জয়পুরহাটে লেপ তোষক বানানোর হিড়িক পড়েছে

জয়পুরহাট, ২৮ নভেম্বর: দিনে কিছুটা গরম থাকলেও রাতে বেশ ঠান্ডা পড়ায় জয়পুরহাটের লেপ তোষক বানানোর কারিগররা বর্তমানে ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক ও জাজিম তৈরিতে। শীতের আগমনি বার্তায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ তোষকের চাহিদা বেড়ে যায়। উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাট। শীত মৌসুমে এ অঞ্চলে তুলনামূলক শীতের প্রভাব বেশি থাকে। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানানোর কাজ শুরু হয় অক্টোবর-নভেম্বর থেকেই। জয়পুরহাট শহরের রেলপট্টিতে গড়ে ওঠা লেপ তোষক বানানোর পল্লীতে প্রায় ৩০ জন কারিগর রয়েছেন। যারা মালিকদের লেপ তোষক তৈরির অর্ডার অনুযায়ী কাজ করে থাকেন। জাজিম, লেপ ও তোষক…

Read More

সাভারের এক বাড়িতে ডাকাতির চেষ্টা

সাভারে এক বিএনপি নেতার ভাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা করেছে ডাকাতরা। এসময় তিন জন গুরুতর আহত হয়েছে। আজ ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ের আক্রান এলাকার সাভার থানা বিএনপির সভাপতি মাহামুদুল হাসান আলালের ছোট ভাই ব্যবসায়ী রাশেদুল হাসান জালালের বাড়িতে এ ডাকাতির চেষ্টা করেন ডাকাতরা। এবিষয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালাল বলেন তার একতলা বাড়িতে ভোর রাতে কলাপসিবল গেট কেটে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা সিসিটিভি ক্যামেরায় ডাকাতরা বাড়িতে ঢুকেছে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। এসময় ডাকাতরা একটি মোবাইল ও পনের’শ টাকা নিয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালালকে কুপিয়ে আহত করে…

Read More

আশুলিয়ায় তিন ছাত্রকে এক শিক্ষক নিজের জুতা দিয়ে পিটিয়ে আহত

সাভারের আশুলিয়ায় একটি স্কুলে তিন ছাত্রকে এক শিক্ষক নিজের জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তাদেরকে শারীরিক ও মানসিক ভাবেও ওই শিক্ষক নির্যাতন করে। এঘটনায় ওই তিন শিক্ষার্থী লজ্জায় স্কুলে আসতে ভয় পাচ্ছে। এঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে। এঘটনার বিষয়টি জানতে চাওয়া হলে ওই শিক্ষক লজ্জায় দ্রুত গতিতে স্কুল ত্যাগ করে চলে যান। ওই স্কুলের শিক্ষার্থীরা জানায় গত কয়েক দিন আগে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের স্কুলে সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী প্রসেনজিৎ (১২),নাছির উদ্দিন (১২) ও ফজলে রাব্বিকে ক্লাসে গোলযোগের অভিযোগ তুলে ক্লাস রুমে সবার সামনে…

Read More

বিকেএসপিতে ক্রীড়া বিজ্ঞান বিষয়ক আর্ন্তাজাতিক সেমিনারের অনুষ্ঠিত—-উভ

ঢাকার সাভারের বিকেএসপি’তে ‘ট্রেন্ড অব স্পোর্টস সাইন্স রিসার্স-প্রেজেন্ট এ্যান্ড ফিউচার’ শীর্ষক দুই দিন ব্যাপী আর্ন্তাজাতিক সেমিনার অনুষ্টিত। আজ ঢাকার সাভারের আশুলিয়ার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুর রহমানের সভাপতিত্বে সেমিনারটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম । বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফায়জুল কবির, যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টসসাইন্স ডিপার্টমেন্টের প্রোফেসর ড. সুদর্শন ভৌমিক, সেমিনারের স্পন্সর প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস…

Read More

৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা আটক

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হচ্ছে মিয়ানমার মংডু এলাকার মো. সালামের ছেলে নুরুল ইসলাম (২৫), বায়তুল্লাহ (৩০) নাজির হোসেনের ছেলে রশিদ আহমদ (২৭) সৈয়দ হোসেনের ছেলে আবুল হোছন (৪০), বাঁচা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৭)। সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা জার্মাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুল রহমানের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে হ্নীলা জামাল মার্কেটের হোটেলে ডায়মন্ডের এক কক্ষে ইয়াবা বেচাকেনা করার সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হত্যা, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৩৮) গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর নামে এক সিএনজি চালককে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগরের সাতমোড়ায় দলীয় কার্যক্রম শেষে তার গ্রামে বাড়ি চাইরপাড়া যাবার পথে বাঙ্গরা নামক স্থানে রাস্তার পাশে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে যায়। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, ওসি তদন্তসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাৎক্ষনিক…

Read More

বিকেএসপিতে ক্রীড়া বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন

  ষ্টাফ রিপোর্টার ॥ সাভারের বিকেএসপি’তে ‘ট্রেন্ড অব স্পোর্টস সাইন্স রিসার্স-প্রেজেন্ট এ্যান্ড ফিউচার’ শীর্ষক দুইদিন ব্যাপী আর্ন্তাজাতিক সেমিনার শুরু হয়েছে। বুধবার ঢাকার সাভারের আশুলিয়ার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে সেমিনারটির উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. ফায়জুল কবির, যশোর সাইন্স  এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টসসাইন্স ডিপার্টমেন্টের প্রোফেসর ড. সুদর্শন ভৌমিক, সেমিনারের স্পন্সর প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন চৌধুরী।অনুষ্ঠানে…

Read More

ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে পরিবহন খাত

সর্বনাশা মাদক ইয়াবা পাচারে জড়িত থাকা নিয়ে চট্টগ্রামের পরিবহন খাত আবারো প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে গত সোমবার চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন বাক্স থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনাটি পুরো পরিবহন খাতকে এই প্রশ্নের মুখোমুখি করেছে। চট্টগ্রামের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ দোষীদের শাস্তি দাবি করেছেন এবং নিজেরা বিব্রত বলে জানিয়েছেন। পর্যবেক্ষক মহলের মতে ইয়াবা বিশেষ করে মাদক পাচারের সঙ্গে পরিবহন সেক্টরে জড়িত থাকার বিষয়টি নতুন কিছু নয়। তাদের মতে শুধু কাভার্ড ভ্যানই নয়, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, রেন্ট-এ কার, ট্রাকসহ বিভিন্ন গণপরিবহনে দীর্ঘদিন ধরে সুকৌশলে বিভিন্ন ধরনের মাদক পাচার…

Read More

সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

খুলনা, ২২ নভেম্বর : সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গামা মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন জেলে, দুটি নৌকা, দুটি অস্ত্র ও পাঁচটি গুলি উদ্ধারের তথ্যও দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে। যথারীতি পুলিশ দাবি করেছে, গামা মণ্ডল (৩৫) সুন্দরবনের সংগঠিত দস্যুদল মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তিনি পলাশ নামেও পরিচিত। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে। খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে জিম্মি…

Read More

নওগাঁয় মাদ্রাসায় ছাত্রের লাশ উদ্ধার

নওগাঁ, ২১ নভেম্বর : নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে মো. সিজান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। সে রানীনগর নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা জানায়, প্রতিদিনের মতই ক্লাস শেষে সিজান রাতে বাড়ি চলে যায়। কিন্তু অনেক রাত হলেও সিজান বাড়িতে না যাওয়ায় তার বাড়ির লোকজন মাদ্রাসায় খুঁজতে আসেন। খোঁজাখুজির একপর্যায়ে মাদ্রাসার নতুন একটি ঘরে সিজানের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে থানায় খবর দেওয়া হয়।…

Read More