৯ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, বিএনপিকে বলি ঘোমটা ছেড়ে সৎ সাহস থাকলে প্রকাশ্যে দলীয় প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করুন। ওবায়দুল কাদের আজ সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি দাবি করে ওবায়দুল কাদের বলেন, এ জন্য বিএনপি’র আন্দোলনের জনগণ সাড়া দিবে না।তিনি বলেন, বিএনপি’র নিরপেক্ষ সরকারের দাবীতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে।সেতুমন্ত্রী বিএনপি নেতাদের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জাবির বিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ ইন্তেকাল করেছেন
৯ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): বিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ মারা গেছেনবিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ মারা গেছেনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট নাট্যকার ড. আফসার আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোমা মুমতাজ। তিনি বলেন, আফসার স্যার আমাদের ছেড়ে চলে গেছেন। আর কিছুক্ষণ পর তার লাশ বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে। আজ এশার নামাজের পর ক্যাম্পাসে তার…
Read Moreএকনেকে ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন
৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প চারটি আর সংশোধিত প্রকল্প পাঁচটি। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বৈঠকে যুক্ত হন। ৯ প্রকল্পে সরকারি অর্থায়নে তিন হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব ঋণ ২৬ কোটি ২২ লাখ টাকা ও বৈদেশিক ঋণ দুই হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করা হবে।একনেকে অনুমোদন পাওয়া…
Read Moreআগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না:ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার,৫ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় গাবতলী আমিনবাজার দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি হুশিয়ারি দেন।মন্ত্রী বলেন, আমিনবাজারে ২০৪ কোটি টাকা ব্যয়ে ৮ লেনে ২৩২ দশমিক ৯৪ মিটার দৈর্ঘ্য ২য় সেতুর প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। গত ফেব্রুয়ারিতে সেতুর নির্মাণকাজ শুরু হয়, যা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক…
Read Moreশুক্রবার ১৪ চাকরির পরীক্ষা
৪ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আগামী শুক্রবার (৮ অক্টোবর) তিতাস গ্যাস, বিসিএসআইআর, সিভিল অ্যাভিয়েশন অথোরিটি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, সাধারণ বীমা করপোরেশন, বিসিএস নন ক্যাডার, জালালাবাদ গ্যাস, বিএডিসি, ধান গবেষণা ইনস্টিটিউট, পাওয়ার গ্রিড কোম্পানি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পদ্মা অয়েল কোম্পানির বিভিন্ন পদে জনবল নিয়োগের চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করা হয়েছে। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত মাস থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির পরীক্ষা নেওয়া শুরু করেছে। তবে একইদিনে একাধিক পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। আগামী শুক্রবার (৮…
Read Moreজাতিসংঘের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ বিষয়ক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে
৪ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার তাঁর সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার জানান, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আগামীকাল বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন।পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে…
Read Moreআইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশে সম্প্রচারকারী উভয়েরই : হাছান মাহমুদ
০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড প্রদর্শনের আইন মানা বিদেশি চ্যানেলগুলোর যেমন দায়িত্ব, একইসাথে যারা সেগুলো এখানে সম্প্রচার করে, তাদেরও দায়িত্ব। আজ দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বছরের পর বছর ধরে আমদের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনসহ সম্প্রচার করছে। এর প্রেক্ষিতে দেশ প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ থেকে বঞ্চিত…
Read Moreবিএনপি’র কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে : সেতুমন্ত্রী
০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে। বিএনপি’র কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে।আজ শনিবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।‘বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারের হৃদকম্প শুরু হয়েছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই নতুন নতুন তথ্য উপস্থাপন করেন আর মাঝে মাঝে তাঁর বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়। এ সব সৃজনশীল কথামালার চাতুরীতে ফখরুল ইসলাম আত্মতৃপ্তি বোধ করতে পারেন, কর্মীদের রোষানল থেকে…
Read Moreজাপার মহাসচিব জিয়াউদ্দি বাবলুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান। জাপা সূত্র জানায়, করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়।জিয়াউদ্দিন বাবলু দুই…
Read Moreজেএসসি জেডিসি পরীক্ষার সুযোগ নেই:শিক্ষামন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তবে এসব শ্রেণিতে সমাপনী পরীক্ষা হতে পারে। একইভাবে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষাও হয়তো নেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে। পিইসি পরীক্ষার বিষয়ে হয়তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও পাবলিক পরীক্ষার মতো নেওয়ার সুযোগ থাকবে না। যারা এবারের…
Read More