বিবি নিউজ ,দিয়া ইসলাম : ৩৪ তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা। সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। । আজ পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়। কমিটির সকল সদস্যরা ব্যাচের এক্যবদ্ধতার উপর গুরুত্ব দেন। সভায় শীঘ্রই পূনার্ঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সিদ্ধান্ত হয়। আবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন। অন্যদিকে মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে টাংগাইল জেলায় সহকারী…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
৩ লাখ টাকা মুক্তিপন দাবি
নাটোর, ২৯ নভেম্বর : নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও (৪০) এখনও নিখোঁজ। এদিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিখোঁজ ওয়াল্টারের ভাই বিমল রোজারিওকে মোবাইলে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই সময় ওয়াল্টারের বাড়িতে স্বয়ং নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি বিশেষ টীম রাতভর বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও ফোন কলের নেপথ্যের ব্যক্তিদের সন্ধান পাননি। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নাটোর…
Read Moreর্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
চট্টগ্রাম, ৩০ নভেম্বর : চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম ওরফে মহিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭-এর সিপিসি-৩ কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান গণমাধ্যমকে দাবি করেন, রূপগঞ্জ এলাকায় র্যাবের একটি টহল দলের সঙ্গে গুলিবিনিময়ে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম নিহত হন। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। র্যাব সদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ এসএমজি, দুটি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে।মহিমের বাড়ি নগরীর বায়েজিদ থানার হাজীপাড়া এলাকায়।
Read Moreরাজধানীর হোটেলে কুকুরের মাংসের বিরিয়ানি তোলপাড়
রাজধানীর হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গেল কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে চলছে দেশজুড়ে তোলপাড়। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই…
Read Moreসিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশ বাতিল হাইকোর্টে স্থগিত
ঢাকা, ২৯ নভেম্বর : সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। এডভোকেট আব্দুল হালিম কাফী সাংবাদিকদের জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর…
Read Moreময়মনসিংহ শহরের মধ্যেই অস্ত্রের গোপান কারখানা!
ময়মনসিংহ, ২৯ নভেম্বর : ময়মনসিংহ শহরের মধ্যে একটি এলাকায় ‘ছোটখাটো অস্ত্র তৈরির গোপান কারখানার’ সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযান চালিয়ে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। তবে এর সঙ্গে জঙ্গি সংগঠনের কোনো সম্পৃক্ততা আছে কি না, সে সম্পর্কে নিশ্চিত নয় র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের নাসিরাবাদ কলেজসংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে এ অভিযান চালায় র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল (২২) ও হাবিব (২৫)। তাদের সম্পর্কে আর কিছু জানায়নি র্যাব। র্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট…
Read Moreখুলনায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২
খুলনা, ২৯ নভেম্বর : খুলনা মহানগরীর আড়ংঘাটায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় পুলিশের এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার রাত ৯টার দিকে আড়ংঘাটার বাইপাস সড়কের মোস্তফার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা (৩৩), প্রাইভেটকার চালক মো. রফিকুল ইসলাম (২৮)। নিহত রফিকুল ইসলামের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার গোবরা গ্রামে বলে জানা গেছে। আহতরা হলেন কেশবপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন (৪৫), উপপরিদর্শক (এসআই) আল-আমিন (২৭) ও কেশবপুর এলাকার রাসেল রানা (২৮)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ…
Read Moreচাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, তিন লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ, ২৮ নভেম্বর : জেলার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্য চর এলাকায় র্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে তিন জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। বোমা বিস্ফোরণে নিহত জঙ্গিরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব। উপজেলার মধ্যচর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৩টি আইডি (হাতে তৈরি গ্রেনেড), ৭টি ডেটেনেটর, ১২টি পাওয়ার জেল এবং ২টি অবিষ্ফোরিত বোমা, বেশকিছু বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া, ২৮ নভেম্বর : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার-জয়নগর সড়কের হরিয়াবহ এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিয়াবহ এলাকায় রাত পৌনে ১১ টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল সড়কে যানবাহনে ডাকাতি করছিল। এ সময় ডাকাতের কবলে পড়া লোকজন চিৎকার করতে থাকে। চিৎকার শুনে গ্রামের লোকজন ওই এলাকা ঘিরে ফেলে। অন্য ডাকাতেরা দৌড়ে পালিয়ে গেলেও দুই ডাকাত পালিয়ে যেতে পারেনি। এতে গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়।…
Read Moreরাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
রাজবাড়ী, ২৮ নভেম্বর : রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্বাস সরদার (৪৬) নামে এক চরমপন্থী সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত চরমপন্থী সদস্য আব্বাস পাবনার সুজানগর উপজেলার নিকোন সরদারের ছেলে। রাজবাড়ী সদর থানার ওসি মো. তারিক কামাল জানান, কালিতলা গ্রামের একটি মাঠে একদল চরমপন্থী অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের সদস্যরা ভোর রাতে সেখানে যৌথভাবে…
Read More