৬ জুন, ২০২১(বিবিনিউজ):বঙ্গবন্ধু সেতু থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। এই সেতুর জন্য নেওয়া উন্নয়ন সহযোগীদের ঋণ ২০৩৪ সালে পরিশোধ হবে। আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমানের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে সেতুর…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা
৬ জুন, ২০২১(বিবিনিউজ): চীনের টিকা সিনোভ্যাক বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দিয়েছে। আজ রোববার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুমোদনে স্বাক্ষর করেছেন। এর আগেও ২২টি দেশে এই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে সিনোভ্যাকের টিকার দুই ডোজ নিতে হবে। দুই থেকে চার সপ্তাহ ব্যবধানে এই দুই ডোজ টিকা নিতে হবে। টিকা সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সিনোভ্যাকের টিকার অনুমোদনের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটির এ দেশীয় এজেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওষুধ প্রশাসন বলছে, এটি নিয়ে…
Read More৩৯ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার
৫ জুন, ২০২১(বিবিনিউজ):আগের ২৪ ঘণ্টার তুলনায় দেশে করোনাভাইরাসে নতুন রোগী কমলেও মৃত্যু বেড়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত ৪৩ জনের মৃত্যু হয়েছে। ওই ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত ৩৪ জনের মৃত্যু হয়। আর করোনা সংক্রমণ শনাক্ত হয় ১ হাজার ৮৮৭ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯ হাজার ৩১৪। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার…
Read Moreদেশে টানা ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে
৫ জুন, ২০২১(বিবিনিউজ):আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনায় টানা ৫ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আজ শনিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে দেওয়া এক পূর্বাভাসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে অবস্থান করছে। আগামী দুই তেকে তিন দিনের মধ্যে তা বাংলাদেশের টেকনাফ উপকূলে আসতে পারে। ৭ জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে দেশের দক্ষিণাংশে। পাশাপাশি একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের…
Read Moreঢাকায় বজ্রপাতের সময় দুই বোনসহ নিহত ৩
৫ জুন, ২০২১(বিবিনিউজ):ঢাকার মালিবাগে আজ শনিবার দুপুরে বজ্রপাতের সময় দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। তবে শিশুদের উদ্ধার করা ব্যক্তি ও পুলিশ কেউই নিশ্চিত করে বলতে পারেননি এই তিনজনের মৃত্যু কীভাবে হয়েছে। কেউ বলছেন বজ্রপাতে, আবার কেউ বলছেন বজ্রপাতের ফলে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই তিনজনের মৃত্যু হয়েছে। দুপুরে বৃষ্টির সময় বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মালিবাগ এলাকার চৌধুরী পাড়ার সোনা মিয়া গলিতে এ ঘটনা ঘটে। সেখানকার আবুল হোটেলের পেছনে থাকা সাজেদার টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহত হওয়ার কথা…
Read Moreদেশবাসীকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
৫ জুন, ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর পাশপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষ রোপণ করলাম। সেই সাথে সকল দেশবাসীকে আহ্বান জানাবো, যার যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান।’তিনি বলেন, তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভাল হয়। আর সেটা যদি না পারেন অন্তত একটা করে পারলেও লাগাবেন। আমরা চাই, একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ-এই তিন ধরনের গাছ লাগাবেন।শেখ হাসিনা আজ সকালে গণভবনে একটি গাছের চারা রোপণ করে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে…
Read Moreরাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০জন গ্রেফতার
৪ জুন ২০২১(বিবিনিউজ): রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।এতে বলা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬হাজার ১৪০ পিস ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ১ কেজি ৩৫ গ্রাম গাঁজা ও ৬ কেজি শিশা উদ্ধার করা হয়।এতে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও…
Read Moreভ্যাকসিন উৎপাদনে ট্রিপস চুক্তির বাধ্যবাধকতাসমূহ প্রত্যাহারের আহ্বান
৪ জুন ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ কোভিড নির্মূলে টিকা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উৎপাদনের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির বাধ্যবাধকতাসমূহ সাময়িকভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।সদ্য সমাপ্ত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৭৪-তম অধিবেশনে বাংলাদেশ এ আহ্বান জানায়।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সম্মেলনে উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোতে কোভিড ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করে তা দ্রুত অন্যান্য উন্নয়নশীল দেশে বিনা মূল্যে সরবরাহের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।এর পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল কোভিড-১৯ ও এর আর্থ-সামাজিক প্রভাব মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও ভ্যাকসিন প্রদান সংক্রান্ত কার্যক্রম এবং প্রণোদনা প্যাকেজসহ প্রধানমন্ত্রী…
Read Moreঅনলাইনে পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিয়েছে জাবি প্রশাসন
৪ জুন ২০২১(বিবিনিউজ): করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। গতকাল অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২৭ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়া বিষয়ে সুপারিশকৃত প্রস্তাবটি সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। কার্যবিবরণী বের হলে বিভাগগুলো এই অধ্যাদেশ অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে।সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘একাডেমিক কাউন্সিলের প্রস্তাবটি সিন্ডিকেট অনুমোদন করেছে। পরীক্ষার আগে কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে আমাদের পরীক্ষা শুরু…
Read More২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না
৩ জুন ২০২১(বিবিনিউজ): জাতীয় সংসদে আগামী ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে দুই লাখ টাকার কম অর্থের সঞ্চয়পত্র কিনতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) সার্টিফিকেট লাগবে না। বর্তমানে ৫০ হাজার টাকার অধিক অর্থের সঞ্চয়পত্র কিনতে টিআইএন সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার সংসদে ২০২১-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় একথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, দুই লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয় এবং পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়াও করের আওতা সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে টিআইএন জমা দিতে হবে।জাতীয়…
Read More