ষ্টাফ রিপোর্টার,২৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারে শুরু হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪। সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন,ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম প্রেসিডেন্সি বিশ^বিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন,জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়। আর তৃতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন,অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় বনাম ঢাকা প্রকৌশল ও…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
আজ তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডির ১২ বছর
২৪ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): আজ ২৪ নভেম্বরর। তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডির ১২ বছর। ২০১২ সালের এই দিনে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১১ শ্রমিকের প্রাণহানি হয়েছিল। সেদিনের ঘটনায় অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল অনেকের। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছিল। এদিকে, এতদিনেও ন্যায়বিচার ও ক্ষতিপূরণ পাননি অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এ উপলক্ষে আজ সকালে ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টসের সামনে বিক্ষোভ মিছিল বের করেন নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। এসময় তারা তাজরীন গার্মেন্টস মুল ফটক বন্ধ থাকলে…
Read Moreসাভারে মাদকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ষ্টাফ রিপোর্টার,২৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ):সাভারে মাদকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়,রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে বাড্ডা ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টিপু মিয়াকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ।অপরদিকে সাভারের ছায়াবিথী এলাকা থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে তাদেরকে মাদক দ্রব্য আইনে মামলার পরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।এছাড়া গ্রেপ্তারী পরেনায়ানাভুক্ত পলাতক আসামী হেদায়েত উল্লাহ ও ওহাবকে বলিয়ারপুর ও দক্ষিণপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Read Moreসাভারে তরুণীর প্রেমের টানে ছুটে এসেছে দক্ষিণ কোরীয় তরুণ
ষ্টাফ রিপোর্টার,২৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): হাজারো মাইলের দূরত্ব ঘুচিয়ে ইন্টারনেটের বদৌলতে প্রেম-পরিণয় ঘটছে অহরহই। প্রায়ই শোনা যাচ্ছে, ভিন দেশি তরুণ, ভিন দেশি তরুণী প্রেমের টানে ছুটে আসছে বাংলাদেশে। এমনই এক ঘটনা এবার সাভারে। উনিশ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুযা তরুণীর প্রেমে মজে বাংলাদেশে চলে এসেছে দক্ষিণ কোরীয় এক তরুণ। এ মাসের শুরুর দিকে বিয়ের পর গতকাল হলো তাদের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।প্রায় চার মাস আগে দক্ষিণ কোরীয়ার রাজধানী সোলের তরুণ জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয়…
Read Moreসরকার পরিবর্তনের পর সাভার পৌরসভার টিএলসিসির প্রথম সভা অনুষ্ঠিত হলো
ষ্টাফ রিপোর্টার,২৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): সরকার পরিবর্তন হওয়ার পর সাভার পৌরসভার শহর সমন্বয় কমিটির(টিএলসিসির) এর প্রথম অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক সভা । সভায় সভাপতিত্ব করেন,সাভার পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবুবকর সরকার। এতে বক্তব্য রাখেন,সাভার সহকারী কমিশনার (ভুমি) এসএম রাসেল ইসলাম নূর, পৌর টিএলসিসির সদস্য ও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সায়েমুল হুদা, পৌর সদস্য ও উপজেলা সমাজ সেবা অফিসার কেএম শহিদুজ্জামান, পৌর সদস্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুশ শিহাব, পৌর সদস্য ও উপজেলা যূব উন্নয়ন অফিসার রেজাউল করিম তরফদার, পৌর সদস্য ও উপজেলা সমবায় কর্মকর্তা…
Read More৬ ঘণ্টা পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকেরা
২১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ছয় ঘণ্টা অবরোধের পর ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা মহাখালী রেললাইন ও পাশের সড়ক থেকে সরে গেছেন। ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদ ও সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে কয়েক শ চালক আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত অর্থাৎ ৬ ঘণ্টা ধরে মহাখালী রেলক্রসিং অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, সেনাবাহিনী ও পুলিশ বুঝিয়ে বেলা সোয়া ৩টার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে…
Read Moreঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিকসহ নিহত ৪,আহত ৪০
ষ্টাফ রিপোর্টার,২১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সাথে ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিকসহ নিহত হয়েছে চারজন। এসময় আহত হয়েছে অন্তত চল্লিশ জন। রাতে ধামরাইর কালামপুর সড়কের খাগুরতা বাসষ্ট্যান্ডের পাশে এঘটনা ঘটে। নিহত চার শ্রমিককের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়,ধামরাইর গ্রাফিক্স টেক্সটাইলের কারখানা রাতের ছুটির পরে শ্রমিকবাহী একটি বাস কালামপুর দিয়ে বাটুলিয়ার দিকে যাচ্ছিলো। এসময় শ্রমিকবাহী বাসটি খাগুরতা এলাকায় পৌছলে সামনে থেকে আসা একটি ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক জাহাঙ্গীর,নিপা,খাদিজা ও জিয়াসমিন নিহত হয়। এসময় আহত…
Read Moreজাবির শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে এবং ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন
ষ্টাফ রিপোর্টার,২০ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (জাবি) আফসানা করিম রাচি নিহতের ঘটনার প্রতিবাদে এবং ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশাপাশি প্রান্তিক গেটেও তালা মারেন শিক্ষার্থীরা।তবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো থেকে কোনো যানবাহনকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হতে দেওয়া হয়নি।বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন গেটে অবস্থানরত অবস্থায় ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘আমরা সবাই রাচির ভাই, রাচি হত্যার…
Read Moreমানিকগঞ্জে সম্পাদক পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র নিয়ে গঠিত সম্পাদক পরিষদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো: বশির আহমেদ।আজ দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু, পরিষদের যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন, দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক এ এফ এম ফজলুল হক, সদস্য বাবুল আক্তার মঞ্জুর, জয়নাল আবেদীন বাবুল, আক্তার হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।সম্পাদকদের বস্তুনিষ্ঠ…
Read Moreবেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা গেল সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘন্টা চন্দ্রা -নবীনগর সড়ক অবরোধ করে রাখে। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও চতুর্থ দিনের মতো আজ সকাল ১০ থেকে পুনরায় ওই সড়ক…
Read More