সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোনো জাতীয় প্রয়োজনে এই বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টের কাছে নতুন পতাকা হস্তান্তর এবং সেনাবাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে একথা বলেন। তিনি আজ সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও…

Read More

৪০তম বিসিএস; মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):৪০তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৯৭৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। ওই দিন সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা। পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টায় ভাইভা শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার…

Read More

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গত রোববার অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু ব্যাটেল অব স্কিলস ২০২১’ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। এ ক্রীড়া প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাঠানো দুই হাজারের বেশি ভিডিও থেকে শীর্ষ পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন জাহিদ আহসান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো.…

Read More

শাহ আমানত নামের ডুবে যাওয়া ফেরিতে ছিল ১৭টি ট্রাক

২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি কাত হয়ে আংশিক ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফেরিটিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে রো রো ফেরি আমানত শাহ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে আংশিক ডুবে যায়।…

Read More

সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন’ উদ্বোধন

২৬ অক্টোবর ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন-২০২১’ উদ্বোধন করেছেন। যা সারা বিশ্বের নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীদের একত্রিত করছে।এই কভিড-১৯ মহামারিতে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের কাছে বাংলাদেশের প্রস্তুতি প্রদর্শন করাও এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য।প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ভার্চুয়াল এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এই আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে।রাজধানীর…

Read More

জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করলো সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর ২০২১(বিবিনিউজ):স্বাস্থ্য সেবা প্রদানসহ এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে সারা দেশের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ ২০২১ সালের আগস্ট মাসের ফলাফলে তিনশ’র ভিতরে সর্বোচ্চ ৭৪.১৩ রেটিং পয়েন্ট নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই প্রথম হবার গৌরব অর্জন করেছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছে। এ ব্যাপারে ডা. সায়েমুল হুদা জানান, আবারও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের মধ্যে জাতীয় পর্যায়ে যৌথভাবে প্রথম হয়েছে। এজন্য আমি আমাদের স্বাস্থ্য সেবা কমিটির সম্মানিত সভাপতি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৭-১৮ নভেম্বরের মধ্যে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। রেজিষ্টার অফিস জানায়, ভর্তি কমিটির পক্ষ থেকে ডিনদের নিকট সময়সূচি পাঠানো হয়েছে। এরপর এ সূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষর করলে চূড়ান্ত অনুমোদন পাবে। তবে এ সময়সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ভর্তি পরীক্ষার এই সূচি অনুযায়ী, রোববার ও সোমবার (০৭ ও ০৮ নভেম্বর) এ ইউনিটের অধিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, মঙ্গল ও বুধবার ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, বৃহস্পতিবার ‘এইচ’ ইউনিটের অধীনে আইআইটি এবং ‘জি’ ইউনিটের অধীনে আইবিএ।…

Read More

এ কয়েক দিন ইকবাল কোথায় ছিলেন: সেতুমন্ত্রী

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনের বিষয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে অনুমান করা যায় যে তাঁর কাছে অধিকতর তথ্য রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার সকালে রাজধানীতে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনিই তথ্যপ্রমাণ দিয়ে বলুন, এ কয়েক দিন ইকবাল হোসেন কোথায় ছিলেন? ইকবাল হোসেনের গ্রেপ্তারে সবাই যখন স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপির মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রেপ্তার যুবক এত দিন কোথায় ছিলেন? ফখরুল ইসলামের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,…

Read More

সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ‍মূকাভিনয়

২১ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): সারাদেশে চলমান সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ‍মূকাভিনয় ‘সম্প্রীতির বাংলাদেশ’ এর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মূকাভিনয়ের আয়োজন করে রঙ্গন মাইম একাডেমি। মূকাভিনয় নির্দেশনায় ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ও রঙ্গন মাইম একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যাপক ইস্রাফিল আহমেদ। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দিপাবলী, আকাশ, তামিম হোসেন, জয়ন্ত, শিল্পী, শুক্লা, রিফাত, উৎসব, কৃষ্ণ, জিসান ও রবিন প্রমুখ। মূকাভিনয় নির্দেশক অধ্যাপক ইস্রাফিল আহমেদ বলেন, আমরা মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য বিভিন্ন আয়োজন করে থাকি। আমাদের সকল আয়োজন…

Read More

দেশে ভারী বর্ষণের সম্ভাবনা

২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল. চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।আগামী তিনদিন বা ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য…

Read More