ঢাকা, ২৯ নভেম্বর : আগামী শনিবার ২ ডিসেম্বর (১২ই রবিউল আউয়াল) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমান। সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচী প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তসমুহের মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী প্রদান, সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ফিলিস্তিনীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
ঢাকা, ২৯ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি জনগণের শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচারের জন্য অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসের প্রাক্কালে মঙ্গলবার এক বাণীতে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণ অধিকার, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গত পাঁচ দশকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেশে ফিরে আসা এবং তাদের সম্পদ ফিরিয়ে আনার অধিকারের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ সর্বদাই ফিলিস্তিনি ভাইদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি তাদের অবিচল…
Read Moreজনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে দূতদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
ঢাকা, ২৯ নভেম্বর : রাষ্ট্রপতি আবদুল হামিদ মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পুরোপুরি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কূটনীতিকরা হবেন দেশ ও জনগণের আদর্শ। দূত সম্মেলনের সমাপনী দিনে রাষ্ট্রপতি মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে কূটনীতিকদের উদ্দেশ্যে ভাষণে বলেন, ‘আপনারা বিশ্বের যে প্রান্তেই থাকুন আপনাদের কর্ম ও চিন্তায় এ দেশের জনগণের কল্যাণকেই অগ্রাধিকার দেবেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এ স্বাধীনতাকে আরো অর্থবহ করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন।’ আবদুল হামিদ বলেন, বহির্বিশ্বে আপনারা দেশ, সরকার ও জনগণের প্রতিনিধি। বিদেশে প্রতিটি চ্যান্সেরী এক…
Read Moreজনতা ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি
জয়পুরহাট, ২৮ নভেম্বর : জয়পুরহাট জনতা ব্যাংকের প্রধান শাখা থেকে ৪৫ লাখ টাকা চুরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকের ক্যাশ অফিসারের পেছনে সোনালী ব্যাংকে জমা দেয়ার জন্য টাকা গোছানো হচ্ছিল। সেখান থেকে হঠাৎ একটি ব্যাগ উধাও হয়ে যায় পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুজন লোক গ্রাহক সেজে এসে সেখান থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের এক কর্মকর্তা ও এক অফিস পিওনকে আটক করেছে তবে চুরি যাওয়া টাকা কিংবা জড়িতদের আটক করতে পারেনি তারা। এ ব্যাপারে জনতা…
Read Moreরাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার
ঢাকা, ২৮ নভেম্বর : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা সোমবার গভীর রাতে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও জেহাদী বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেল (৩২)। র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মো, মহিউদ্দিন ফারুকী বাসস’কে জানান, সোমবার রাতে নারায়নগজ্ঞ থেকে ট্রেনযোগে তারা রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনে নামার পর র্যাব-১০ একটি দল তাদের গ্রেফতার করে। তিনি জানান, তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও উগ্রবাদি বই উদ্ধার করা…
Read Moreধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন সম্ভব নয় : ওবায়দুল কাদের
ঢাকা, ২৮ নভেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, ধাক্কা দিয়ে এই বটবৃক্ষের পতন হবে না। মির্জা ফখরুলকে উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবে না। আওয়ামী লীগ বিএনপি নয়। ঐ মেয়র হানিফের জনতার মঞ্চের এক ধাক্কায় বিএনপি সরকারের পতন হয়েছিল। মনে আছে আপনাদের আওয়ামী লীগ সেই দল। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। এই আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটিতে এখন অনেক গভীরে,…
Read Moreযুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা
নিউইয়র্ক, ২৮ নভেম্বর : যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যে উচিটা শহরে বাংলাদেশি ছাত্র এম হাসান রহমান বাঁধনকে (২৬) গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে গাড়ির ট্যাংক থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত বাঁধন পিৎজাহাট ডেলিভারির কাজ করতেন। তার গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তার টেরিপাড়ায়। সোমবার সকালে উচিটা পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, উচিটা শহরের ৭ হাজার ৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে এক তরুণের লাশ পাওয়া গেছে। পুলিশ জানায়, রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে…
Read Moreপ্রধানমন্ত্রী ও টিউলিপকে মন্ত্রিসভার অভিনন্দন
ঢাকা, ২৮ নভেম্বর, : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সৎ ও কঠোর পরিশ্রমী নেতা নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা তাঁকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক গবেষণা সংস্থা ‘পিপলস এন্ড পলিটিক্স’ পাঁচটি ক্রাইটেরিয়া পূরণকারী ১৭ জন বিশ্ব নেতার মধ্যে শেখ হাসিনাকে তৃতীয় সৎ নেতা হিসেবে মনোনীত করেছে। ১৭৩টি দেশের নেতৃবৃন্দ থেকে এই ১৭ জনকে বাছাই করা হয়। গবেষণা সংস্থাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের চতুর্থতম কঠোর পরিশ্রমী নেতা হিসেবেও নির্বাচন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৭ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ৮৫ স্কোর পেয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী এমা সোলবার্গ।…
Read Moreবিডিআর বিদ্রোহ মামলায় হাইকোর্টে ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল
ঢাকা, ২৮ নভেম্বর : পিলখানায় বিডিআর সদরদপ্তরে (বর্তমান বিজিবি সদরদপ্তর) সংঘটিত বিদ্রোহে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ সোমবার এ রায় দেয়। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। এ মামলায় হাইকোর্ট নিম্ন আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত ১৬০ আসামীর মধ্যে ১৪৬ আসামীর দন্ড বহাল এবং নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ৬৯ আসামীর বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে ৩১ আসামীকে নতুন করে যাবজ্জীবন কারাদন্ড দেয় হাইকোর্ট। এটর্নি জেনারেল মাহবুবে আলম…
Read Moreবিএমডিএ খসড়া আইন, ২০১৭ মন্ত্রিসভায় অনুমোদিত
ঢাকা, ২৮ নভেম্বর : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষকে (বিএমডিএ) একটি আইনি কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে মন্ত্রিসভায় এর খসড়া আইন অনুমোদন করেছে। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যলয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭ এর খসড়াটি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিফ্রিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বিএমডিএ একটি রেজুলেশন দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ এটি পরিচালনায় কোনো আইন নেই। প্রতিষ্ঠানটি একটি সরকারি রেজুলেশন দ্বারা এখন পরিচালিত হচ্ছে বলে তিনি জানান। সচিব বলেন, একটি কর্তৃপক্ষ হলো বিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটা আইন দ্বারা পরিচালিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া…
Read More