স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):প্রতিবন্ধিতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে এই স্লোগানকে সামনে ধারণ করে প্রতিবছর ন্যায় এবারও সাভারে বিশ্বপ্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদেও পুনর্বাসন কেন্দ্র সিআরপি এবং তাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্ট বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করেছে। সিআরপি এর এই বিভাগ বছরে ১ লক্ষ ৫ হাজার সেশন এবং ৪,০০০ গ্রপ সেশন এর মাধ্যমে শ্রবণ, বাক, ভাষা ও খাবার গলধঃকরণ জাতীয় সমস্যার জন্য চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করেছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা এবং পূনর্বাসনে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিশেষ থেরাপিউটিক পদ্ধতির মাধ্যমে পুনর্বাসন সেবা দিচ্ছে। নানা অনুষ্ঠানের মাধ্যমে সেখানে দিনটি পালন করা হয়। এসময় সিআরওপির নির্বাহী পরিচালক ডা.সোহরাব হোসেন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ, সিআরপি এবং সাধারণ সম্পাদক, এসএসএলটি বিভাগীয় প্রধান তাহমিনা সুলতানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাভারে বিশ্বপ্রতিবন্ধী দিবস পালিত
