১৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : ঢাকার ধামরাইয়ে গত রাতে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে।ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর ঢুলিভিটা এলাকায় এ দুঘটনা ঘটে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে । মৃতরা হলো: পিকআপ চালক কাঞ্চন (৪৫) এবং সহকারী আশরাফুল (২৮)। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ২টায় ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা ইট ভর্তি ট্রাকটিকে পিছন থেকে আরেকটি ট্রাক সজোরে থাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালক কাঞ্চন ও সহকারী আশরাফুল নিহত হয়।…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট
১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সাভারে শেষ হলো বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিকেএসপি সবুজ দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিকেএসপি লাল দল। খেলা শেষে বিজয়ী ও রানার আর্প দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা, টুর্নামেন্টে ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপি লাল দলের সাগরিকা এবং সেরা…
Read Moreরাষ্ট্র ও সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় বির্তক খুব ফলপ্রসূ মাধ্যম: জাবির উপ-উপাচার্য
১৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৫৩-তম ব্যাচের Protagoras-53 অনুষ্ঠানের সমাপনী দিনে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন বির্তক একটা শিল্প। এই শিল্পে যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত বের হয়ে আসে। রাষ্ট্র ও সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় বির্তক খুব ফলপ্রসূ মাধ্যম হতে পারে। উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বির্তক চর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী রেহানা পারভীন। আরও উপস্থিত ছিলেন জেইউডিএস এর প্রধান উপদেষ্টা ইংরেজি…
Read Moreআহতদের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনারের
১৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেছেন। আজ বুধবার দুপুরে তারা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান এবং চিকিৎসক ও ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালের চারতলায় থাকা প্রত্যেক রোগীর খোঁজ খবর নেন এবং তাদের সাথে বিস্তারিত কথা বলেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুই সদস্য বিশিষ্ট চিকিৎসক টিম হাসপাতালে আহত ৮৫…
Read Moreসাভারে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী আটক
১২ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত অভিযোগে ওই নারী স্বামীকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে দু-এক দিন আগে স্বামী নয়ন মিয়া মাথা ও কনুই থেকে দুই হাত কেটে স্ত্রী শান্তনা বেগমকে হত্যা করেন বলে দাবি পুলিশের। নিহত শান্তনা বেগমের (৩৬) বাবার বাড়ি ধামরাই উপজেলার বালিয়ায়। আটক নয়ন মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার মৈশামুড়া গ্রামে। গতকাল সোমবার রাত ১১টার দিকে দত্তপাড়ার একটি নার্সারির ভেতরে মরদেহটি পাওয়া যায়। হত্যাকাণ্ডের বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানায় এক…
Read Moreচুরির অপবাদ দেওয়ার ক্ষোভে শিশু মুনতাহাকে হত্যা, ধারণা পুলিশের
১১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :প্রতিবেশী শামীমা বেগমকে (মার্জিয়া) চুরির অপবাদ দেওয়ার ক্ষোভ থেকে সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তারকে (৫) হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। মুনতাহা কানাইঘাটের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। ৩ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল রোববার ভোররাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় গত শনিবার রাতে শামীমা বেগমকে আটক করা হয়। পরে গতকাল শামীমার মা আলিফজান বেগম (৫৫), তাঁদের প্রতিবেশী ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগমকে (৩৫) আটক করা হয়। মুনতাহা হত্যার ঘটনায় কোনো মামলা না হলেও নিখোঁজের ঘটনায় তার বাবা শামীম আহমদের…
Read Moreড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশে প্রতিভা সংকট এবং কর্মসংস্থান চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার, ৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রাপ্রনারশিপ আয়োজিত গবেষণার প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এই সময়ে কৃত্রিমবুদ্ধিত্তার কারণে যেন কেউ কর্মহীন হয়ে না পড়ে, সেজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। প্রস্তুতির জন্য প্রশিক্ষণ অপরিহার্য। শিক্ষার্থীদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হলে চতুর্থ শিল্পবিপ্লবে সবাই শামিল হতে পারবে। ডিআইউ উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর ভাষণে আরও…
Read Moreসাভার বালিকা বিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক সাইফুলকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার, ৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : প্রধান শিক্ষককে লাঞ্চিত করা, স্ত্রীকে নির্যাতন,ছাত্রীদের বুলিং,মাদকসেবনসহ নানা অনিয়মের অভিযোগে চুক্তিভিত্তিক নিয়োগকৃত গনিত শিক্ষক মোঃ সাইফুল ইসলাম পিয়াসকে চাকুরী থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের ছাত্রীরা। মঙ্গলবার দুপরের সাভার উচ্চ বালিকা বিদ্যালয় প্লাঙ্গণে উক্ত কর্মসূচি পালন করে ছাত্রীরা। বিক্ষোভ সমাবেশ শেষে নারী নির্যাতনকারী শিক্ষক সাইফুলের অপসারণের দাবিতে আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি করবে বলে ঘোষণা দেয় বিক্ষুব্ধ ছাত্রীরা। জানা গেছে, অক্টোবর মাস জুড়ে নানা নেক্কার জনক ঘটনার জন্ম দেওয়া অভিযুক্ত সাইফুল নিজেকে নির্দোষ প্রমাণ করতে কৌশলে অল্পকিছু অনুগত ছাত্রীদের নিয়ে রবিবার…
Read Moreসাভার ও ধামরাইয়ে সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে ধারণ করে ঢাকার সাভার,ধামরাই,কেরানীগঞ্জ,নবাবগঞ্জ ও দোহারে সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সাভার উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। এর আগে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। অনুরুপভাবে ধামরাইয়ে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের…
Read Moreসিআরপিতে অনুষ্ঠিত হলো সিআরপি বনাম ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ
স্টাফ রিপোর্টার, ৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :সিআরপি তে অনুষ্ঠিত হয়ে গেলো সিআরপি বনাম ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ। সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ম্যাচ উদ্বোধন করেন সিআরপির প্রতিষ্ঠাতা সিস্টার ভ্যালারি এ. টেলর। এসময় উপস্থিত ছিলেন সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর সোহরাব হোসেন। আরো উপস্থিত ছিলেন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি – জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মো: হেদায়তুল আজিজ মুন্না, জাতিসংঘের ডিআরআর ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো: মানসুরুল হক, শিক্ষাবিদ অধ্যক্ষ সোপানুল ইসলাম সহ নানা গুণীজন। বুধবার, বিকেল ৩ টায় অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধী হুইলচেয়ার ক্রিকেটারদের দুর্দান্ত এ ক্রিকেট…
Read More