প্রযুক্তির অপব্যবহার না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে দেশের ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, কেউ গুজবে কান দেবেন না, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রযুক্তি যেন গঠনমূলক ও মানুষের কল্যাণে ব্যবহৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রযুক্তির কল্যাণমূলক কাজে ব্যবহারে শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। শিগগিরই সড়ক পরিবহন আইন পাস করা হবে। শিক্ষার্থীদের আর রাস্তায়…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে নিহতর সংখ্যা বেড়ে ৫
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ধামরাই থানার চন্ডীপুর গ্রামের নিবারন চৌধুরীর ছেলে ভজন চন্দ্র (৫২), যশোরের মনিরামপুর থানার বাজিতপুর গ্রামের মৃত ভিমল সেনের ছেলে সোমনার্থ সেন (৪৮), ফরিদপুরের মধুখালী থানার দিঘুলিয়া গ্রামের জালাল মোল্লার ছেলে জহির মোল্লা (২৫), রাজবাড়ী সদরের বড় বভানিপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে রমিজ উদ্দিন (৪৫) ও মানিকগঞ্জ সদর জেলার তেউতা গ্রামের রস্তম আলী খানের ছেলে আখের আলী খান(৪০)। শুক্রবার রাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত ও ৩০ জন আহত…
Read Moreকোন উস্কানির ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের
ঢাকা, ৪ আগস্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোন উস্কানির ফাঁদে পা না দেয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। সড়কের শৃংখলা ফিরিয়ে আনতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।’ একইসাথে শিক্ষার্থীদের রাজপথ থেকে ঘরে ও নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়ারও অনুরোধ জানান তিনি। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের সম্পাদকম-লীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ…
Read Moreআজো ঢাকায় চলছে না বাস
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এরপর থেকে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোয় বাস চলাচল একেবারেই কমে যায়। এমনকি আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা ৯টি দাবি করেছে। তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও…
Read Moreনিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভে অচল ঢাকা
০২ আগস্ট ২০১৮(বিবিনিউজ):নিরাপদ সড়কের দাবিতে ঢাকার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবারও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়, মিরপুর রোড, ফার্মগেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গত তিনদিন ধরে চলমান ছাত্র বিক্ষোভ সামাল দিতে বৃহস্পতিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি বলে মনে হচ্ছে। আজ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিলেন। ফলে শহরের বিভিন্ন সড়কে শত-শত যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ সময় পরিবহন না পেয়ে রিক্সা কিংবা হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন অনেকে। গত কয়েকদিনের মতো আজও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় চলাচলরত যানবাহনের…
Read Moreশিক্ষার্থীদের সড়ক অবরোধ ঠাকুরগাঁওয়ে
০২ আগষ্ট, ২০১৮ (বিবিনিউজ):রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ এবং নিরাপদ সড়ক ও নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও চৌরাস্তায় বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী আন্দোলনে নামে। এক পর্যায়ে তারা সকল যানচলাচল বন্ধ করে দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গাড়িচালকের লাইসেন্স চেক করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত রওশানারা জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে…
Read Moreকয়লা উধাও নিয়ে তদন্ত শুরু
০২ আগষ্ট, ২০১৮ (বিবিনিউজ):দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উধাও হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তদন্ত কমিটি কয়লা খনিতে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন-ডিজি) খলিলুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- পেট্রোবাংলার পরিচালক (মাইন অপারেশন) মো. কামরুজ্জামান, যুগ্ম সচিব নাজমুল হক, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডক্টর মো. শহীদ চৌধুরী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানুল হক। প্রসঙ্গত, ১৯ জুলাই খনির ইয়ার্ড থেকে ১ লাখ ৪৪ হাজার টন…
Read Moreপ্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়া – করিমের পরিবারকে ৪০ লাখ টাকা অনুদান
০২ আগষ্ট, ২০১৮ (বিবিনিউজ্):রাজধানীর বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তাদের হাতে সমমূল্যের সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে করে দুই পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়। তাদের পরিবারের অন্য সদস্যরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ার স্বজনদের সঙ্গে কথা বলতে চান, সেজন্য তাদের ডেকে নিয়েছেন।
Read Moreরাজশাহীতে লিটন মেয়র নির্বাচিত : বরিশালে সাদিক ও সিলেটে আরিফুল এগিয়ে
ঢাকা, ৩১ জুলাই : সোমবার অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছে। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সিলেট সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে রয়েছেন। রাজশাহী সিটির ১৩৮টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট। রাজশাহীতে ভোটার ছিলেন ৩…
Read Moreবঙ্গবন্ধুর জেল জীবনের উপর বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের উপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। তিনি আজ সোমবার সকালে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর প্রাক্কালে ‘৩০৫৩ দিন’ শীর্ষক এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে বঙ্গবন্ধুর কারাজীবনের অনেক দুর্লভ ছবি ও তথ্য রয়েছে। কারা-অধিদফতর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এসব দুর্লভ ও মূল্যবান ছবি ও তথ্য সংগ্রহ করেছে। এর আগে গত বছর বাংলা একাডেমি ‘কারাগারের রোজনামচা’…
Read More