সাভার,৭ জুলাই,২০১৯(বিবিনিউজ):গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতালের সমর্থনে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। রবিবার সকাল সাড়ে সাতটা থেকে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কের প্রান্তিক গেট অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটককা পড়ে। পরে পুলিশ এসে সাড়ে দশ টার দিকে হরতাল সমর্থনকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
আশুলিয়ায় বালি ভর্তি ট্রাকের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
সাভার,৬ জুলাই,২০১৯(বিবিনিউজ):আশুলিয়ায় বালি ভর্তি ট্রাকের চাপায় নয়ন শেখ (৩৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনবিার সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের টংঙ্গাবাড়ী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ পঞ্চগড় জেলার সদর থানার পাহারপুর গ্রামের আতিউর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের বাংক টাউন এলাকায় ভাড়া বাড়ীতে থেকে বিভিন্ন বাসা-বাড়িতে সেপটি ট্যাংক পরিস্কারের কাজ করতো। পুলিশ জানায়, আশুলিয়া থেকে বালি ভর্তি বাইপাইগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর দাড়িয়ে থাকা পথচারী নয়নকে চাপা দেয়।গুরুত্বর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক…
Read Moreসাভারে প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার,৪ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেওয়া প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ গ্রহন করেন। সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ জানায় গত কয়েক বছর আগে ওই এলাকায় প্রভাবশালীরা বিভিন্ন বাড়িতে ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ…
Read Moreধামরাইয়ে বাবা ও ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা
ধামরাই,৪জুলাই,২০১৯(বিবিনিউজ):মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ঢাকার ধামরাইয়ে বাবা ও ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে ধামরাইর ইসলামপুর এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় গত কয়েকদিন ধরে ইসলামপুর এলাকার সজিব,টুকু ও শাহিন মাদক ব্যবসা করে আসছিলো পরে আজ সকালে মাদক ব্যবসায় বাধা দেন ইসলামপুর এলাকার কাওসার ফেরদৌস (৪০) ও তার ছেলে বিজয় ফেরদৌস (১৮)। এসময় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা বাবা ও ছেলেকে ধরে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য…
Read Moreআশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ১,আহত ৪জন
সাভার,৩জুলাই,২০১৯(বিবিনিউজ):আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধসে তাসিম হোসেন নামে দেড় বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। আহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় হাজী আকবর আলীর মালিকানাধীন এক তলা ভবনে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেডের ফায়ার সার্ভিস দল ও থানা পুলিশ উপস্থিত হয়। নিহত শিশু তাসিম নাজমুল হোসেনের ছেলে। আহতরা হলেন-আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ৬ বছরের শিশু মিম। তারা সবাই এই বাড়ির ভাড়াটিয়া। পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারনা করা…
Read Moreসাভারে প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার,৩ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ায় প্রায় দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুরের শ্যামপুর ও পূর্বহাটির বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এলাকাবাসী জানায় হেমায়েতপুরের শ্যামপুর ও পূর্বহাটির বিভিন্ন গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে…
Read Moreভূঞাপুরের দিলওয়ার মাসউদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
জুলিয়া পারভেজ,ভূঞাপুর ,১ জুলাই,২০১৯,(বিবিনিউজ): টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসায় ফুলেল সংবর্ধনায় শিক্ত হলেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ড. মো. দিলওয়ার মাসউদ। গতকাল সোমবার সকালে নিজ প্রতিষ্ঠান ভুঞাপুর ফাযিল মাদরাসার হল রুমে আয়োজিত তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল ছোবাহানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালীম এডভোকেট, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন, মাদরাসার সাবেক সহকারি অধ্যক্ষ মওলানা আব্দুর রহমান প্রমুখ। পরে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের আলীম শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়।…
Read Moreভূঞাপুরে টুঙ্গিপাড়ার ছেলে গ্রন্থের স্কুল সংকরণ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
জুলিয়া পারভেজ , টাংগাইল,২৯ জুন,২০১৯(বিবিনিউজ): টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুর জীবনী, টুঙ্গিপাড়ার ছেলে গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, বিেেকলে সাকো কিন্ডারর্গাটেন মঞ্চে শিশু নন্দন ঢাকার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতর্বাষিকী উপলক্ষ্যে প্রকাশিত, বিশিষ্ট ছড়াকার গোলাম রব্বানী রতনের টুঙ্গিপাড়ার ছেলে গ্রন্থের স্কুল সংকরণ বিষয়ক প্রকাশনা উৎসব অনুষ্ঠিতি হয়। বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি আব্দুল হামিদ ভোলার সভাপতিত্বে এতে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির)বিশেষ অতিথি , ভূঞাপুর উপজলো চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম , ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, মোঃ মহীউদ্দিন প্রধান শক্ষিক,…
Read Moreওসির ‘পালিয়ে’ যাওয়ার খবর আইনের শাসনের জন্য অশনিসংকেত : টিআইবি
০৯ জুন, ২০১৯(বিবিনিউজ):নুসরাত হত্যাকা-ে বিতর্কিত ভূমিকার জন্যে সমালোচিত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই পালিয়ে যাওয়ার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ রোববার এক বিবৃতিতে সংস্থাটি বলছে, এই ঘটনায় নুসরাত হত্যাকান্ডে উক্ত পুলিশ কর্মকর্তার ভূমিকার সুষ্ঠু বিচার নিশ্চিতে পুলিশ কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠা স্বাভাবিক, যা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা রীতিমতো অশনিসংকেত। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, ‘গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে আমরা জেনেছি, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক ওসির বিরুদ্ধে গত ২৭…
Read Moreঅবশেষে ধান চাল সংগ্রহ অভিযান শুরু
১৭ মে ২০১৯(বিবিনিউজ): অবশেষে জামালপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার কেবল জেলা সদরের একটি খাদ্য সংরক্ষণাগার এই কার্যক্রম শুরু করেছে। সদরের সবচেয়ে বড় খাদ্য সংরক্ষণাগারে এবং বাকি ছয়টি উপজেলায় কবে শুরু হবে, তা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কর্মকর্তারা। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ৩৩ হাজার ১০৪ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩ হাজার ৪৫১ মেট্রিক টন আতপ চাল ও ৩ হাজার ৮৮৭ মেট্রিক টন ধান সংগ্রহের কথা রয়েছে। গত ২৫ এপ্রিল থেকে এই অভিযান শুরুর কথা ছিল। কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এই…
Read More