সাভার, ১৫ জুন, ২০২৬ (বিবিনিউজ):‘পাঠচক্র, পড়লে বই, আলোকিত হই’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যাত্রা শুরু করল ‘পাঠচক্র’। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম ফজলুল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কে এম আবু এহসান আল-মামুন এবং পাঠচক্রের আহ্বায়ক ইব্রাহিম আজাদ।…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
বিজ্ঞান ও শিক্ষায় বিনিয়োগই গড়বে স্বনির্ভর বাংলাদেশ: কেরানীগঞ্জে আমান উল্লাহ আমান
ষ্টাফ রিপোর্টার,১৪ জুন ২০২৬(বিবিনিউজ):বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ ও উদ্ভাবনী শক্তিতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ আমান। তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল তরুণ প্রজন্ম। তাদের হাত ধরেই বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।”শনিবার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর…
Read More“আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলেদেয়ার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন”
ষ্টাফ রিপোর্টার,১২ জুন ২০২৬ (বিবিনিউজ ): শুক্রবার বেলা ১২টায় সাভারের আশুলিয়ার বাইপাইল আর,এম,এস টাওয়ারের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যনারে বন্ধ ঘোষিত আলিফ ম্যানুফ্যাকচারিং কোঃলিঃএর শতাধিক শ্রমিকের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এসময় ভুক্তভোগী শ্রমিক হালিমা,রাবেয়া,ও সুজন অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার পর ও পূর্বের চুক্তি অনুযায়ী তাদের ন্যায্য পাওনা পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। ফলে তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গত ২৩ সালের পর থেকে কারখানা বন্ধ হওয়া পর্যন্ত প্রতিটি শ্রমিককে নির্ধারিত মুজুরির অর্ধেক কারখানা কতৃপক্ষ কর্তন করেন বলেও অভিযোগ করেন তারা।এসময় কর্মসুচিতে উপস্থিত…
Read Moreসাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বর্ণাঢ্য আয়োজনে ১২টি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস শুরু
সাভার,১০ জুন ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (সেশন ২০২৫-২০২৬, ব্যাচ- ২২) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এবং প্রথম দিনের কার্যক্রম বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। সকাল থেকে বিকাল পর্ষন্ত নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজের ঐতিহাসিক ক্যাম্পাস। কলেজের ১২টি বিভাগের শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশন আয়োজনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রথম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. মোস্তাফিজুর রহমান।এ ছাড়া পৃথক পৃথক সভায় প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা,বিশেষ…
Read Moreজাবির উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ষ্টাফ রিপোর্টার,৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টার প্রতিনিধিদল সোমবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে যৌথ শিক্ষা-গবেষণা ও ডিগ্রি প্রদান, শিক্ষক-ছাত্র বিনিময়, প্রকাশনা, প্রশিক্ষণ কর্মশালা, প্রফেশনাল ট্রেনিং ও সার্টিফিকেশন এবং ইন্টার্নশিপ ইত্যাদির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষা ও গবেষণা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় বিশ্ববিদ্যালয়। সৌজন্য সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.…
Read Moreসাভারে চারটি অবৈধ টায়ার পোড়ানোর কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভারে পরিবেশ দূষণকারী চারটি অবৈধ টায়ার পোড়ানোর কারখানা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় বুলডোজার দিয়ে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল।পরিবেশ অধিদপ্তর জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। কারখানাগুলো থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যরে কারণে পার্শ্ববর্তী ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল এবং স্থানীয় জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ…
Read Moreসাভারে ট্যানারিতে অবৈধ বাইপাস লাইন,কোটি টাকার গ্যাস চুরির ঘটনায় সংযোগ বিচ্ছিন্ন
ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীতে অবৈধ বাইপাস লাইন স্থাপন করে দীর্ঘদিন ধরে গ্যাস চুরির দায়ে একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক ভিজিল্যান্স টিম। বৈধ সংযোগের আড়ালে কৌশলে এই অবৈধ সংযোগ ব্যবহার করে প্রতিষ্ঠানটি কোটি টাকা মূল্যের গ্যাস চুরি করে আসছিল।সোমবার দীর্ঘ অনুসন্ধান শেষে গোপন তথ্যের ভিত্তিতে সাভারের চামড়া শিল্পের ‘হাইটেক ট্যানারি’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীম রাসেল।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কারখানাটিতে প্রস্তাবিত নতুন বৈধ শিল্প…
Read Moreআশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ২০ ছিনতাইকারী গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় পুলিশি বিশেষ অভিযানে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।সংবাদ সম্মেলন থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এলাকা থেকে মাদক ও অস্ত্র নির্মূলে আশুলিয়া থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে, ১১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন অটোরিক্সা ছিনতাইকারী চক্রের…
Read Moreবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত
শামীম,সাভার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ):“পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন এর আয়োজনে এবং সহযোগী সংগঠন আইইডি, জেটনেট বিডি ও জনউদ্যোগের সহযোগিতায় সাভার থানা স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৭ জুন) সকালে ঢাকার সাভারে অনুষ্ঠিত এ মানববন্ধনে পরিবেশ রক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন’র সাধারণ সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ এর…
Read Moreসাভারে ৫ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক
৫ জুন ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর উপকণ্ঠ সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। গত রাতে সাভার মডেল থানাধীন জয়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া সংগীয় ফোর্স নিয়ে সাভারের জয়পাড়া এলাকায় অভিযান চালান। এসময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় মো. সালমান খান (২৫) নামের এক মাদক কারবারিকে।পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে সালমানের কাছ থেকে ৫ লিটার…
Read More