পোপের বাংলাদেশ সফর বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত তাত্পর্যপূর্ণ। যে কোনো দেশে পোপের সফরকে মর্যাদাপূর্ণ বলে মনে করা হয়। গত তিন বছরে পোপের তিন দেশ সফরের মধ্যে একটি বাংলাদেশ। গত দেড় বছর ধরে পোপের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছিল। পোপও বাংলাদেশে আসার সুবিধাজনক সময় খুঁজছিলেন। অবশেষে আজ তার সফরটি হচ্ছে। বাংলাদেশের অসাম্প্রদায়িক ও উদার বহুত্ত্ববাদী বৈশিষ্ট্য পোপ’কে বাংলাদেশ সফরে আগ্রহী করেছে। বাংলাদেশের উন্নয়ন আর ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য দেখতে আগ্রহী। ঋতুর বৈচিত্র্য বিবেচনায় সবচেয়ে অনুকূল সময় হিসেবে নভেম্বরকেই বেছে নেওয়া হয়। মিয়ানমার ও বাংলাদেশ সফরের উদ্দেশ্যে রোম ত্যাগের আগে এক ভিডিও বার্তায় পোপ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সারা দেশে হরতাল চলছে
ঢাকা, ৩০ নভেম্বর : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকে সারা দেশে আধাবেলা হরতাল চলছে। তবে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক আছে। একাধিক এলাকায় যানজটের খবরও পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ওই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা ওই হরতালের ডাক দেয়। বুধবার বিএনপিও ওই হরতালের সমর্থন দেয়। এ ছাড়া ওই হরতালে সমর্থন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য।
Read Moreপোপের এ সফরে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তির সুবাতাস প্রবাহিত হবে : রাষ্ট্রপতি
ঢাকা, ৩০ নভেম্বর : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের ফলে কেবল খ্রিস্টান সম্প্রদায় নয় বরং সকল ধর্মের মানুষের মধ্যে সাম্য, ঐক্য, সম্প্রীতি ও শান্তির সুবাতাস প্রবাহিত হবে। ৩০ নভেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে গতকাল এক বাণীতে তিনি এ কথা বলেন। পোপ ফ্রান্সিস-এর বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতিতে জাতিতে যখন সংঘাত, পারস্পরিক অবিশ্বাস তখন সম্প্রীতি ও শান্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাপূত পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর একটি স্মরণীয় ঘটনা। তিনি বলেন, বাংলাদেশে বসবাসরত খ্রিস্টানগণ দেশের আর্থ-সামাজিক ও জনহিতকর কাজে অবদান রেখে…
Read Moreমিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী
ঢাকা, ৩০ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি তাঁর আহবান পুণর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বিতাড়িত জনগণকে বাংলাদেশ থেকে ফেরত নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।’ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতামোলয়া কাতোয়া ইউটোয়িকামানু আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয়…
Read Moreপ্রধানমন্ত্রী আজ রূপপুর পারমাণাবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করবেন
ঢাকা, ৩০ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী পাবনা জেলার রূপপুরে আজ সকাল ১১টায় দেশের এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বাসসকে এ কথা জানায়। সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন রাশিয়ার স্টেট এটমিক এনার্জি কর্পোরেশন, রোসাটামের মহাপরিচালক এলেসি লিখাচেভ এবং উভয় দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। এই বিদ্যুৎ কেন্দ্র ২০২৪ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে। রোসাটমের মাধ্যমে…
Read Moreঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে
ঢাকা, ৩০ নভেম্বর : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। জি-টু-জি ভিত্তিতে চব্বিশ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বুধবার বেইজিং-চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেতু বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহি পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম এবং নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশনের বোর্ড চেয়ারম্যান রুয়ান গুয়ান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১৩৫৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার, আশুলিয়া ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং দ্রুত যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ঢাকা-আশুলিয়া…
Read Moreরূপাকে গণধর্ষণ, হত্যায় ৫ বাসশ্রমিকের বিচার শুরু
ঢাকা, ২৯ নভেম্বর : ঢাকার আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্থী রূপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘাড় মটকে হত্যার ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন টাঙ্গাইলের একটি আদালত। বুধবার নির্ধারিত দিনে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল হাসান এ অভিযোগ গঠন করেন। বিচারক আগামী ৩ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম। অভিযুক্তরা হলেন ছোঁয়া পরিবহনের বাসের চালক হাবিবুর রহমান (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫), সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯)।…
Read Moreতারেক মাসুদের মৃত্যু, ক্ষতিপূরণ মামলার রায় আজ
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে প্রায় দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তার স্ত্রীর করা মামলার শুনানি শেষে আজ বুধবার সকালে রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ২ নম্বরে রয়েছে রায়ের বিষয়টি। ২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ এবং মিশুক মুনীর। তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সংঘর্ষ ঘটে। তাতে তারেক-মিশুকসহ মাইক্রোবাসের পাঁচ আরোহীর মৃত্যু হয়। আহত হয় আরো কয়েকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি…
Read Moreফের আইসিইউতে আনিসুল হক
লন্ডনে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে আবার আইসিইউতে নেয়া হয়েছেনতুন করে শারীরিক জটিলতা দেখা দেয়ায় তাকে ফের আইসিইউতে নেয়া হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। আনিসুল হকের পারিবারিক ঘনিষ্ঠজন টেলিভিশন উপস্থাপক ডা. আবদুন নূর তুষার গতরাতে জানিয়েছেন, অসুস্থতা বাড়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে বলে আনিসুল হকের স্ত্রী রুবানা হক তাকে জানিয়েছেন।
Read Moreএসডিজি অর্জনে জনগণ ও গণমাধ্যমের সম্পৃক্ততার বিকল্প নেই : তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ নভেম্বর : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণ ও গণমাধ্যমের সম্পৃক্ততার বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে সংবিধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা-এই তিনটির মধ্যে সমন্বয় সাধন করতে হবে’। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দারিদ্র্য উচ্ছেদ করে তা শূন্যে নামিয়ে আনা এবং লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। টেকসই অর্থনীতির জন্য টেকসই রাজনীতি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তথ্যমন্ত্রী মঙ্গলবার বিকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার কক্ষে তথ্য মন্ত্রণালয়…
Read More