সুপার ওভার-রোমাঞ্চে শেষ হাসিটা হেসেছে মোহামেডানই

১৬ জুন ২০২১(বিবিনিউজ ): ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ দেখল সুপার ওভারের রোমাঞ্চ। বিকেএসপিতে বৃষ্টির কারণে ১০ ওভারে নামিয়ে নিয়ে আসা ম্যাচে খেলাঘরকে ৮৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলাঘর ৮৮ রান তুললে ম্যাচটা নিয়ে যায় সুপার ওভারে। তবে শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। সুপার ওভার-রোমাঞ্চে শেষ হাসিটা হেসেছে মোহামেডানই। সুপার ওভারে খেলাঘর স্কোরবোর্ডে তোলে ১৩ রান। মোহামেডান সেটি টপকে গেছে সহজেই। প্রথম বলেই ইরফান শুক্কুর ছক্কা মেরে কাজটা অনেকটাই সহজ করে দেন মোহামেডানের জন্য। এরপর আবদুল মজিদ মারেন বাউন্ডারি। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ১ রান। সেটি…

Read More

রোনালদো কাণ্ডে কোকাকোলার ক্ষতি ৩৪ হাজার কোটি টাকা

১৬ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ইউরো চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে দুর্দান্ত শুরু করেছে পর্তুগাল। বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন জোড়া গোল, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবে তার এই পারফরম্যান্সে অন্তত কোকাকোলা কোম্পানির খুশি হওয়ার সুযোগ নেই। কেননা ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সবাইকে কোক খাওয়া থেকে নিরুৎসাহিত করেছেন রোনালদো। তার সামনের টেবিলে রাখা কোকের বোতল সরিয়ে সবার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কোকের বদলে পানি পান করার। সবমিলিয়ে ৫-৭ সেকেন্ডের ছোট একটি কাজ। আর এতেই কি না নেমেছে কোকাকোলার বাজারে ধস। এরই মধ্যে প্রায় চারশ কোটি ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায়…

Read More

আইসিসির মাসসেরা টাইগার তারকা মুশফিক

১৪ জুন ২০২১(বিবিনিউজ):টাইগার তারকা মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রেমাকে টপকে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক ৭৯ গড়ে ২৩৭ ওয়ানডে রানের জন্য এই তালিকায় মনোনীত হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রান করে দেশটির বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ে রাখেন অনন্য ভূমিকা। নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরা ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রায়েস।

Read More

সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শিশির

১২ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আম্পায়ারের সঙ্গে আশোভন আচরণ করে আবারও আলোচনায় সাকিব আল হাসান। আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন সময়ে, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রথমে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব। এর পরের ওভারে তিনটি স্ট্যাম্পই তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। সাকিবের এমন কাণ্ড ক্রিকেটাঙ্গনে ঝড় তুলছে। এ ঘটনার পর অ-খেলোয়াড়সুলভ অসদাচরণের জন্য ক্ষমাও চেয়েছেন সাকিব। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি ভবিষ্যতে এমন ভুল করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, এ ঘটনায় সাকিবের পক্ষে সরব হয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। শুক্রবার দিবাগত রাতে…

Read More

ক্ষমা চাইলেন সাকিব

১১ জুন ২০২১(বিবিনিউজ ): ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ার আউট না দেয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন সাকিব আল হাসান। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ফের মেজাজ হারান সাকিব। দৌড়ে এসে তিন স্ট্যাম্প তুলে আছাড় মারেন। এ ঘটনা নিয়ে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। অবশেষে অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়েছেন সাকিব। শুক্রবার পৌনে ছয়টার দিকে ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন সাকিব।স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, মেজাজ হারিয়ে সবার-বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছেন তাদের ম্যাচটা…

Read More

নেইমারের গোল মানেই ব্রাজিলের জয়

৯ জুন ২০২১(বিবিনিউজ ):দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের গোল মানেই ব্রাজিলের জয়—কথাটা এখন বলাই যায়। ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে গোল করেছিলেন নেইমার, ব্রাজিলও জিতেছিল ২-০ গোলে। আসুনসিওনে আজ ভোরে প্যারাগুয়ের বিপক্ষেও গোলের দেখা পেলেন তিনি। ব্রাজিলও জিতেছে, স্কোরলাইনও সেই একই ; ২-০ গোলের জয়ে ‘ছয়ে ছয়’ করল তিতের দল। বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে ছয় ম্যাচ খেলে সবগুলোতেই জিতল ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল তারা। ব্রাজিলের এ জয়যাত্রায় দলের মধ্যে সর্বোচ্চ ৫ গোল করে নেতৃত্বও দিচ্ছেন নেইমার। সমর্থকদের জন্য এ যেন সোনায় সোহাগা! ১৯৮৫ সালের পর…

Read More

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হবিগঞ্জে

৪ জুন ২০২১(বিবিনিউজ): জেলা পর্যায়ে শুক্রবার হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। আজ সকালে হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন হবিগঞ্জ- আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজেন ব্যানার্জি,প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ…

Read More

সাভারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ৩ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭ ২০২১) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরুস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য গণ বিশ^বিদ্যালয় মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা…

Read More

আইপিএলের বাকী অংশে খেলতে পারছেন না সাকিব-মুস্তাফিজ

২ জুন ২০২১(বিবিনিউজ): স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের বাকী অংশে দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে খেলতে অনাপত্তি পত্র (এনওসি) দেয়া হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়, টুর্নামেন্টের মাঝপথে গত ৪ মে চতুর্দশ আসরটি স্থগিত হয়। তবে টুর্নামেন্টের বাকী অংশ আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ, তাই ঐ দুই খেলোয়াড়কে এনওসি পত্র দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।রোববার একটি স্যাটেলাইট চ্যানেলের সাথে…

Read More

বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত

১ জুন ২০২১ (বিবিনিউজ ):মুষলধারে বৃষ্টির কবলে ঢাকা প্রিমিয়ার লিগ। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে দুই দিনের জন্য খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।সোমবার টুর্নামেন্টের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয় দুইটি ম্যাচ। এছাড়া অন্য ম্যাচগুলোতেও ছিল বৃষ্টির বাগড়া। আর আজ (মঙ্গলবার) স্থগিত হয়ে গেল দিনের সবকয়টি ম্যাচ।আবহাওয়ার কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠের ছয়টি ম্যাচই পিছিয়ে দেয়া হয়েছে। শুধু আজকের খেলাই নয়, দুইদিনের জন্য স্থগিত করে দেয়া হয়েছে পুরো প্রিমিয়ার লিগই। দুপুরের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম।

Read More