১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দুই সপ্তাহে অনলাইনে ২ লাখ ৩৮ হাজার ৬৮টি পশু বেচাকেনা হয়েছে। ১ হাজার ৬৬৫ কোটি ৫ লাখ ১ হাজার ৬৭২ টাকায় পশুগুলো বেচাকেনা হয়েছে। ২ থেকে ১৫ জুলাই সময়ের হিসাব তুলে ধরে এসব তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। অধিদপ্তর জানায়, কোরবানির পশু কেনাবেচার জন্য বর্তমানে অনলাইনের সংখ্যা ১ হাজার ৭৬৮। এর মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ৬০২টি আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি। এসব অনলাইন বাজারে ১৪ দিনে ১৫ লাখ ৯৩ হাজার ৬৯২টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড করা হয়েছে। শুক্রবার প্রাণিসম্পদ অধিদপ্তরের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ওয়ান ইলেভেনের কুশীলবরা ষড়যন্ত্র করছে : সেতুমন্ত্রী
১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে। তবে সেই দিন আর আসবে না।ওবায়দুল কাদের আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা ওয়ান ইলেভেনের রঙিন খোয়াব…
Read Moreসুশৃঙ্খল-অত্যাধুনিক সেনাবাহিনী গণতন্ত্র সুসংহত করতে সহায়ক ভূমিকা পালন করে : প্রধানমন্ত্রী
১৫ জুলাই,২০২১(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অত্যাধুনিক এবং শৃংখলাবদ্ধ সেনাবাহিনীর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত রাখতে একটি সুশৃঙ্খল ও অত্যাধুনিক সেনাবাহিনী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।প্রধানমন্ত্রী বলেন, ‘এ জন্যই মহান মুক্তিযুদ্ধের আদর্শে বলীয়ান, সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগে সদা প্রস্তুত, পেশাদার এবং দায়িত্বজ্ঞান সম্পন্ন অফিসারদের হাতে এর নেতৃত্ব ন্যাস্ত করতে হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে সেনাসদর মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২১ (প্রথম পর্ব) এ প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।আওয়ামী…
Read Moreএসএসসিতে ২৪ ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা
১৫ জুলাই,২০২১(বিবিনিউজ ) : এইচএসসির অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই শুরু। শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। প্রতি পত্রে পাঁচটি অ্যাসাইনমেন্ট করতে হবে। সপ্তাহে দিতে হবে দুটি অ্যাসাইনমেন্ট। চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে নেওয়া হবে। এই বিষয়গুলোর সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে। এর মধ্যে এসএসসিতে মোট ২৪টি ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনো পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে…
Read Moreএসএসসি নভেম্বরে, এইচএসসি ডিসেম্বরে নেবার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
১৫ জুলাই,২০২১(বিবিনিউজ ) : গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে এসএসসি পরীক্ষা এ বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তিনটি বিষয়ে পরীক্ষার ভিত্তিতে, বাকি আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে। আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের মাধ্যমেও মূল্যায়ন হতে পারে। সেটি…
Read Moreসাভার ও ধামরাইয়ে এটিএন বাংলার ২৫ বছর পদার্পনের উপলক্ষ্যে নানা কর্মসূচী পালিত
স্টাফ রিপোর্টার,১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : নানা আয়োজনে ঢাকার সাভার , আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার বৃহস্পতিবার ২যুগ পেরিয়ে ২৫ বছর পদার্পন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান। এ উপলক্ষ্যে সাভারের সাংবাদিক ওয়াসিল উদ্দিন সড়কে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর। এছাড়া বনগাঁও ইউনিয়ন পরিষদে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম চেয়ারম্যান। অপরদিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে নানা বয়সী মানুষকে মাস্ক বিতরণ…
Read Moreএসএসসি-এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল
১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষা নিয়ে সরকার কী ভাবছে, তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। বেলা ১১টায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটিও। এর ফলে আগের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ অবস্থায় ‘অটো পাস’ না দিয়ে যেকোনো উপায়ে মূল্যায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এবার…
Read More৩২০০ কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রীর
১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২ শত কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ একথা জানান। ঘোষিত প্রণোদনার মধ্যে প্রথম প্যাকেজের আওতায় ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং এক হাজার ৬০৩ জন নৌ-পরিবহন শ্রমিক মিলিয়ে মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন উপকারভোগী নগদ আড়াই হাজার টাকা করে ৪৫০ কোটি টাকা সহায়তা পাবেন।দ্বিতীয়…
Read Moreঈদের জামাত আদায়ে বিশেষ নির্দেশনা
১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনা নিয়ে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার এই নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের বর্তমান কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ১৪৪২ হিজরি/২০২১ সালের পবিত্র ঈদুল আযহা নামাজের জামাত আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। ক. করোনাভাইরাস (কোভিড-১৯) এর স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে স্থানীয় প্রশাসন কর্তৃক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল আযহা…
Read Moreঈদের পর বন্ধ থাকবে পোশাকসহ সব শিল্পকারখানা
১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) :করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বা ‘লকডাউনে’ রপ্তানিমুখী তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা চালু থাকলেও পবিত্র ঈদুল আজহার পর সেটি হচ্ছে না। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিন পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা বন্ধ রাখতে হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ–পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই, অর্থাৎ কাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এরপর থেকেই, অর্থাৎ ২৩…
Read More