প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে রবিবার মুন্সিগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় যাবেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের’ আওতায় ঢাকার সঙ্গে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে প্রথমে মাওয়ায় কাজের অগ্রগতি দেখবেন। এরপর ঢাকা-মাওয়া ও পাচ্চর-ভাঙ্গা এন ৮ মহাসড়কের কাজের অগ্রগতি দেখবেন এবং মাওয়া সাইডে রেল লাইন লিংকের কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এরপর স্থায়ী নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করবেন। মাওয়া দিকের সেতুর সামগ্রিক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টা ১৫…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বিডিয়ার বিদ্রোহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
বিডিয়ার বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইদুর রহমান (৬৫) মারা গেছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পিলখানা হত্যা মামলার রায়ে বিডিআরের তত্কালীন উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ১৫২ জওয়ানকে মৃত্যুদণ্ড প্রদান করে। ওই রায় ছিল ফৌজদারি মামলার বিচারের রায়ে সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে মৃত্যুদণ্ড দেয়া। এছাড়া আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় ২৫৬ জনকে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৭ জন। ১৫২…
Read Moreঅখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই: ওবায়দুল কাদের
২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই রায়ে আমরা অখুশি নয়। আবার পুরোপুরি সন্তুষ্টও নই।’ আজ বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ ঘোষিত রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত ১৯ জনের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তত্কালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। এছাড়াও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তারেক রহমানের যাবজ্জীবন হওয়ার বিষয়ে ইঙ্গিত করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘এই ঘটনার…
Read Moreসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলেমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগসর হয়ে ঘণীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ…
Read Moreশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দীকী ও বিচারপতি মো. নুরুজ্জামান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সোমবার হাইকোর্ট বিভাগ থেকে এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
Read Moreআদালতের রায়ে দন্ডপ্রাপ্ত কোন কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না : হানিফ
কুষ্টিয়া, ৮ অক্টোবর : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত কোন কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না। তাকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করে আনতে হবে। তিনি বলেন, ড. কামাল হোসেন ভালো করেই জানেন বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আর সেটা জানার পরও যদি কামাল হোসেন আইনের বিরুদ্ধে বক্তব্য দেন সেটা জাতির জন্য আরো বেশি দূর্ভাগ্যজনক। হানিফ আজ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বিশুদ্ধ খাবার পানি প্রকল্প উদ্বোধন শেষে ‘নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে’ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক…
Read Moreডিজিটাল নিরাপত্তা বিলসহ ৭টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ৮ অক্টোবর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮সহ সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ৭টি বিলে সম্মতি দিয়েছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি আজ এ বিলগুলোতে সম্মতি প্রদান করেছেন। সম্মতি দেয়া ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮ ছাড়া অন্য বিলগুলো হচ্ছে, সড়ক পরিবহন বিল-২০১৮, ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’য়া আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল, ২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল, ২০১৮ পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল, ২০১৮,বাংলাদেশ…
Read Moreচেম্বার গঠন ও এফটিএ স্বাক্ষরে ব্রাজিল-বাংলাদেশ একমত: বাণিজ্যমন্ত্রী
চেম্বার গঠন ও এফটিএ স্বাক্ষরের বিষয়ে ব্রাজিল-বাংলাদেশ উভয় দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা ডি অরিভেরা জুনিয়র এর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। ব্রাজিল-বাংলাদেশ চেম্বার গঠনের পর উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্যে উৎসাহিত হবেন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাকের একটি সম্ভাবনাময় বাজার। কিন্তু অধিক ট্যারিফের কারণে বাংলাদেশ ব্রাজিলে আশানুরুপ রপ্তানি করতে পারছে না। সেখানে পণ্য রপ্তানি করতে প্রায় ৩৫ শতাংশ হারে ট্যারিফ প্রদান করতে হয়। এফটিএ স্বাক্ষরের মাধ্যমে…
Read Moreবহির্বিশ্বে দেশবিরোধী অপপ্রচার মোকাবেলায় তৎপর থাকতে হবে’
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বহির্বিশ্বে দেশের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার মোকাবেলায় সার্বক্ষণিক তৎপর থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। আজ রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিটির ১৯তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কমিটির দ্বিতীয় রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়। সভায় জাতিসংঘ…
Read Moreখালাফ হত্যা: মামুনের মৃত্যুদণ্ড বহাল
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। রিভিউ খারিজ করে আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া আর কোন পথ নেই মামুনের। ওই আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকর করবে কারাকর্তৃপক্ষ। ২০১৭ সালের ১ নভেম্বর সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় মামুনকে দেয়া হাইকোর্টের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। এছাড়া আসামি আল আমিন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম খোকনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। পরে…
Read More