সাভারের বনগাঁওয়ে গান্ধারিয়া এলাকায় জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,২০২৪ (বিবিনিউজ):সাভারে একটি হাউজিং এর বিরুদ্ধে সরকারী খাস জমি,কৃষকদের জমি দখল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানববন্ধনে এসময় এলাকাবাসীর পাশাপাশি কৃষকরাও অংশ গ্রহণ করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,গান্ধারিয়া এলাকায় আওয়ামী লীগ নামধারী আব্দুল হাকিম নামের এক এক ব্যক্তি সরকারী খাস জমি কৃষকদের জমি জোর পূর্বক দখল করে সাভার লেক সিটি নামের একটি হাউজিং করেন। সেখানে তিনি প্লট আকারে জমি বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে…

Read More

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ১০টি বাস আটকে রেখেছেন জাবির শিক্ষার্থীরা

৬ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় ঠিকানা পরিবহনের চালকের সহকারী মো. রাসেলকে (৩২) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ঠিকানা পরিবহনের ১০টি বাস আটক করে কেন্দ্রীয় খেলার মাঠে রেখেছেন ভুক্তভোগীর সহপাঠীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে টিউশনি শেষে সাভার ক্যান্টনমেন্টের পদাতিক গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের একটি বাসের চালকের সহকারী এক ছাত্রীকে হেনস্তা করেন। এতে ক্ষুব্ধ হয়ে বাসগুলো আটক করেন তাঁর…

Read More

সাভারে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি কারখানায় অভিযান ,২ লক্ষ টাকা জরিমানাসহ কারখানা বন্ধ রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ৬ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : সাভারে ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নন্দখালী এলাকার হলমার্ক এর ভিতরে একটি অনুমোদনহীন শিশু খাদ্য তৈরি কারখানায় এ অভিযান চালানো হয়। লস্কর হাফিজ এর মালিকানাধীন ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ নামের ঔ কারখানাটিতে কোল ড্রিঙ্কস, চকলেট, লিচি, পুডিং সহ ৯ ধরনের শিশুখাদ্য তৈরি করা হতো । অভিযানের খবর পেয়ে কর্মকর্তা কর্মচারীরা কারখানা থেকে সরে পড়লে মুল ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ভোক্তা অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন যাবত এই কারখানাটিতে অস্বাস্থ্যকর…

Read More

সাভারে অবৈধ আটটি সিসা তৈরির কারখানায় অভিযান,উপকরণ ধ্বংস ও নগদ অর্থ জরিমানারসহ কারাদন্ড প্রদান

স্টাফ রিপোর্টার, ৬ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : সাভারে অবৈধ ভাবে পরিবেশ দূষণ করে গাড়ির পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধ ভাবে গড়ে উঠা আটটি সিসা তৈরির কারখানা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উপজেলার আমিনবাজারের উত্তর কাউন্দিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর সরকার। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর সরকার জানান,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেখানে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করে ব্যাটারি গলিয়ে রাতের আধারে সিসা তৈরির কারখানা চলছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।…

Read More

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে চার গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার,৪ নভেম্বর,২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে চার গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি জালাল উদ্দিন। গ্রেপ্তারকৃত শ্রমিকরা হলো আশুলিয়ার গিলডেন(জিএবি) নভাস গার্মেন্টসের টারমিনেশন বা চাকরিচুত শ্রমিক ওয়াসিম উদ্দিন,মমিনুর রহমান,বাবুল মিয়া ও শাহিন আলম। ডিবি পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতরা সবাই গেল কয়েক দিন আগে আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানি দিয়েছিলেন। পুলিশ ও আশুলিয়ার একাদিক দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শ্রমিকদের সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আশুলিয়ার…

Read More

সাভারে পোশাক কারখানার চুরি হওয়া সুতা উদ্ধার ,গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, ২ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :সাভারে একটি তৈরি পোশাক কারখানার চুরি হওয়া সুতা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়,সম্প্রতি সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার এ্যাপারেলস ভিলেজ কারখানা থেকে ৫,৫৪৮.৬২ কেজি সূতা প্রতারণা মূলকভাবে চুরি করে নিয়ে যায় দুস্কৃতিকারীরা। যার বাজার মূল্য আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে কারখানা কতৃপক্ষ। পরে সাভার মডেল থানার একটি বিশেষ টিম রাতে অভিযান চালিয়ে বিরুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী এলাকা হতে আসামীদের গ্রেপ্তার করে চোরাই সুতা উদ্ধার করা করে। গ্রেপ্তারকৃতরা হলো মোস্তফা জামাল (৪৪), নাজমুল…

Read More

ধামরাইয়ে দুই ডাকাত আটক

স্টাফ রিপোর্টার, ২ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :দূরপাল্লার পরিবহনের চালক-সুপারভাইজারকে কুপিয়ে আহত করে বাস নিয়ন্ত্রণে নিয়ে ও যাত্রীদের ওপর হামলা চালিয়ে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়ে পালানোর সময় ধামরাইয়ে দুই ডাকাতকে আটক করেছে জনতা। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে সাতটার দকে ধামরাই উপজেলার বেলীশ্বর গ্রামে।তবে ঘটনাটি শুরু সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় থেকে। এ সময় আহত হয়েছে বাসের চালক হারুন অর রশিদ,সুপারভাইজার মমিন মিয়াসহ ১০জন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বাসের সহকারী ও যাত্রীদের কাছ থেকে জানা গেছে, রাত ৮টারদিকে ৪৩ জন যাত্রী নিয়ে ইসলাম পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস ঠাকুরগাঁও থেকে…

Read More

সাভারে দুটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন

স্টাফ রিপোর্টার, ২ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :সাভারে দুটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপর্স) জসীম। পুলিশ জানায়,গভীর রাতে সাভারের মধ্যপাড়া এলাকায় গণেশ রাজবংশী নামের এক কিশোর গ্যাং সদস্য ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করেন। এসময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরির কারণ জানতে চান সুশীল রাজবংশী নামের আরেক যুবক। এঘটনায় তর্কবিতর্কের এক পর্যায়ে কিশোর গ্যাং সদস্য গণেশ রাজবংশী সুশীল রাজবংশীকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে হত্যকারী গণেশ রাজবংশীকে গ্রেপ্তার করে।…

Read More

সাভার সিটিজেন ক্লাবের নতুন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর

স্টাফ রিপোর্টার, ২৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ঢাকার সাভার সিটিজেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন সম্পাদক আলমগীর কবিরকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এম কে টাওয়ার কনভেনশন হল মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটন। সভায় বিগত দিনের কার্যক্রম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের পদত্যাগ ও নতুন নিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আগামী বনভোজনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকতা ব্যবসায়ী ওয়াকিলুর রহমান, মফিজ উদ্দিন দাদন,নব নিযুক্ত সাধারণ সম্পাদক লায়ন আলমগীর কবির, শাহ মোহাম্মদ রাসেল…

Read More

শ্রীপুরে শিক্ষিকার বাড়ি দখল সরকারের হস্তক্ষেপ কামনা করে শিক্ষিকার সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোটার,২৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গাজীপুরের শ্রীপুরে পাঁচতলা বাড়ি দখলের পর আবারো এক স্কুল শিক্ষিকার বাড়ি দখলের অভিযোগ এক নেতা সেলিম আহমেদের বিরুদ্ধে। শনিবার গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাড়ি দখলের এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা হাসনা হেনা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিক্ষিকা হাসনা হেনা অভিযোগ করে বলেন, শ্রীপুর পৌর এলাকার দারোগার চালা গ্রামের জালাল ও আসমা বেগমের কাছ থেকে প্রায় দুই বছর পূর্বে পৌনে ৯ শতাংশ জমি ক্রয় করেন। জমিতে ৯টি টিন সেট রুমের বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছে। কিছুদিন যাবৎ সেলিম স্কুল শিক্ষিকার…

Read More