বিবিনিউজ ॥ ঢাকার সাভারের বিরুলিয়া তুরাগ নদীতে পিকনিকের ট্রলারে ২ যুবক গোসল করতে গেলে নিখোজ হওয়ার একদিন পর আজ সকালে ব্যবসায়ী মিজান ও মিনহাজ লাশ এবং আড়াপাড়া এলাকা থেকে অপর এ্ক জনের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহতরা হলেন গাজীপুর জেলার কাশিমপুরের বারান্ডা এলাকায় মিনহাজ মোল্লা ও মিজানুর রহমান মিজান (২৮) ও আড়াপাড়ায় মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার শিপন শাহা। লাশ গুলো স্ব স্ব আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ মিয়া জানান, তুরাগ নদীর বিরুলিয়া এলাকায় মঙ্গলবার বিকেলে পিকনিকে এসে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
অস্ত্র ধারী জঙ্গিদের মোকাবেলা করতে পারলে ট্যানারির ঠিকাদারদেরও কঠোর ভাবে মোকাবেলা করতে পারবে
অস্ত্র ধারী জঙ্গিদের মোকাবেলা করতে পারলে ট্যানারির ঠিকাদারদেরও কঠোর ভাবে মোকাবেলা করতে পারবে বিবিনিউজ॥ বাংলাদেশ সরকার অস্ত্র ধারী জঙ্গিদের মোকাবেলা করতে পারলে ট্যানারির কন্ট্রাকটারদেরও কঠোর ভাবে মোকাবেলা করতে পারবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন। আজ বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের উদ্দেশ্যে এক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রী আগামী কোরবানি ঈদের আগে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারে হস্তান্তরের জন্য মালিকদের আহবান জানিয়ে তিনি আরো বলেন ট্যানারির জন্য সকল নদী দুষণ…
Read Moreজঙ্গী দমনে বিশেষ ভ্যাকসিন উদ্ভাবনে দেশের ওষুধ শিল্প মালিকদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী- মোহাম্মদ নাসিম
বিবিনিউজ॥ সংক্রামক রোগ জীবানূর পর জঙ্গী দমনে বিশেষ ভ্যাকসিন উদ্ভাবনে দেশের ওষুধ শিল্প মালিকদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন,্এমন ভ্যাকসিন বানাবেন, যাতে মাতৃগর্ভেই কোন জঙ্গী আর বেড়ে উঠতে না পারে। বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার কাঠগড়ায় ইনসেপ্টা ভ্যাকসিন কোম্পানীর আয়োজিত বাল্ক ম্যানুফেকচারিং ফ্যাসিলিটি’র উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। বাংলাদেশে সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র হিসেবে ইনসেপ্টার অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন,্ওষুধের পর এখন ভ্যাকসিন উৎপাদনেও সফলতায় সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। বিদেশে ভ্যাকসিন রপ্তানীতে বিশ^ স্বাস্থ্য সংস্থা হু’র স্বীকৃতি…
Read Moreআশুলিয়ায় বিএসটিআইএর অনুমোদন বিহীন পণ্য তৈরি করায় ৩ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমান পণ্যও জব্দ করে ধংস করা হয়
স্টাফ রিপোর্টার ॥ সাভারের আশুলিয়ায় বিএসটিআইএর অনুমোদন না নিয়ে পণ্য তৈরি করায় একটি সাবান কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মতি উল্লাহকে নগদ ৩ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমান পণ্যও জব্দ করে ধংস করা হয় বুধবার দুপুরে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের খেজুর বাগান এলাকায় রক্স সোপ এন্ড কসমেটিকস লিমিটেড কারখানায় এ অভিযান চালানো হয়। ঢাকার এপিবিএন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোরতোজা জানায়, রক্স সোপ এন্ড কসমেটিকস লিমিটেড কারখানা কৃর্তপক্ষ বিএসটিআইএর অনুমোদন না নিয়ে রক্স রিম ও সুপার এক্সেল ডিটারজেন্ট…
Read Moreচাঁপাইনবাবগঞ্জে ৫১৪ বোতল ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে ৫১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ জুলাই) বিকেল তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর বিওপি’র টহল দল সীমান্ত মেইন পিলার এলাকার তারাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় একটি খড়ের গাদার ভেতর থেকে ৫১৪ বোতল ফেনসিডিল এবং একটি কাঁটাতারের বেড়া কাঁটার কাচি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য দুই লাখ…
Read Moreবরগুনায় সন্ত্রাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বরগুনায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কে ‘সন্ত্রাস প্রতিরোধে ইসলামের আহবান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বরগুনার জেলা প্রশাসক ড. মহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বিজয় বসাক। কর্মশালায় বিভিন্ন পেশার লোকজন ছাড়াও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।
Read Moreলালমনিরহাটে পানিতে ডুবে যাওয়া ভাই-বোনের লাশ উদ্ধার
লালমনিরহাটে পানিতে ডুবে যাওয়া মৃত ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টায় জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির ভবানীপুর গ্রামে। শিশু দুইটি নানা বাড়িতে বেড়াতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে। থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, রোববার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির ভবানীপুর গ্রামের কৃষিজীবী শ্রমিক হাবিবুর রহমানের দুই শিশু হিরামনি(১০) ও হিমু মনি(৪) একই গ্রামে নানা লুৎফর রহমানের বাড়িতে বেড়াতে আসে। সারাদিন শেষ সোমবার বিকেলে পুনরায় বাবা মায়ের কাছে ফিরে যাবার কথা বলে নানা বাড়ি থেকে…
Read Moreযুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : সকলকে শান্ত থাকার আহ্বান ওবামার
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে রোববার পুলিশকে ল্য করে গুলিবর্ষণের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। ওবামা বলেন, ‘ন্যায় বিচারের প্রতি আমি আন্তরিক এবং এর সঙ্গে আমার একাত্মতা রয়েছে।’ তিনি সোমবার রাতে বলেন, ‘এই মুহুর্তে সবারই উচিত কথা ও কাজে মনোযোগী হওয়া যা দেশকে বিভক্তের বদলে ঐক্যবদ্ধ করবে।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এখন শান্ত থাকা উচিত।’ লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজে পুলিশ সদর দফতরের কাছেই হামলার এ ঘটনা ঘটে। গেভিন লং নামের এক তরুণ এ হামলা চালায় বলে জানা গেছে। তিনি…
Read Moreতিস্তা ফের গর্জে উঠেছে
তিস্তা নদী ফের গর্জে উঠেছে। তৃতীয় দফায় ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আজ সোমবার সকাল ৬টা থেকে ডালিয়া পয়েন্টে বিপদসীমা (৫২ দশমিক ৪০ মিটার) ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলা ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলার প্রায় ২০টি গ্রাম হাটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। প্রচন্ড স্রোত আর শোঁ শোঁ শব্দ তিস্তারপাড় কাঁপিয়ে তুলেছে। তিস্তা হিংস্ররূপ এলাকাবাসীকে আতংঙ্কগ্রস্ত করে তুলেছে। কি হবে কি হচ্ছে তা এলাকাবাসী ভেবে পাচ্ছে না। ডালিয়া পানি…
Read Moreপ্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু
ঢাকা ১৭ জুলাই ২০১৬ : আগামী ২০ নভেম্বর রোববার থেকে এ বছরের প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ুন খালিদ, অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম খান ও অতিরিক্ত সচিব মো: আকরাম আল হোসেন এবং প্রাথমিক শিক্ষা…
Read More