স্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে ধারণ করে নানা আয়োজনে সাভারে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সাভারের গেন্ডা থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলার হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। দুর্নীতি দমন কমিশন ও সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদ সহ বিভিন্ন…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত
স্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় মানববন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আয়োজনে করে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াছিন আরাফাত রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহাব আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান, ভান্ডারিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত…
Read Moreঢাকা আঞ্চলিক আইসিপিসি ২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন
স্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): আশুলিয়ায় বিশ্বের বৃহত্তম অনসাইট প্রোগ্রামিং প্রতিযোগিতা ঢাকা আঞ্চলিক আইসিপিসি ২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।দিনব্যাপী ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেষ্ট প্রতিযোগিতায় ১৪৮ টি বিশ্ববিদ্যালয়ের ২৪৬৯ জন শিক্ষার্থীর মধ্যে একেকটি দলে ৩ জন করে মোট ৩০৮টি দল অংশগ্রহণ করে এ যাবৎ কালের সবচেয়ে বড় অনসাইট প্রোগ্রামিং প্রতিযোগিতার মর্যাদা অর্জন করেছে।বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং দক্ষতা, দলগত সমন্বয় এবং সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শনের অন্যতম বৃহৎ মঞ্চ। এছাড়াও ঢাকা আঞ্চলিক…
Read More১২০ টাকায় চাকরি পেয়ে উচ্ছ্বসিত ৭২ জন তরুণতরুণী
৬ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকুরি পেয়ে আবেগ আপ্লুত ৭২ তরুণ- তরুণী। এমন স্বচ্ছ নিয়োগ পদ্ধতিতে চাকুরি পেয়ে খুশীতে চোখের অশ্রুও ঝড়ালেন এরা কেউ কেউ। দৌড়, উচ্চ লাফসহ এমন শারীরিক কসরত হয়েছে কয়েকদিন ধরে চাকরী প্রত্যাশীদের। মাঠে শারীরিক যাচাই-বাছাই শেষে বলিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৭২ জন তরুণতরুণী।পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেংন খাঁন বললেন, এবার স্বচ্ছতার সঙ্গে যোগ্যদের বাচাই করে চাকরি দেওয়া হয়েছে।
Read Moreদেশের শান্তি-শৃংখলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করলেন সেনাবাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): পাঁচ আগষ্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহয়তা করেছে তাতে এখন দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন। সেনাবাহিনী প্রধান এসময় আরো বলেন , ৫ ই আগস্টের পর ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশে শান্তি-শৃংখলায় এবং ক্লান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছেন একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা প্রশংসা করেন। এ সময় সেনাবাহিনী চিপ অব জেনারেল…
Read Moreসাভারের আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় গ্রেফতার ৪
৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল ও দেশিয় অস্ত্র।সকালে এ তথ্য জানায় আশুলিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল। রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।নিহত ফয়সাল ফরিদপুর নগরকান্দার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসের সহকারী হিসাবে চাকরী করতেন।গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট এলাকার রাহুল (৩০) ও হাবিব (৩৪), চিত্রশাইল এলাকার শাহ আলম (২৬) এবং ডেন্ডাবর এলাকার মহিউদ্দিন মহির (৩০)।পুলিশ জানায়, আশুলিয়ায় বাইপাইল…
Read Moreসাভারে বিশ্বপ্রতিবন্ধী দিবস পালিত
স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):প্রতিবন্ধিতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে এই স্লোগানকে সামনে ধারণ করে প্রতিবছর ন্যায় এবারও সাভারে বিশ্বপ্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদেও পুনর্বাসন কেন্দ্র সিআরপি এবং তাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্ট বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করেছে। সিআরপি এর এই বিভাগ বছরে ১ লক্ষ ৫ হাজার সেশন এবং ৪,০০০ গ্রপ সেশন এর মাধ্যমে শ্রবণ, বাক, ভাষা ও খাবার গলধঃকরণ জাতীয় সমস্যার জন্য চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করেছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা এবং পূনর্বাসনে…
Read Moreঢাকার সাভারে ৪র্থ দিনেও অনুষ্ঠিত হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ৩টি ম্যাচ
স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকার সাভারে ৪র্থ দিনেও ৩টি ম্যাচে অনুষ্ঠিত হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট । সকালে ঢাকার সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এ ফুটবল টুর্নামেন্ট হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন,ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৩-০ গোলে বিজয় ছিনিয়ে নেয় জাহাঙ্গীরনগর আন্তবিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন, ইষ্টান ইউনিভার্সিটি বনাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । এক এক গোলে ড্র এতে ৪-৩ গোলে বিজয়ী হয় ঢাকা প্রকৌশল ও…
Read Moreইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে উলামা পরিষদের বিক্ষোভ, সন্দেহভাজন আটক ১
স্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা উলামা পরিষদ। এ সময় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আলেমরা। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা তিতাস গ্যাস অফিসের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয়দের সহায়তায় আতাউর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের হাতে একটি ছুরি ও বাম হাতে সুতা পরিহিত…
Read Moreসাভারে দ্বিতীয় দিনের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হলো ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪
২৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারে দ্বিতীয় দিনের ৩টি ম্যাচে অনুষ্ঠিত হচ্ছো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪। বৃহস্পতিবার ঢাকার সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ ফুটবল টুর্নামেন্ট হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন,বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি বনাম জগনাথ আন্তবিশ্ববিদ্যালয়। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি ০২- ০১ গোলে জগনাথ ইউনিভার্সিটিকে পরাজিত করে। দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন,আহছানউল্লা বিঞ্জান ও প্রযুক্তি আন্তবিশ্ববিদ্যালয় বনাম উত্তরা ইউনিভার্সিটি । এক এক গোলে ড্র হয়। পরে টাইব্রেগারে ০৩-০১ গোলে…
Read More