১৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য নতুন উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটানের প্রধানমন্ত্রী লোতে ছেরিং। শুক্রবার এফবিসিসিআই নেতৃবৃন্দের এক আলোচনা সভায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। এফবিসিসিআই নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনাগুলো খুঁজে দেখার পাশাপাশি বাংলাদেশ-ভুটানের মধ্যে আরও কার্যকর যোগাযোগ বৃদ্ধির বিষয়টির ওপর বিশেষ গুরুতারোপ করা হয়। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি এবং সেদেশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভারতকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়। ভুটানের প্রধানমন্ত্রীও জলবিদ্যুৎ প্রকল্পে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জয়পুরহাট সদর উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ অন্তত: ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন নারী ও তিন শিশু রয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান বাসস’কে একথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জয়পুরহাট-বগুড়া রোডের বানিয়াপাড়া ঘোতগাড়ী এলাকায় বেলা পৌণে ২টায় একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ ০৪-০৩৫০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে আসছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় মানুষের সহায়তায় হাসপতালে নেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো…
Read Moreনদীতে বর্জ্য ফেলা বন্ধ করে নদী দূষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
নদীতে বর্জ্য ফেলা বন্ধ করে নদী দূষণ প্রতিরোধে এগিয়ে আনার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।বর্জ্য ব্যবস্থাপনা পানিসম্পদ দূষণের অন্যতম কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপীই এটি একটি সমস্যা। এই সমসাটি নদীতেই কেবল নয়, সাগরেও দেখা দিচ্ছে, সমুদ্রগামী জাহাজের মাধ্যমে বর্জ্য ফেলা। আমি সকলকে বলবো যে, নদীতে বর্জ্য ফেলা সকলকে বন্ধ করতে হবে। কারণ এটি একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে।’ ‘কাজেই প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবেন তারা যেন নদী দূষণ না করেন। সেজন্য তাদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ করতে হবে, পানি শোধনাগার করতে হবে, যোগ করেন…
Read Moreউন্নয়নের জন্য বিজ্ঞানী ও গবেষকদের প্রতি অধিক গবেষণার আহবান প্রধানমন্ত্রীর
১০ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অধিকতর গবেষণার জন্য বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যারা এখানে বিজ্ঞানী ও গবেষক আছেন আরো ভালকরে গবেষণা করুন যাতে আরো কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ বেশি উৎকর্ষতা লাভ করতে পারে।’তিনি বলেন, কোথায় কোথায় আমাদের আরো বেশি বিনিয়োগ করা দরকার সেইভাবেই আমাদের দেশের জলবায়ু, মাটি, পানি সবকিছু নিয়েই আপনাদের কাজ। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই সবাই কাজ করবেন সেটাই আমি চাই। কারণ বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলবো সেটাই আমাদের লক্ষ্য’। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর…
Read Moreজাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সকলের ভুমিকার উপর গুরুত্বারোপ :শিক্ষামন্ত্রীর
১০ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আজ বুধবার ১১তম ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শিক্ষামন্ত্রী কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এই কোর্সটি নীতিনির্ধারনী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। শিক্ষামন্ত্রী বক্তব্যে সফলভাবে কোর্স সর্ম্পন্ন করায় সকল ফেলোকে ধন্যবাদ জানান। এর আগে, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন…
Read Moreযুদ্ধাপরাধী আজহার-কায়সারের আপিল শুনানি ১৮ জুন
১০ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ) : মৃত্যুদন্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধী আজহার-কায়সারের আপিল শুনানি আগামী ১৮ জুন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম জাতীয় পাটির (জাপা) সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার আপিল শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এস এম শাজাহান ও মো. শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় এর…
Read Moreসাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার ৯ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় পাঁচ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে সাভারের ইমান্দিপুর,নিমেরটেক ও শোভাপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাসের প্রায় ৭০ জন শ্রমিক অংশগ্রহণ করেন। এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে সাভারের এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই সব এলাকার প্রভাবশালীরা।…
Read Moreকাতারের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে স্পিকারের সাক্ষাৎ
৯ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে কাতার প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার বিকেলে মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে সাক্ষাৎকালে তারা কাতারে দক্ষ শ্রমিক প্রেরণ,শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন এবং কাতারে বাংলাদেশের ওষুধ ও তৈরি পোশাক রপ্তানি নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে…
Read Moreআটতলা বিশিষ্ট ডিজিটাল কার পার্কিং উদ্বোধন করলেন পুলিশ মহা-পরিদর্শক
৯ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : আটতলা বিশিষ্ট ডিজিটাল কার পার্কিংয়ের উদ্বোধন করলেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ সকালে রাজধানীর আব্দুল গণি রোডস্থ ডিএমপি’র সেন্ট্রাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আজিজ এন্ড কোম্পানি লিমিটেডের কারিগরি সহায়তায় এই ডিজিটাল কার পার্কিং প্রকল্পটি বাস্তবায়ন করেছে পুলিশ হেডকোয়ার্টাসের্র উন্নয়ন শাখা-১। উদ্বোধন শেষে আইজিপি বলেন, ডিজিটাল কার পার্কিং একটি সময়োপযোগী ব্যবস্থা। বিশ্বের অনেক দেশে এমন কার পার্কিং ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিং করা যাবে ৩৪টি গাড়ি। এটা একটি পরীক্ষামূলক পার্কিং ব্যবস্থা। তিনি বলেন, এই…
Read Moreমালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন শ্রমিকের নাম প্রকাশ
৮ এপ্রিল,২০১৯(বিবিনিউজ): মালয়েশিয়ার সেপাং শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১১ জন শ্রমিকের নাম প্রকাশ করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে আহত ৩২ শ্রমিকের নামও প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ এবং আহতদের মধ্যে ৭ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তবে হতাহতদের বাড়ি বাংলাদেশের কোথায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সেটা জানানো হয়নি। খবর নিউজ স্ট্রেইট টাইমসের। রবিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তারা রাতে শিফটে কাজ করার জন্য কারখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাস খাদে…
Read More