জাতি আজ ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে

ঢাকা, ২৬ মার্চ : মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি আজ ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। স্বাধীনতার ৪৮ বছর পদার্পণের শুভ মুহূর্তে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের গ্রুপ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন বিশেষ মাত্রা যোগ হয়েছে। একই সঙ্গে গত বছরের অক্টোবরে একাত্তরের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া সেই কালজয়ী ভাষণও ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি লাভ করে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ…

Read More

নিজস্ব সম্পদ দিয়েই আত্মনির্ভরশীল হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঢাকা, ২৫ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ কারো কাছে হাত পেতে নয় বরং বিশ্বে মাথা উঁচু করে চলবে এবং নিজস্ব সম্পদ দিয়েই আত্মনির্ভরশীল হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ হিসেবেই গড়ে উঠবে এবং বিশ্বে মাথা উঁচু করে চলবে। কারো কাছে হাত পেতে নয়, আমাদের যতটুকু সম্পদ তাই দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব এবং এদেশকে আমরা আরো সম্মানজনক অবস্থানে নিয়ে যাব।’ শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত স্বাধীনতা পদক-২০১৮ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে…

Read More

এইচএসসি: পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারণ

প্রশ্নফাঁস ঠেকাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। রবিবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এক সভায় এ কথা জানান। তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে। এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।

Read More

স্বাধীনতা পদক পেলেন ১৮ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক দেয়া হয়েছে। আজ সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার সম্মাননা পেয়েছেন- প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম, প্রয়াত এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল…

Read More

২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন ত্রিশ লাখ শহিদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকান্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে একথা বলেন। গণহত্যা দিবসে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানান এবং জাতীয় চার নেতাকে স্মরণ করেন। এছাড়াও তিনি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিতা মা-বোনকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের প্রতি জানান সমবেদনা। সেই সাথে সব শহিদের রুহের…

Read More

আজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

ঢাকা, ২৫ মার্চ  : কালরাতের প্রথম প্রহর স্মরণ করে গণহত্যা দিবসে আজ ২৫ মার্চ এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক-আউট) থাকবে সারা দেশ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশ অন্ধকার থাকবে। কালরাতে নিহতদের স্মরণে সারাদেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার কর্মসূচি নিয়েছে সরকার। গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে গণহত্যা দিবসে এক মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি…

Read More

আজ ভয়াল ২৫ মার্চ : জাতীয় গণহত্যা দিবস

ঢাকা, ২৫ মার্চ  : আজ ভয়াল ২৫ মার্চ। জাতীয় গণহত্যা দিবস। গত বছরের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের এইদিনে বাঙালি জাতির জীবনে এক বিভিষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানানদার বাহিনী কাপুরুষের মত তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন…

Read More

স্বর্ণদ্বীপ বাংলাদেশের সিঙ্গাপুর হতে পারে : রাষ্ট্রপতি

স্বর্ণদ্বীপ (নোয়াখালী), ২৫ মার্চ  : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত স্বর্ণদ্বীপের বিপুল উন্নয়ন সম্ভাবনা রয়েছে যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। রাষ্ট্রপতি শনিবার এখানে নারিকেল বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আমি স্বর্ণদ্বীপ দেখে অভিভূত। বাংলাদেশের মূল ভূখ- থেকে আলাদা একটা দ্বীপ। পরিকল্পিতভাবে সাজিয়ে তোলার জন্য এটা সেনাবাহিনীকে দেয়া হয়েছে। এটির আয়তন প্রায় সিঙ্গাপুরের সমান। ভবিষ্যতে এটি বাংলাদেশের সিঙ্গাপুর হতে পারে।’ রাষ্ট্রপতি হামিদ এ দ্বীপটিতে পরিকল্পিতভাবে উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, ‘এ দ্বীপে যাতে ঘনজনবসতি না হয় সে পরিকল্পনাও রাখা দরকার। সরকার বা সেনাবাহিনীর হাতে থাকলে…

Read More

স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন

২৬ মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস। এই দিবসের সূচনা লগ্নে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারর্সনসহ লাখো মানুষ। জাতীয় স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শেষ হয়েছে ধোওয়া মোছা ও রংতুলির কাজ । স্মৃতিসৌধ ও এর আশেপাশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা।   আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি নেতা-নেত্রীরা শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি। এ ছাড়াও মন্ত্রীবর্গ, রাজনৈতিক…

Read More

বাংলাদেশে আর কখনো যেন দুর্নীতি বাজরা রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে : খাদ্যমন্ত্রী

বাংলাদেশে আর কখনো যেন দুর্নীতি বাজরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার ঢাকার সাভারের আমিন বাজারে মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বক্তব্যে মন্ত্রী একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন দুর্নীতি বাজরা সমাজ ও দেশের শক্রু তাই তাদের সমাজে কোন স্থান নেই এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। বাংলাদেশে সকল অপকর্মের পেছনে মাদকের হাত রয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন গত কয়েক বছর আগে আমিনবাজারে ছয় ছাত্র খুনের ঘটনায়…

Read More