২৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায়, রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।আব্দুল কাদের দির্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। ২১ ডিসেম্বর তার স্বাস্থ্য পরীক্ষায় ক্যান্সারের চতুর্থ পর্যায় ধরা পড়ে। এছাড়াও তার কোভিড-১৯ পজেটিভ আসে।আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।টেলিভিশনে বিশেষ কিছু কমেডি চরিত্রের জন্য ৬৯ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতা দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।আব্দুল কাদের এক ছেলে, এক মেয়ে এবং…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬
২৫ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ): রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃতরা হচ্ছে, মো: মাসুদ রানা (২৪), মো: ছফির উদ্দিন শানু (৫০), মো: তমজিদুল ইসলাম ওরফে মনির(৩৪), মো: আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।র্যাব জানিয়েছে,বৃহস্পতিবার র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোডে কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমান সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের দল বৃহস্পতিবার বিকেলে…
Read Moreআজ শুভ বড়দিন
২৫ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আজ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন।খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটে।অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি উদযাপন করবেন।আজ সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
Read Moreনবীন সেনা অফিসারদের নিজেদের গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন সেনা অফিসারদের বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মত নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে-বিদেশে আমাদের সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়। তাই, সর্বক্ষেত্রে তাঁরা দক্ষ থাকবে, উপযুক্ত থাকবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে-সারাবিশে^র যেখানেই যাবে সেখানেই যেন দেশের সুনাম অক্ষুন্ন রাখতে পার সেদিকে সর্বদা সবাইকে সজাগ থাকতে হবে।’প্রধানমন্ত্রী আজ সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতি প্যারেড ডিসেম্বর-২০২০ এবং ৭৯ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।শেখ…
Read Moreবাংলাদেশ ও ভারত রক্তের রাখিবন্ধনে আবদ্ধ : সেতুমন্ত্রী
২৩ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ): : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। দুই দেশের এই সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ।বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোন সময়ের তুলনায় এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী। ভারত বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ‘৭১ এর রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন সময়ের পরিক্রমায় দিন-দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে।’শান্তিপূর্ণভাবে…
Read Moreসাভারের বিরুলিয়া,হেমায়েতপুর,কেরানীগঞ্জও কাঁচপুর এলাকায় আন্তঃজেলা বাস ট্রাক টার্মিনাল করা হবে:তাপস
ষ্টাফ রিপোর্টার,২৩ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকায় বাস ট্রাকের চাপ কমাতে সাভারের বিরুলিয়া,হেমায়েতপুর,কেরানীগঞ্জ,ও কাঁচপুর এলাকায় নতুন আন্তঃজেলা বাস ট্রাক টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস।বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ও ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় প্রস্তাবিত এ আন্তঃজেলা বাস ট্রাক টার্মিনানের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এসময় আরও বলেন,গণ পরিবহনে সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে ও জন দুর্ভোগ কমানো হচ্ছে। এসব এলাকায় নতুন বাস ট্রাক টার্মিনাল হলে ঢাকা শহরে আর গাড়ির চাপ থাকবে না এছাড়া…
Read Moreসরকারি কর্মকর্তারা বরাদ্দের বাসায় না থাকলে ভাতা পাবেন না: প্রধানমন্ত্রী
২২ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের তাদের জন্য তৈরি করা বাসাতেই থাকতে হবে। বাসা বরাদ্দ নিয়ে যদি কোনো কর্মকর্তা সেখানে না থাকেন, তাহলে ওই কর্মকর্তা বাসাভাড়া ভাতা পাবেন না। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনাসচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। পরিকল্পনাসচিব আসাদুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসা রয়েছে। শিক্ষক, চিকিৎসকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসা বানানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তাঁরা সেসব বাসায় থাকেন না। সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে বাসা ভাড়া পাওয়া যায়,…
Read Moreনির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি : সেতুমন্ত্রী
২১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।আজ সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারনে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে। ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। নানান অনিয়ম ও অসদাচরণের…
Read Moreকৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে কুড়িগ্রামে
২১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এজন্য ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ‘কৃড়িগ্রাম এক সময় মঙ্গাপীড়িত ছিল। সেখানে যদি এ ধরনের বিশ্ববিদ্যালয় হয় তবে গবেষণা হবে, ফার্মিং হবে। এর মধ্যে দিয়ে তাদের অবস্থার আরও উত্তোরণ হবে। ওই এলাকার লোকজনের কৃষি ও…
Read Moreদেশে করোনায় মোট মৃত্যু ৭৩১২
২১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭০ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ২ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছে। এ নিয়ে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে পরীক্ষা করা…
Read More