ষ্টাফ রিপোর্টার (বিবিনিউজ ):বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (বিডিপিডিসিএল) ২০১৯-২০২০ এর ক্রিকেট লীগ করোনার কারনে আটকে থাকার পর বায়োবাবল সিস্টেমে ক্রিকেটারদের করোনামুক্ত পরিবেশে রাজধানীর ঢাকার আন্তর্জাতিক মানের হোটেল রেখে খেলা অনুষ্ঠিত হয়।প্রত্যেকটা দল ১১ টি করে ম্যাচ খেলে ১১ টি ম্যাচের মধ্যে সবচেয়ে কম পয়েন্ট ধারী ৩ টা টীমে মধ্যে ২ টি দলের রেলিগেশন নামে খেলা হয় । তার মধ্যে পয়েন্ট বেশি পাওয়া ৬ টি টীম পরবর্তী ৫টি ম্যাচ খেলে। উদিয়মান এ ক্রিকেটার শেখ জুবায়ের হাসান সাকীব শাইনপুকুর ক্লাবের পক্ষে খেলে । ১০ জুন ২০২১ এ শাইনপুকুর বনাম আবাহনী…
Read MoreCategory: খেলা
খেলা
আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
২৬ জুন ২০২১(বিবিনিউজ ): মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী–প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সুপার লিগের ম্যাচ দিয়ে আজ রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ছিল প্রিমিয়ার ক্রিকেট লিগ। যে জিতবে সেই চ্যাম্পিয়ন—এমন সমীকরণ ম্যাচটাকে বানিয়ে দিয়েছিল লিগের অলিখিত ফাইনাল। তা সেই ‘ফাইনাল’ শেষ পর্যন্ত ভরপুর রোমাঞ্চই উপহার দিয়েছে। প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৫০ রান করে শেষ ওভারে ৮ রানের জয় নিশ্চিত করে লিগ শিরোপা জয়ের হ্যাটট্রিক করল আবাহনী। আবাহনীর ১৫০ রান তাড়া করতে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের দরকার ছিল ঠান্ডা মাথায় হিসেবি ব্যাটিং করা। কিন্তু আটে নামা অলক কাপালি ছাড়া আর কেউই সেটা করতে পারলেন না। ওপেনার…
Read Moreমুসলিম ফুটবলারদের সংবাদ সম্মেলনে বিয়ার থাকবে না
২৬ জুন ২০২১(বিবিনিউজ ):এবারের ইউরোয় সংবাদ সম্মেলনের টেবিল থেকে স্পনসর কোকাকোলার বোতল সরিয়ে হইচই ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাস্থ্যসচেতন পর্তুগিজ তারকা কোকাকোলার বদলে পানি খেতে বলেছিলেন সবাইকে। একদিন পরই ইউরোর আরেকটি সংবাদ সম্মেলনে একই ঘটনা। এবার জার্মানি–ফ্রান্স ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে টেবিল থেকে স্পনসর প্রতিষ্ঠান হেইনেকেনের বিয়ারের বোতল সরিয়ে ফেলেন ফরাসি তারকা পল পগবা। মুসলিম পগবা ধর্মীয় কারণেই সরিয়ে রাখেন বিয়ারের বোতল। ওই দুই ঘটনায় নড়চড়ে বসে আয়োজক উয়েফা। আবার কেউ এমনটা করলে শাস্তি দেওয়ার হুমকিও দিয়ে রাখে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। তবে এবার সেই হুমকি থেকে সরে এলো উয়েফা। শুক্রবার…
Read Moreসর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২৪ জুন ২০২১ (বিবিনিউজ) : বুধবার ইউরো চ্যাম্পিয়নশীপে ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগালের স্পুারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর এই দুই গোলেই তিনি ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ের সর্বকালের সর্বোচ্চ ১০৯টি আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করেছেন। পর্তুগালের জার্সি গায়ে সর্বমোট ১৭৮টি ম্যাচ খেলে ১০৯ গোল করেছেন সিআর সেভেন।৩৬ বছর বয়সী রোনাল্ডো ইতোমধ্যেই ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে ১৪ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এই তালিকায় তিনি পাঁচ গোলের ব্যবধানে পিছনে ফেলেছেন সাবেক ফরাসী অধিনায়ক মিশেল প্লাতিনিকে। ১৯৮৪ সালে ইউরোর এক আসরেই প্লাতিনি ফ্রান্সের হয়ে ৯ গোল করেছিলেন। এছাড়া সর্বোচ্চ পাঁচটি…
Read Moreআম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোয় মাহমুদউল্লাহর জরিমানা
২৪ জুন ২০২১(বিবিনিউজ): ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোয় জরিমানা গুনতে হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহকে। প্রাইম ব্যাংকের বিপক্ষে গতকালকের ম্যাচে অলক কাপালির বিরুদ্ধে একটি আউটের আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন তিনি এতে লেভেল-২ আচরণবিধি ভাঙার জন্য তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সে ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান নিজেই। প্রাইম ব্যাংকের ইনিংসের ১৫.৫ ওভারে বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের বলে অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন করেন গাজী গ্রুপের ক্রিকেটাররা। তারা সমস্বরে হাত উঁচিয়ে, হাঁটু…
Read Moreরোমাঞ্চকর জয় আবাহনীর
২১ জুন ২০২১(বিবিনিউজ): বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটে সুপার লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১ রানে হারালো আবাহনী লিমিটেড।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আবাহনী। প্রথমে ব্যাট করে ৫ বল বাকী রেখে ১৩০ রানে অলআউট হয় গাজী গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সৌম্য সরকার। আবাহনীর মোহাম্মদ সাইফুদ্দিন ৪টি ও মেহেদি হাসান রানা ৩টি উইকেট নেন।জবাবে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। তবে এক প্রান্ত আগলে আবাহনীকে লড়াইয়ে রাখেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত।তবে…
Read Moreদাপুটে জয় ব্রাজিলের
১৮ জুন ২০২১(বিবিনিউজ ডেস্ক ):ভেনেজুয়েলার এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে। দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে পেল আরও বড় জয়। স্যান্দ্রো, নেইমার, এভারটন ও রিকারলিসনের গোলে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সেলেকাওরা। প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে গোল করেন ব্রাজিলের আলেক্স স্যান্দ্রো। এ সময় গ্যাব্রিয়েল জেসুস ডানদিক থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন স্যান্দ্রোকে। স্যান্দ্রো কাছ থেকে শট নিয়ে জালে জড়ান। তার গোলটি প্রথমার্ধে আর শোধ দিতে পারেনি পেরু। যদিও বলের দখল বেশি ছিল…
Read Moreযুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান
১৮ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে খেলবেন না সাকিব আল হাসান। এ সময়টা পরিবারের সঙ্গে কাটাতে আজ ভোরে যুক্তরাষ্ট্র রওনা হয়েছেন তিনি। সাকিবের সুপার লিগে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, ‘আমাদের সঙ্গে সাকিব আল হাসানের কথা হয়েছে। তিনি জানিয়েছিলেন, সুপার লিগে খেলবেন না, পরিবারের কাছে যুক্তরাষ্ট্র যাবেন। আমরা তার কথার মূল্যায়ন করেছি। অনেক দিন তিনি পরিবারের থেকে দূরে। তাই তাকে আমরা ছেড়ে দিচ্ছি। সাকিবকে ছাড়াই সুপার লিগে খেলবে মোহামেডান।’ গতকাল লিগ পর্বের শেষ ম্যাচে মোহামেডানের অধিনায়কত্বও করেননি সাকিব। এ ম্যাচে মোহামেডানকে নেতৃত্ব…
Read Moreবেতন বাড়ছে ক্রিকেটারদের
১৭ জুন ২০২১(বিবিনিউজ ): নতুন কেন্দ্রীয় চুক্তিতে জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। করোনাকালে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর ক্রিকেটারদের বেতন কমেছে, সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের বেতন বাড়ছে। বিষয়টি আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডের খেলোয়াড় বলেন, কর্মকর্তা বলেন, সবার বেতন কমছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে (নাজমুল হাসান) অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।’ এ বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। কিন্তু কেন্দ্রীয় চুক্তির বিষয়টি অনেক দিন ধরেই…
Read Moreবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ১ লাখ মার্কিন ডলার পাচ্ছে বাংলাদেশ
১৭ জুন ২০২১ (বিবিনিউজ) : আগামীকাল সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।ফাইনালের বিজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। আর রানার্সআপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার। তবে পয়েন্ট তালিকার নিচে থাকলেও প্রাইজমানি ১ লাখ ডলার পাবে বাংলাদেশ।ফাইনাল ম্যাচ ড্র বা টাই হলে প্রাইজমানি দুই দলের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রাইজমানির পাশাপাশি পুরস্কার হিসাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ডও দেয়া হবে। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবার আগ পর্যন্ত ঐ বিশেষ দন্ড নিজেদের কাছে রাখতে পারবে চ্যাম্পিয়ন দল।আর যদি শিরোপা ভাগাভাগি হয়, তবে সমানসংখ্যক দিন…
Read More