদ নাসিম পাভেল। এর আগে আবু আহমেদ নাসিম পাভেল রাজশাহী বিভাগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুবলীগের কেন্দ্রীয় কমিটির চার নাম্বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি ও সিনেট সদস্য সোহেল পারভেজ। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম সাফিন। যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে তিনটি গুরুত্বপূর্ণ পদে সাভারের তিন রত্ন দায়িত্ব পাওয়ায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ…
Read Moreসরকার টিকে আছে জনগণের ইচ্ছায় : সেতুমন্ত্রী
৯ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা দেয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়।আজ শুক্রবার বিকেলে সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জণগণের আস্থা নিয়ে সরকার পরিচালনা করছে। এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ অপরাধীদের আশ্রয় দেয় না। আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় টিকে…
Read Moreপত্রিকার পাতা,ফেসবুক স্ট্যাটাসে বিএনপির আন্দোলন সীমাবদ্ধ : সেতুমন্ত্রী
৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।আজ বুধবার দুপুরে সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের রঙ কী, বর্ণ কেমন ইতোমধ্যেই তাদেও নেতা-কর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। বিএনপি’র আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের কোনও ইস্যু নেই। নেই বস্তুগত…
Read Moreনানা আয়োজনে সাভার ও ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন
ষ্টাফ রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে পালিত হলো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন।এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে প্রতিমন্ত্রী সাভার পৌর স্বেচ্ছাসেবক ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় যোগ দিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।অন্যদিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ৭৪ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন ঢাকা ২০ আসনের…
Read Moreসাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
ষ্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলা আওয়ামী লীগের ৭১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে কমিটি ঘোষনার বিষয়টি নিশিচত করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। দীর্ঘদিন পরে নতুন এ কমিটি ঘোষনা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।এবিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন,৭১ বিশিষ্ট এ আওয়ামী লীগের কমিটিতে সৎ যোগ্য ও মেধাবীদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে নতুন মুখ আনা হয়েছে। এর আগে গতকাল রাতে সাভার উপজেলা আওয়ামী লীগের এ…
Read Moreখালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল
১৫ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। এই মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার পরিবার থেকে আসা এই আবেদনে অনুমোদন দেন। তবে এর আগে আইন মন্ত্রণালয়ও ছয় মাস বাড়ানোর জন্য আইনগত সুপারিশ করেছিল। করোনার কারণে গত ছয় মাস খালেদা জিয়ার পরিবার তাঁর কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এই বিবেচনায় তাঁর মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।’ আইন মন্ত্রণালয়ের মতামতের আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে…
Read Moreআওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আসছে : ওবায়দুল কাদের
৩ সেপ্টম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগন নয়, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল।আজ বৃহষ্পতিবার সকালে বানানীস্থ সেতু ভবনে মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে সেতু বিভাগের সচিব মোঃ বেলায়েত হোসেনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নয়, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন…
Read Moreসরকার জনগনের উন্নয়নে কাজ করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার ,৩০ আগস্ট ২০২০(বিবিনিউজ):বাংলাদেশকে এখনো বিএনপি ,জামায়াত পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের নামাবাজার এলাকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকি নিউটনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি ,জামায়াত, শিবির এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দিন রাত অপপ্রচার চালাচ্ছে । তাদের পায়ের নিচ থেকে মাটি…
Read Moreসাভারে ইউপি চেয়ারম্যানদের জরুরী আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার,২৬ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের নামে আইসিটি আইনে অভিযোগ ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য অভিযোগ দেওয়ার প্রতিবাদে করণীয় ঠিক করতে ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারে জরুরী আলোচনা সভা করেছে সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ এসোসিয়েশন।দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও সাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সমরসহ ১২ টি ইউনিয়ন…
Read More