শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান সেতুমন্ত্রীর

২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধা শূন্য হয়ে পড়বে। শেখ হাসিনার সততা এবং দেশ প্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।সেতু মন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন।শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তাঁর সততা…

Read More

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন প্রদান

২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মঙ্গলবার সারাদেশে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন দেয়া হয়েছে। ওইদিন ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেয়া হয়েছে।এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। ওইদিন ৭৫ লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ সব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ৩৯ হাজার ৭৭১ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে…

Read More

১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু

২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সূচি প্রকাশ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগেই প্রবেশপত্র সংগ্রহ করবে। এসএসসির সময়সূচিতে জানানো হয়,…

Read More

ফাইজারের ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে

২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): কোভ্যাক্স সহায়তার আওতায় আজ দিবাগত রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে আরো ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।ভ্যাকসিনগুলি গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।এর আগে কোভ্যাক্স সহায়তার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের ভ্যাকসন দেশে এসেছে। আজ আরো ২৫ লাখ ডোজ দেশে আসলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।

Read More

আগামী বছর মেগা প্রকল্পগুলো উদ্বোধন হবে: সেতুমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২২ সালে কিছু মেগা প্রকল্প উদ্বোধন হবে। বিএনপি নেতারা সেই সময় চোখে সর্ষে ফুল দেখবে।তিনি বলেন, ‘আগামী বছর যখন একে একে মেগা প্রকল্পগুলো উদ্বোধন হবে, তখন বিএনপি’র নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। বাংলাদেশের ভোটের রাজনীতি বড় জটিল। মানুষ এখন উন্নয়ন চায়। মানুষ এখন চরিত্রবান লোককে ক্ষমতায় দেখতে চান। তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ওবায়দুল কাদের আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় এ কথা…

Read More

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮০ লাখ টিকা দেয়া হবে :স্বাস্থ্যমন্ত্রী

২৬সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের আওতায় আগামী মঙ্গলবার একদিনে ৮০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে।আজ এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে ফের গণটিকাদান কর্মসূচি শুরু হবে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজ করোনার টিকা দেয়া হবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে। এই কার্যক্রমের বাকি দিনগুলোতে দৈনিক ৬ লাখ ডোজ টিকা প্রদান করা হবে।’সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদ, ১ হাজার ৫৪…

Read More

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে তাঁর সপ্তাহব্যাপী সরকারি সফর সমাপ্ত করে আজ সকালে ওয়াশিংটন পৌঁছেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্ক থেকে রওনা হয়ে স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে ওয়াশিংটন পেপৗঁছেন।’তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ওয়াশিংটন ডিসির উদ্দেশে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায়…

Read More

সঠিক নেতৃত্বের কারণে করোনা মহামারীতে রূপ নেয়নি: খালিদ মাহমুদ

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে করোনা মহামারীতে রূপ নিতে পারেনি।প্রতিমন্ত্রী আজ সোমবার দিনাজপুরের বেচাগঞ্জে সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু মানুষ আছে, যারা সূর্য অস্ত যাওয়ার আগেই বলে দেয় আজকে সূর্য উঠে নাই। ২০২০ সালের মার্চে দেশে যখন করোনা আসল, তখন বলা হলো বাংলাদেশে দুই কোটি মানুষ করোনায় মারা যাবে। এর মানে দুই কোটি মানুষ মারা যেতে পারলে মনে হয় সবাই খুশি।তিনি বলেন, যারা বিরোধী রাজনীতি করে,…

Read More

৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছেছেন

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে রোববার বিকেলে নিউইয়র্ক পৌঁছেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।’যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহিদুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতেমা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান বলেও প্রেস সচিব উল্লেখ করেন।পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং…

Read More

প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে বিএনপি নেতার কারাদণ্ড

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে কটূক্তি করায় এক বিএনপি নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। নাটোরের সিংড়া উপজেলার রানীনগর শেরকোল গ্রামে তাঁর বাড়ি। তিনি শেরকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও তিন মাস দণ্ড ভোগ করতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ২০১৫ সালের ২…

Read More