৩১মে ২০২১ (বিবিনিউজ ):আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার ডিপিএল আয়োজন করা হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রথম দিনে তিন ভেন্যুতে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-পারটেক্স, বিকেএসপির ৩ নম্বর ভেন্যুতে রূপগঞ্জ-ওল্ড ডিওএইচএস এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স মুখোমুখি হবে। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল-খেলাঘর, প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ ও মোহামেডান-শাইনপুকুর। ঢাকা লিগের খেলা টিভিতে দেখা যাবে না। তবে বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, বিসিবি তাদের ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/channel/UC0gsMYK1dqQ5KqOQfavVNkg) লাইভ স্ট্রিমিং করবে। গত বছরের…
Read MoreCategory: খেলা
খেলা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৩০ মে ২০২১ (বিবিনিউজ ): সাভারে অনুর্ধ্ব ১৭ বালকদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ এবং অনুর্ধ্ব ১৭ বালিকাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সাভার উপজেলার দুটি ভেন্যুতে মোট ১৩ টি ম্যাচে নকআউট পদ্ধতিতে এ আয়োজনে অংশ নিবে সাভারের ১০ টি ইউনিয়ন পরিষদ। রবিবার দুপুরে সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে গবি মাঠে শিমুলিয়া ইউনিয়নকে ৩-০ গোলে হারায় আশুলিয়া ইউনিয়ন পরিষদ। পরে একই ভেন্যুতে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত…
Read Moreশ্রীলংকা ক্যাম্পে কোভিড আতঙ্কের পর শুরু প্রথম ওয়ানডে
২৩ মে ২০২১(বিবিনিউজ): সফরকারী দলের ক্যাম্পে কোভিড-১৯ আতঙ্কের পর আজ যথাসময়ে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হয়েছে।প্রথম করোনা পরীক্ষায় লংকান দলের তিন সদস্য- পেস বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা এবং শিরান ফার্নান্দোর করোনা পজিটিভ আসে। তবে রোববার দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে ভাস ও উদানার।দু’বার করোনা পরীক্ষা পজিটিভ আসে ফার্নান্দোর। তবে গত কয়েক মাস ধরে কোভিড-১৯ চলমান থাকায় এমনটা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাই এই পজিটিভকে দলের একজন চিকিৎসক ‘সাধারণ’ বলে বর্ণনা করেছেন।প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় দল থেকে বাদ পড়েন উদানা। প্রথম পরীক্ষায় উদানা ও ভাসের…
Read Moreএমবাপ্পে জাদুতে ফ্রেঞ্চ কাপের শিরোপা পিএসজির
২০ মে ২০২১(বিবিনিউজ ):দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই খেলতে হবে—আজ ফ্রেঞ্চ কাপের ফাইনালটা এই দুঃসংবাদকে সঙ্গী করে শুরু করে পিএসজি। ব্রাজিলিয়ান তারকার এক ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফ্রান্সের অলিম্পিক কমিটি কাছে আপিল করেছিল প্যারিসের ক্লাবটি। টেকেনি সেই আপিল। তবে তাতে অসুবিধা হয়নি মরিসিও পচেত্তিনোর ক্লাবের। এমবাপ্পে জাদুতে স্তাদ দে ফ্রান্সে ফাইনালে মোনাকোকে ২–০ গোলে হারিয়ে ১৪তম বারের মতো ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে পিএসজি। তাতে ফ্রেঞ্চ কাপ জয়ের রেকর্ডে আরেকটি সংখ্যা বেড়েছে পিএসজির। লিগ ‘আঁ’ নিয়ে সংশয় থাকলেও টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ কাপ জিতল পিএসজি। পিএসজির হয়ে একটি গোল করেছেন কিলিয়ান…
Read Moreশঙ্কায় আছে ভারতীয় ক্রিকেট বোর্ড
৪ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):ভারতে করোনার ভয়াবহ ঢেউয়ের মধ্যে আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন আছে, আছে তীব্র সমালোচনা। এ নিয়ে আদালত পর্যন্ত যাচ্ছেন অনেকে। কিন্তু এ মুহূর্তে আইপিএলের অন্দরমহলে করোনার যে অবস্থা, তাতে টুর্নামেন্টটি মাঝপথেই বন্ধ করে দিতে হয় কি না, সে শঙ্কায় পড়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ অবস্থায় কলকাতা আর বেঙ্গালুরুর ভেন্যু বাতিল করে ওই দুই রাউন্ডের সব খেলা একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার আলোচনা শুরু হয়ে গেছে। এ সপ্তাহের শুরুতেই আইপিএলের জৈব সুরক্ষাবলয় ভেদ করে করোনা হানা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ভেতরে। কলকাতার…
Read Moreমেসিকে ক্লাব ছাড়তে না বললেন আলভেস
০২ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):মৌসুম আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে, আর বার্সেলোনা ভক্তদের মনে দুরুদুরু কাঁপন বাড়ছে একটু একটু করে। ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি যে এখনো নতুন চুক্তিতে সই করেননি! আর সই না করলে যে আসছে জুনে ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন এই আর্জেন্টাইন তারকা। কীভাবে শান্তিতে থাকতে পারে বার্সেলোনা! এ অবস্থায় নিজের প্রিয় এক বন্ধুর কাছ থেকে বড় একটা পরামর্শ পেয়েছেন মেসি। সেই বন্ধুটি দানি আলভেস। আন্তর্জাতিক ফুটবলের হিসাবে দুজন দুই চিরবৈরী দেশের ফুটবলার হলেও বার্সেলোনার বাঁধনে বাধা পড়ে দুজন হয়েছেন প্রাণের বন্ধু। বার্সায় থাকতে হরিহর আত্মা বলতে…
Read Moreবিক্রি হলো মেসির রেকর্ড গড়া বুট
১ মে, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) :সান্তোসের ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া রেকর্ড ভেঙে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। ওই ম্যাচে যে বুট পরে মাঠে নেমেছিলেন তিনি, দুই সপ্তাহ আগে সেই বুট জোড়া নিলামে তুলেছিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। যার সব অর্থই ব্যয় হবে অসুস্থ শিশুদের চিকিৎসাখাতে। মেসির সেই বুট জোড়া নিলামে তোলার পরই বিভিন্ন মানুষ কেনার আগ্রহ দেখায়। ১৪ দিনের নিলাম শেষে অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে সেই বুট জোড়া। লন্ডনের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস নিলামে তোলে তার বুটজোড়া। পরে শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, এক লাখ…
Read Moreভারতে মৃত্যুর মিছিলে আইপিএল
২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):প্রশ্নটা কি তাহলে অ্যাডাম গিলক্রিস্টই তুললেন? করোনার এই সময় ভারতে আইপিএল কেন, সাবেক অস্ট্রেলীয় তারকার মনে প্রশ্ন এটিই। একদিকে মৃত্যু, অন্যদিকে কীভাবে আইপিএল চালিয়ে যাওয়া যায়, সরাসরি না হলেও গিলক্রিস্টের টুইটারে রাখা প্রশ্নটাই এখন অনেকের মনে ঘুরপাক খেয়ে চলেছে। কয়েক দিন ধরেই করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত। মৃত্যু বেড়ে গেছে অনেক। গোটা ভারতে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। অক্সিজেনের অভাব সর্বত্র। করোনা ঠেকাতে বিভিন্ন রাজ্য কিংবা শহরে চলছে কারফিউ। লকডাউন দিয়ে প্রাণপণ চেষ্টা চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার হাত থেকে ভারতবাসীকে…
Read Moreধাক্কা সামলে লড়ছেন তামিম–নাজমুল
২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামার পর স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই যদি উইকেট হারাতে হয়, তাহলে সেটি বড় আঘাত হয়েই আসে। তবে সেই ধাক্কা এ মুহূর্তে ভালোই সামাল দিচ্ছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৩। তামিম–নাজমুলের যুগলবন্দীতে রান উঠেছে ৭৫। তামিম ফিফটি পেয়েছেন। ৭২ বলে ৬৫ করে অপরাজিত তিনি। চার মেরেছেন ১২টি। নাজমুল ৮৬ বলে করেছেন ৩৭। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি বাউন্ডারি। পাল্লেকেলের সবুজ অথচ ব্যাটিং সহায়ক উইকেটে এ দুজন…
Read Moreমেসির জোড়া গোলে শিরোপা জিতল বার্সেলোনা
১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজন ডেস্ক ):রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলো বার্সেলোনা। কোপা দেল রে’র ফাইনালে আতলেটিক বিলবাওকে উড়িয়ে শিরোপা উৎসবে মেতে উঠল লিওনেল মেসিরা। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কাতালানরা। মাত্র ১২ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে চারবার গোল উদযাপন করেন মেসি-গ্রিজমানেরা। আজ শনিবার রাতে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে রেকর্ড ৩১বারের চ্যাম্পিয়নরা। বার্সার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। এ ছাড়া একটি করে গোল করেন অঁতোয়ান গ্রিজমান ও ফ্রেংকি ডি ইয়ং। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। একেরপর এক…
Read More