১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজন ডেস্ক ):রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলো বার্সেলোনা। কোপা দেল রে’র ফাইনালে আতলেটিক বিলবাওকে উড়িয়ে শিরোপা উৎসবে মেতে উঠল লিওনেল মেসিরা। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কাতালানরা। মাত্র ১২ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে চারবার গোল উদযাপন করেন মেসি-গ্রিজমানেরা। আজ শনিবার রাতে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে রেকর্ড ৩১বারের চ্যাম্পিয়নরা। বার্সার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। এ ছাড়া একটি করে গোল করেন অঁতোয়ান গ্রিজমান ও ফ্রেংকি ডি ইয়ং। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। একেরপর এক…
Read MoreCategory: খেলা
খেলা
নিলামে তুলছেন রেকর্ড ভাঙা বুট লিওনেল মেসি
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):জনকল্যাণমূলক কাজে এর আগেও নিজেকে নিংড়ে দিয়েছেন লিওনেল মেসি। করোনাভাইরাস মহামারির শুরুতে মানবকল্যাণে এগিয়ে এসেছিলেন বার্সেলোনা তারকা। এখনো বসে নেই তিনি। নতুন খবর হলো, অসুস্থ শিশুদের জীবন বাঁচাতে অর্থ সংগ্রহের জন্য নিজের বিশেষ এক জোড়া বুট নিলামে তুলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই বুট দিয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন মেসি। গত ডিসেম্বরে ভায়োদোলিদের বিপক্ষে বার্সার হয়ে ৬৪৪তম গোলটি করে পেলের রেকর্ড ভাঙেন তিনি। সেই বুটজোড়াই নিলামে তুলেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। কাতালুনিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়াম এ নিলাম পরিচালনা করবে। বুট বিক্রি করে পাওয়া অর্থ প্রদান…
Read Moreতিরস্কার করা হলো কোহলিকে
১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):রাগটা হয়েছিল তাঁর নিজের ওপরই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ভালোই এগোচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু ২৯ বলে ৩৩ রান করে জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দেন। এরপর নিজেরও ওপর ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ডাগ আউটে ফেরার সময় বাউন্ডারির দড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন, আঘাত করেছেন তিনি ডাগ আউটের চেয়ারেও। ব্যাপারটা চোখ এড়ায়নি ম্যাচ রেফারির। তিরস্কৃত করা হয়েছে কোহলিকে। আইপিএলের আচরণবিধির লেভেল ওয়ান ভেঙেছেন কোহলি। বেঙ্গালুরুর ইনিংসের ১২তম ওভারে হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে সহজ ক্যাচ তুলে দেন কোহলি। ব্যাপারটায় নিজের ওপর…
Read Moreদ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা
১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ):প্রাণঘাতি করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা।গেল ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাবার আগে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা।শ্রীলংকা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকা বেশিরভাগ খেলোয়াড়ই আজ ভ্যাকসিন নিয়েছেন। বাকী খেলোয়াড়রা আগামীকাল ভ্যাকসিন নিবেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী শনিবার বলেন, ‘শ্রীলংকা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের বেশিরভাগ খেলোয়াড়কে আজ টিকা দেয়া হয়েছে। দুই-একজন বাকী রয়েছেন, তারা আগামীকাল তা গ্রহণ করবেন।’শনিবার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পেসার…
Read Moreবঙ্গবন্ধু গেমস: ক্রিকেটে বরেন্দ্র-জাহাঙ্গীরাবাদ ফাইনাল আগামীকাল
০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ ক্রিকেটের পুরুষ বিভাগের ফাইনাল আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।ফাইনালে জমাট লড়াইয়ের আশা করা হচ্ছে। লিগ পর্বে তিন ম্যাচে দুটি করে জয় নিয়ে ফাইনালে উঠে এসেছে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। গত ৫ এপ্রিল লিগ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন ৩ উইকেটে জিতেছিল।চার দলের প্রতিযোগিতায় ফাইনালে উঠতে পারেনি চট্টলা ইস্ট জোন…
Read Moreবাংলাদেশ দলে এক অধিনায়ক চান সাকিব আল হাসান
০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ দলের নেতৃত্ব যেন অনেকটা ‘পরিস্থিতির শিকার’! এক অধিনায়কের যুগ থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে গত কয়েক বছরের বিভিন্ন অদল-বদলের হাত ধরে তিন অধিনায়কের যুগে ঢুকে গেল, সেটি একদমই ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত নয়। বরং পরিস্থিতির কারণে বাধ্য হয়েই সে পথে যেতে হয়েছে বিসিবিকে। একটি আন্তর্জাতিক দলের নেতৃত্বের কাঠামো কেমন হবে, সেটি অনেক ভাবনাচিন্তার দাবি রাখলেও বাংলাদেশ যেন এ ক্ষেত্রে প্রবল ব্যতিক্রম। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দলে যে এখন তিন অধিনায়ক, সেটি ভিন্ন পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্তেরই ফল। অধিনায়কদের পর্যাপ্ত সময় দিতে বিসিবি এখনো তিন অধিনায়কের নীতিতে…
Read Moreদ্রুততম মানব ও মানবী মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার
০৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):কিছুদিন ধরে অ্যাথলেটিকস ট্র্যাকের চেনা দৃশ্যটাই আজ আবার দেখা গেল। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের দ্রুততম মানব ও মানবী হয়েছেন দুই পুরোনো মুখ মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। অবশ্য বাংলাদেশ গেমসে এবারই প্রথম তাঁরা সেরা হলেন এক শ মিটার স্প্রিন্টে। সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে খেলেননি ইসমাইল। শিরিন সেবার খেললেও নাজমুন নাহার বিউটির কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন। বাংলাদেশ গেমসে শ্রেষ্ঠত্ব দেখানোর কীর্তিটাও হয়ে গেল শিরিনের। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের দিকেই চোখ ছিল সবার। দেখার ছিল নতুন কেউ উঠে…
Read Moreআজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক):৩৪ বছরে পদার্পণ করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। মাগুরা মাতিয়ে সাকিব বিকেএসপিতে এসে ভর্তি হন ৬ মাসের কোর্স করার জন্য। মাত্র ১৫ বছর বয়সে সুযোগ পান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার। এছাড়া জাতীয় লিগে খেলার জন্য তালিকাভুক্ত হন খুলনা বিভাগীয় দলে। ২০০৫ সালে অনূর্ধ্ব-১৯ ত্রি-দেশীয় টুর্নামেন্টের ফাইনালে (অপর দুটি দেশ ছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা) মাত্র ৮৬ বলে সেঞ্চুরি করে ও ৩টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন তিনি। ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে সাকিব…
Read Moreতামিম-মিঠুনের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান
২৩ মার্চ ২০২১(বিবিনিউজ ):অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের জোড়া হাফ-সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ।ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন দাস খালি হাতে ফিরলেও ওয়ানডেতে ৫০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তামিম। শেষ পর্যন্ত ১০৮ বল খেলে ১১টি চারে ৭৮ রান করেন তিনি।তামিমের মত হাফ-সেঞ্চুরি করেছেন পাঁচ নম্বরে নামা মিঠুনও। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ৭৩ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ হাফ সেঞ্চুরির ইনিংসে ৫৭ বলে ৬টি চার ও ২টি ছক্কা হাকান মিঠুন।এছাড়া দলের পক্ষে…
Read Moreবঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু ২৮ মার্চ
২২ মার্চ ২০২১(বিবিনিউজ ):স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকায় হবে এই প্রতিযোগিতা।স্বাগতিক বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পোল্যান্ড, নেপাল ও কেনিয়া এতে অংশ নিচ্ছে। বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জেতা।বঙ্গবন্ধু কাপ কাবাডিতে ৫ দলে একে অন্যের বিপক্ষে লীগ পদ্ধতিতে লড়াই করবে। এরপর শীর্ষ দুটি দলের মধ্যে হবে ফাইনাল। জায়গা বড় বিধায় খেলা হবে ভলিবল স্টেডিয়ামের মাঠে। প্রতিযোগিতাকে সামনে রেখে আজ সোমবার কাবাডি ফেডারেশন লোগো উন্মোচনসহ সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছে।ফেডারেশনের…
Read More