১৩ জুলাই,২০২১(বিবিনিউজ) : ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।তবে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।আজ দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময়ে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২২০ জনের মৃত্যু
১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২২০ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন। গতকাল সর্বোচ্চ সংখ্যক ২৩০ জন মারা যান। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪২ ও নারী ৭৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১৩ হাজার ৭৬৮ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৬৫০ জন, ৭০ দশমিক ০২ শতাংশ এবং নারী ৪ হাজার ৯৮৯ জন, ২৯…
Read More১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল, ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন
১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : করোনা মহামারি বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধি-নিষেধ আগামি ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। আজ সোমবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ‘করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধি-নিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামিকাল প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামি ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।’
Read Moreবিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে : সেতুমন্ত্রী
১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : অদৃশ্য শক্তি করোনার এই সংকটময় মুহূর্তে দেশের মানুষকে বাঁচাতে বিএনপিসহ সকলকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘সংকটকালে সাহস যোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙ্গে দেয়ার অপচেষ্টা করছে। আমি তাদেরকে বিষোদগার ও সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। করোনা ভাইরাস দলমত চিনে না।’সড়ক পরিবহন মন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।‘সরকার একলা চলো নীতিতে বিশ্বাসী’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে…
Read Moreখুলনা বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে
১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৮ জন। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০৭ জন। আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় গতকাল রোববার বিভাগে ৬০ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় আগের ২৪ ঘণ্টার চেয়ে শনাক্ত বেড়েছে, তবে মৃত্যু কমেছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায়…
Read Moreশিথিল হচ্ছে লকডাউন,বৃহস্পতিবার থেকে খোলা শপিংমল
১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার তথা ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। ফলে কিছুটা শিথিল হচ্ছে কঠোর বিধিনিষিধ। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
Read Moreকরোনার কারনে আজ ধামরাই ও সাভারের রথযাত্রা উৎসব হচ্ছে না
শেখ বাশার ,১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : এ বছরও আজ ১২ জুলাই ধামরাই ও সাভারের রথযাত্রা উৎসবসহ মেলা হচ্ছে না। করোনাভাইরাস মহামারি ও চলমান কঠোর লকডাউনের কারণে গত বছরের ন্যায় এবারও এশিয়ার মহাদেশের মধ্যে দ্বিতীয় ও দেশের সর্ববৃহৎ ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা সাভারের কানাই লালের এবং গোপিনাথ বাবুর রথযাত্রার উৎসবসহ রথমেলা হচ্ছে না। তবে, রথটান ও রথমেলা না হলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে রথযাত্রা উৎযাপন কমিটি ও স্থানীয় প্রাশাসন।রথযাত্রা উৎযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল জানান, এ বছর ১২ জুলাই রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা…
Read Moreদেশে রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত১১,৮৭৪
১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩০ জন মারা গেছেন। গতকাল ১৮৫ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ৪৫ জন বেশি মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৩ ও নারী ৯৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১১ হাজার ৮৭৪ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। গত ৭ জুলাই থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৫০৮ জন, ৭০ দশমিক ০৯ শতাংশ…
Read Moreদক্ষ জনশক্তি গড়তে চায় সরকার : খাদ্যমন্ত্রী
১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পরিকল্পিত পরিবার ও দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার। সেই লক্ষ্যে খাদ্য নিরাপত্তা, নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিতে জোর দেয়া হয়েছে।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ বিকেলে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ সভায় সভাপতিত্ব করেন।খাদ্যমন্ত্রী বলেন, দেশ থেকে পুষ্টিহীনতা দূর করতে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দক্ষ জনশক্তি দেশের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, আমাদের অর্থনীতির বড় শক্তি হিসেবে কাজ করছে তাদের…
Read Moreআগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা
১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। সেই হিসাবে আগামী ২১ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, ১৪৪২ হিজরির জিলহজ মাসের চাঁদ গিয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে ভিন্ন বাস্তবতায় পালিত হবে…
Read More