২০২২ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স।ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্সের সাথে ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ।বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্স। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য নিয়োগ দেয়া হয়েছিলো তাকে। জিম্বাবুয়ের সফরে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুন্যে সন্তুস্ট বোর্ড। তাই আগামী বছর পর্যন্ত প্রিন্সের সাথে চুক্তি করলো বোর্ড।আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলের সাথে দেখা যাবে প্রিন্সকে।খেলোয়াড়ি…

Read More

বিশ্বসেরার স্থান দখল করলেন সাকিব আল হাসান

১২ আগস্ট,২০২১(বিবিনিউজ ): টি-টুয়েন্টি ক্রিকেটে আবারো বিশ্বসেরা অলরাউন্ডারের স্থানটি দখল করলেন সাকিব আল হাসান।ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ঘোষিত টি-টুয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব।দেশের মাটিতে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ব্যাট হাতে ১১৪ রান ও বল হাতে ৭ উইকেট নেন। ফলে সিরিজ থেকে ৩৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।এতে ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয়স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির চেয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট বেশি সাকিবের। নবির রেটিং ২৮৫।গেল মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ-এর…

Read More

মসজিদ নির্মাণ করতে চান ক্রিকেটার মুশফিক

২ আগস্ট,২০২১(বিবিনিউজ ):অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মের মারপেঁচে পড়ে দল থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম। এই সিরিজে দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালও। তবে মুশফিকের না থাকাটা তামিমের মতো ইনজুরিগত নয়। সিরিজে খেলার জন্য শতভাগ প্রস্তুত ছিলেন মুশফিক। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আপত্তিতেই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক। তাদের তৈরি কোয়ারেন্টাইন নিয়মের মারপ্যাঁচে পড়েছেন মুশফিক। বিষয়টি নিয়ে হতাশাও প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। দল যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন টিভি সেটের সামনে…

Read More

বিশ্বকাপ নিয়ে ‘টানাটানি’ নেইমার–এমবাপ্পের

২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ):রিয়াল মাদ্রিদ–সমর্থকেরা নিশ্চিতভাবেই কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে এ কথা শুনতে চাননি। ফরাসি ফরোয়ার্ডকে রিয়াল কিনতে চায়—এ খবর পুরোনো। এমবাপ্পেকে কেনার চেষ্টা থেকে এখনো সরে আসেনি রিয়াল। এর মধ্যে এমবাপ্পে দুঃসংবাদই দিলেন রিয়ালকে। পিএসজির সাময়িকীতে এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছেন নিজের স্বপ্নের কথা—ফরাসি ক্লাবটির হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগ জিততে চান। ইউরোপসেরা হতেই চার বছর আগে নেইমারকে দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে নিয়ে এসেছে পিএসজি। পরের বছর এমবাপ্পেকেও কিনে চ্যাম্পিয়নস লিগ স্বপ্নের পালে জোর হাওয়া লাগায় পিএসজি। কিন্তু এখনো সেই স্বপ্ন পূরণ হয়নি। ২০১৮ সালে এমবাপ্পে আসার পর মাত্র একবার চ্যাম্পিয়নস লিগের…

Read More

সাকিবের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১৬ জুলাই২০২১(বিবিনিউজ ) :হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের ঘূর্ণিতে ১২১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব একাই নিয়েছেন ৫ উইকেট।

Read More

করোনা ভাইরাসে আক্রান্ত ক্রিকেটার মুশফিকের মা–বাবা

১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুনের করোনা ধরা পড়েছে। দুজনকেই জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওদিকে মা–বাবার অসুস্থতার খবর শুনে আজই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক। জানা গেছে, মুশফিকের মা–বাবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কাল রাতেই তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। হারারেতে জিম্বাবুয়ে সিরিজ কাভার করতে যাওয়া সংবাদকর্মীদের বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘এ মুহূর্তে মুশফিক এবং তাঁর পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এ মুহূর্তে এটাই আসল। সেভাবেই চিন্তা করা হচ্ছে। উনি…

Read More

স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানে হারালো বাংলাদেশ

১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সফরে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিনে ম্যাচ বাঁচানোর প্রানপন চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টাইগার দলের সবগুলো অস্ত্রই সচল থাকায় বিজয়ের হাসিতে উদ্ভাসিত হয় বাংলাদেশ শিবির।রেকর্ড ৪৭৭ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা টাইগার বোলারদের পুরো দুটি সেশন ঠেকিয়ে রেখেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানেই অল আউট হয়ে যায় তারা। এটি রানের বিচারে বাংলাদেশের দ্বিতীয় বড় ব্যবধানের জয়। এছাড়া ১২৪ টেস্টের ১৫তম জয় টাইগারদের।২য় ইনিংসে জিম্বাবুয়ের…

Read More

সবাইকে ‘বোকা’ বানিয়ে অবসরে মাহমুদউল্লাহ

১১জুলাই,২০২১(বিবিনিউজ ) :সবাইকে আরো একবার বোকা বানালেন মাহমুদউল্লাহ। এমনকি হারারেতে যাদের সঙ্গে আছেন, সেই টিম ম্যানেজমেন্টকেও!টিম ম্যানেজমেন্টের একাধিক সদস্য কাল রাতেও এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন, মাহমুদউল্লাহর অবসরের আলোচনার আপাতত এখানেই ইতি। অন্তত এই জিম্বাবুয়ে সফরে এ নিয়ে আর কিছু হচ্ছে না। যা হওয়ার ঢাকায় গিয়ে হবে। অথচ আজ টেস্টের শেষ দিন সকালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামার সময় মাহমুদউল্লাহ পেলেন সতীর্থদের গার্ড অব অনার। টেস্ট ক্রিকেটে আজই হতে যাচ্ছে তাঁর শেষ দিন। মাঠে থাকা সবার জন্যই বড় চমক হয়ে এসেছে দৃশ্যটা। দল মাঠে নামার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারেরা মাঠের পাশে…

Read More

ব্রাজিলকে হারিয়ে কোপা জিতে নিল আর্জেন্টিনা

১১জুলাই,২০২১(বিবিনিউজ ): অবশেষে জাতীয় দলের হয়ে শিরোপা খরা দূর করলেন আর্জেন্টাইন মহা-তারকা লিওনেল মেসি। আজ অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে এ্যাঞ্জেল ডি মারিয়ারএকমাত্র গোলে ভর করে স্বাগতিক ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছে মেসির আর্জেন্টিনা।রিও ডি জেনেইরোর আকইকনিক মারাকানা স্টেডিয়ামে এই জয়ে দীর্ঘ ২৮ বছর পর বড় কোন শিরোপা জয়ের অপেক্ষার অবসান হল আর্জেন্টাইনদের। একই সঙ্গে নিজেদের মাঠে ২৫০০ দিনের অপরাজিত থাকার রেকর্ডটিরও অবসান ঘটল ব্রাজিলের।সর্বশেষ ১৯৯৩ সালে বড় শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। ওই সময় ইকুয়েডরে অনুষ্ঠিত কোপার ফাইনালে দুর্দান্ত গাব্রিয়েল বাতিস্তুতার জোড়া গোলে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করেছিল আর্জেন্টিনা।শুধু তাই…

Read More

নেইমার-জাদুতে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

৬ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ): দুই দলের ইতিহাস যাঁদের জানা, তাঁরা মোটামুটি নিশ্চিত ছিলেন, ফাইনালে উঠতে ব্রাজিলকে তেমন কাঠখড় পোড়াতে হবে না। সেটা করতেও হয়নি। প্রথম রাউন্ডেই মুখোমুখি হয়েছিল দুই দল, সেখানে নেইমারের জাদুতে পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। একই মাঠে দুই দলের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনালে আবারও ব্রাজিলের দাপটই দেখা গেল। আর তাতেই আরেকবার নেইমারের জাদুর ওপর ভর করে পেরুর বাধা পেরোল ব্রাজিল। নেইমারের সহায়তায় মিডফিল্ডার লুকাস পাকেতার গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল। স্কোরলাইন হয়তো ব্রাজিলের কর্তৃত্বের ব্যাপারটা অত বেশি বোঝাতে পারছে না। কিন্তু…

Read More