০৯ জুন ২০২১(বিবিনিউজ ): বসবাসের অযোগ্য শহরের তালিকায় সর্বনিম্নে থাকা ১০ দেশের মধ্যে ঢাকা রয়েছে চতুর্থ স্থানে। বসবাসযোগ্যতার দিক দিয়ে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এখন ১৩৭তম। বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়ে ১৪০টি শহরের র্যাঙ্কিং প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এ তালিকায় ১৩৭ নম্বরে রয়েছে ঢাকা। নতুন এ জরিপ অনুসারে ২০২১ সালে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে, বসবাসযোগ্য শীর্ষ ১০ শহরের মধ্যে নিউজিল্যান্ডের দুটি, জাপানের দুটি, অস্ট্রেলিয়ার চারটি ও সুইজাল্যান্ডের দুটি রয়েছে। বসবাসযোগ্য শহরের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বৃষ্টি থাকবে আরও ৩ দিন
০৯ জুন ২০২১(বিবিনিউজ):সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার আগামী ৭২ ঘন্টা বা তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের সবগুলো বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস আরও বলেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের বাকি অংশে মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু…
Read Moreফেসবুকে ভাইরাল“প্রজেক্ট তেলাপিয়া”
৯ জুন ২০২১(বিবিনিউজ ): “প্রজেক্ট তেলাপিয়া” নামে কোনো রেস্টুরেন্ট নেই। এ নামে কোনো ভবনই নেই বাংলাদেশে। মাছ আকৃতির এ ভবনটি আসলে ভারতে অবস্থিত ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ‘প্রজেক্ট হিলশা’। এ নিয়ে চলছে নানা সমালোচনা। এতে বেশি দাম নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। এই প্রজেক্ট দৃষ্টিনন্দন স্থাপনা নিয়েও কথা হচ্ছে। এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হলো ‘প্রজেক্ট হিলশা’র কাঠামোতে তৈরি করা “প্রজেক্ট তেলাপিয়া” নামে একটি ছবি। ‘প্রজেক্ট হিলশা’র সঙ্গে এর তুলনা করা হচ্ছে। অনেকে মজা করে “প্রজেক্ট তেলাপিয়া”য় দাম কম দেখিয়ে ফেসবুকে ছবিটির ক্যাপশনে লিখছেন, ‘প্রজেক্ট তেলাপিয়া”য় প্রতি পিস…
Read More৩০টি সাইলো নির্মাণ করা হবে ১৪০০ কোটি টাকায়
৮ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক):জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সম্বলিত আধুনিক মানের ৩০টি সাইলো নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০০ কোটি ২২ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।পরিকল্পনামন্ত্রী জানান, একনেকে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে…
Read Moreসরকারি নির্মাণাধীন স্থাপনা এডিস মশার অভয়ারণ্য: ডিএসসিসির মেয়র
৮ জুন ২০২১(বিবিনিউজ): সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনাগুলোকে এডিস মশার অভয়ারণ্য হিসেবে বর্ণনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সরকারি স্থাপনায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা চার গুণ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মেয়র শেখ ফজলে নূর তাপস এই ঘোষণা দেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার ‘জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচির’ উদ্যোগে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটির মেয়র…
Read Moreজাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ
৮ জুন ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৬তম অধিবেশনে সহ সভাপতি নির্বাচিত হয়েছে।নিউইয়র্কে সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে সহসভাপতি নির্বাচিত হয়।চলতি বছরের সেপ্টেম্বর থেকে এক বছরের জন্যে বাংলাদেশ এ দায়িত্ব পালন করবে।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।বাংলাদেশের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছে কুয়েত, লাওস ও ফিলিপাইন।নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, আর্ন্তজাতিক সম্প্রদায় বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে বাংলাদেশের ওপর যে আস্থাশীল, এ নির্বাচন তারই বহিঃপ্রকাশ।তিনি বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার বাহক এবং বর্তমান বিশ্বের জটিল…
Read Moreবিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণ ও প্রচারে সরকারকে দিতে হবে ২ লাখ টাকা :তথ্যমন্ত্রী
৬ জুন ২০২১(বিবিনিউজ): বিজ্ঞাপনে বিদেশি শিল্পী নিয়ে কাজের ব্যাপারে নীতিমালায় সংযোজন করে ‘ফি’ নির্ধারণ করলো সরকার। জানা গেছে, বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন নির্মাণ ও প্রচার করলে সরকারকে ২ লাখ টাকা করে দিতে হবে নির্মাতাদের। আর যে টেলিভিশন চ্যানেল ওই বিজ্ঞাপন দেখানো হবে, তাদের দিতে হবে ২০ হাজার টাকা। আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, আমরা নীতিমালায় সংযোজন করেছি, বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবে, তবে ফি দিতে হবে। এটি…
Read Moreচলমান লকডাউন ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
৬ জুন ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ রোববার শেষ হচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তা আরেক দফা বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করা হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। চলমান বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলতে পারছে।হোটেলেও বসে গ্রাহক খেতে পারছেন । জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও খোলা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে…
Read Moreমাশরুমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্যাপক কাজ করছে বর্তমান সরকার : কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ৬ জুন ২০২১(বিবিনিউজ):মাশরুম একটি সম্ভাবনাময় ফসল। আমাদের দেশে ও বিদেশে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণেই ব্যাপক মাশরুম চাষের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বর্তমান সরকার মাশরুমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্যাপক কাজ করে যাচ্ছে। আজ দুপুরে ঢাকার সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট পরিদর্শন মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সাখে মতবিনিময় শেষে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রী আরো বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানসহ অন্যান্য শস্য চাষাবাদের পাশাপাশি মাশরুম চাষাবাদ করতে কৃষকদের প্রতি আগ্রহ জাগাতে হবে। বাংলাদেশে ব্যাপক ভাবে মাশরুম চাষের সম্ভাবনা রয়েছে। যা দিয়ে…
Read Moreবজ্রপাতে দুই ভাই–বোনের মৃত্যু
৬ জুন, ২০২১(বিবিনিউজ):ফেনীর সোনাগাজী উপজেলায় বাড়ির উঠানে বজ্রপাতে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলো তামান্না আক্তার (১৫) ও তার ফুফাতো ভাই আল আমিন (৬)। তামান্না উপজেলার আলমপুর এলাকার মো. সোলাইমানের মেয়ে। সে স্থানীয় কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণি ছাত্রী ছিল। আর আল আমিন একই এলাকার বাহার উল্যাহর ছেলে। সে কাজীরহাট কারামতিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর এলাকায় সকালে বৃষ্টি শুরু হয়। তামান্না আক্তার তাঁর…
Read More