স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত কমিটির তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করেন। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দায়িত্ব দেওয়া হয় সভাপতি ও সাধারণ সম্পাদককে। সাড়ে নয় মাসের মাথায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। গত ১১ মে এই পূর্ণাঙ্গ কমিটির তালিকায় স্বাক্ষর করেন তারা। এতে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে পৃথক দূর্ঘটনায় ২ জন নিহত
১১মে,২০১৯ (বিবিসনউজ): সাভারে মিনি বাস খাদে পড়ে একজন নিহত ,এসময় আহত হয়েছে আরও অন্তত চার জন। শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাজধানীর মিরপুর থেকে আশুলিয়ার জিরানী এলাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হাতিল কমপ্লেক্সের একটি মিনিবাস ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে মিনিবাসটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই হাতিল কমপ্লেক্সের হিসাব রক্ষক কর্মকর্তা হিমু নিহত (২৫) হয়। এসময় আহত হয় অন্তত চারজন। পরে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ…
Read Moreসাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিখোঁজ
সাভার ,১৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):সাভারে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হুমায়ন কবির সরকার (৪০)। এঘটনায় তার পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকষ্ঠায় দিন কাটাচ্ছেন। এলাকাবাসী জানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভরারী এলাকার নিজ বাড়ি থেকে পানপাড়া এলাকায় মোবাইল ফোনে ডেকে নেন ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী পারভেজ ও তার সহযোগীরা। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার। নিখোঁজের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিখোঁজ ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে তুরাগ নদীতে ফেলে…
Read Moreসাভারে ৪৬ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সাভার,১৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ): সাভারে ৪৬ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ শনিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ ইয়াবা উদ্ধারের কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। সংবাদ সম্মেলনে এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান কক্সবাজার থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিলিন্ডার বোতল ভর্তি ট্রাক গেল রাতে গোপন সংবাদের ভিতিত্বে সাভারের রেডিওকলোনী এলাকার সাহারা ফিলিং ষ্টেশনের সামনে থেকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি । এসময় সিলিন্ডারের বোতলের ভিতর…
Read Moreবাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য উন্নয়নের বিপুল সম্ভাবনা
১৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য নতুন উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটানের প্রধানমন্ত্রী লোতে ছেরিং। শুক্রবার এফবিসিসিআই নেতৃবৃন্দের এক আলোচনা সভায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। এফবিসিসিআই নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনাগুলো খুঁজে দেখার পাশাপাশি বাংলাদেশ-ভুটানের মধ্যে আরও কার্যকর যোগাযোগ বৃদ্ধির বিষয়টির ওপর বিশেষ গুরুতারোপ করা হয়। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি এবং সেদেশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভারতকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়। ভুটানের প্রধানমন্ত্রীও জলবিদ্যুৎ প্রকল্পে…
Read Moreজয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জয়পুরহাট সদর উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ অন্তত: ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন নারী ও তিন শিশু রয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান বাসস’কে একথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জয়পুরহাট-বগুড়া রোডের বানিয়াপাড়া ঘোতগাড়ী এলাকায় বেলা পৌণে ২টায় একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ ০৪-০৩৫০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে আসছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় মানুষের সহায়তায় হাসপতালে নেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো…
Read Moreউন্নয়নের জন্য বিজ্ঞানী ও গবেষকদের প্রতি অধিক গবেষণার আহবান প্রধানমন্ত্রীর
১০ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অধিকতর গবেষণার জন্য বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যারা এখানে বিজ্ঞানী ও গবেষক আছেন আরো ভালকরে গবেষণা করুন যাতে আরো কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ বেশি উৎকর্ষতা লাভ করতে পারে।’তিনি বলেন, কোথায় কোথায় আমাদের আরো বেশি বিনিয়োগ করা দরকার সেইভাবেই আমাদের দেশের জলবায়ু, মাটি, পানি সবকিছু নিয়েই আপনাদের কাজ। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই সবাই কাজ করবেন সেটাই আমি চাই। কারণ বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলবো সেটাই আমাদের লক্ষ্য’। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর…
Read Moreজাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সকলের ভুমিকার উপর গুরুত্বারোপ :শিক্ষামন্ত্রীর
১০ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আজ বুধবার ১১তম ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শিক্ষামন্ত্রী কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এই কোর্সটি নীতিনির্ধারনী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। শিক্ষামন্ত্রী বক্তব্যে সফলভাবে কোর্স সর্ম্পন্ন করায় সকল ফেলোকে ধন্যবাদ জানান। এর আগে, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন…
Read Moreযুদ্ধাপরাধী আজহার-কায়সারের আপিল শুনানি ১৮ জুন
১০ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ) : মৃত্যুদন্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধী আজহার-কায়সারের আপিল শুনানি আগামী ১৮ জুন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম জাতীয় পাটির (জাপা) সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার আপিল শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এস এম শাজাহান ও মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় এর…
Read Moreফরিদপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণ!
০৯ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):ফরিদপুরে আড়াই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর সদরে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রিকশাচালক বাবার তিন মেয়ের মধ্যে শিশুটি মেজ। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি মাঠে খেলছিল। ওই সময় মিন্টু শেখ (১৯) নামের এক তরুণ শিশুটিকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মিন্টু পালিয়ে যান। পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার…
Read More