ঢাকা, ১৫ অক্টোবর : টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় এমপি আমানুর রহমান খান রানার জামিন স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৯ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালে ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আমানুরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ২৩ আগস্ট রানার জামিন নিয়ে শুনানি শেষে আজ ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি…
Read MoreCategory: আইন ও আদালত
প্রধান বিচারপতি এস কে সিন্হার বক্তব্য আইনসঙ্গত নয় : আইনমন্ত্রী
ঢাকা, ১৫ অক্টোবর : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশ যাওয়ার প্রাক্কালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিন্হা দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার নিয়ে যে বক্তব্য দিয়ে গেছেন তা আইনসঙ্গত নয়। মন্ত্রী আজ আইন মন্ত্রণালয়ে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ একথা বলেন। আনিসুল হক বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির এখতিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার একই। এ বিষয়ে প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার প্রাক্কালে এক চিঠিতে যে বক্তব্য দিয়েছেন তা আইনসঙ্গত নয়। এ বক্তব্যের জন্য আমি মনে করি প্রধান বিচারপতি যা বলেছেন তাতে উনিই বিব্রত।…
Read Moreরধান বিচারপতির বিবৃতি বিভ্রান্তিমূলক : সুপ্রিমকোর্ট
ঢাকা, ১৫ অক্টোবর : ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিনহা শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার প্রাক্কালে যে লিখিত বিবৃতি দিয়েছেন সুপ্রিমকোর্ট সেটিকে বিভ্রান্তিমূলক বলে উল্লেখ করেছে। শনিবার সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিটি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ছুটিভোগরত মাননীয় প্রধান বিচারপতি এস, কে, সিন্হা গত ১৩ অক্টোবর বিদেশ গমনের প্রাক্কালে একটি লিখিত বিবৃতি উপস্থিত গণমাধ্যমকর্মীদের নিকট হস্তান্তর করেন। এই লিখিত বিবৃতিটি সুপ্রিমকোর্টের দৃষ্টিগোচর হইয়াছে। উক্ত লিখিত বিবৃতি বিভ্রান্তিমূলক।’ বিবৃতিতে আরো বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রধান…
Read Moreজামায়াত নেতা আজিজসহ গাইবান্ধার ৬ আসামীর বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক ২২ অক্টোবর
ঢাকা, ১২ অক্টোবর : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার প্রাক্তন সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এ দিন ধার্য করে আদেশ দেয়। মামলার প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাসস’কে এ কথা জানান। এ প্রসিকিউটর বলেন, গত ৯ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল…
Read Moreদায়িত্বে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে আছেন। আর এই সময়ে তার সমস্ত কার্যভার পালনের দায়িত্ব নিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। বিচারপতি সিনহা রাষ্ট্রপতিকে ওই ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানোর পর সোমবার রাতেই রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতি কার্যভার পালনের দায়িত্বের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ০৩ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুরের বিষয়ে অনুমোদন করেছেন। আর এই সময়ে আপিল বিভাগের সমস্ত…
Read More১ অক্টোবর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশ ধরা নিষেধ
চাঁদপুর, ২৭ সেপ্টেম্বর: আগামী ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ২২দিন মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ১ অক্টোবরের আগে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সভা, জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা ট্রাস্কফোর্স ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। এ অভিযানে এসব এলাকায় মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ…
Read Moreরোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করতে বিশ্ববাসীর কাছে দাবি জানালেন আইনমন্ত্রী
বিবি নিউজ সার্ভিস : আইনমন্ত্রী আনিসুল হক মায়ানমারের রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করার জন্য বিশ্ববাসীর প্রতি দাবি জানিয়েছেন। তিনি আজ সকালে জেলার আখাউড়ার ধলেশ্বর গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এ সময় তিনি এ দাবি জানান। আনিসুল হক বলেন, ‘মায়ানমার থেকে ¯্রােতের মত ভেসে আসা রোহিঙ্গাদের এ বিশাল চাপ বাংলাদেশের সহ্য করার সামর্থ্য নেই। তবে হয়তো সাময়িকভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে। আমরা বিশ্ববাসীর কাছে এই দাবি জানাই যে রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে যেন তারা সোচ্চার হয়।’…
Read Moreময়মনসিংহে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ঈমান আলীকে (৭৫) হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেনকে (৪০) আজ দুপুরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ রায় দেন। জানা যায়, ২০১৩ সালের ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন ঈমান আলী (৭৫)। এ সময় আনোয়ার হোসেন তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় ঈমান আলীর আরেক ছেলে জবান আলী দু’দিন পর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন…
Read Moreলিটন হত্যার আসামিসহ গ্রেফতার ৭ , গাড়ি চালক ও কাজের ছেলেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত
ডেস্ক রিপোর্ট : সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার এক আসামিসহ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে জামাত-বিএনপির ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৪ দিনে পুলিশি অভিযানে ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। অপরদিকে এমপির গাড়ি চালক ফোরকান এবং কাজের ছেলে ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ১৬ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকায় সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী শুন্য হয়ে পড়েছে। এমপি লিটন হত্যা মামলায় পুলিশ ২৫ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোন প্রকার তথ্য প্রকাশ করেনি।…
Read More৭ খুন মামলায় ২৬ জনের ফাঁসির আদেশ
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় প্রধান চার আসামি নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব.) মাসুদ রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। মামলার বাকি ৯ আসামির মধ্যে ৭ জনের ১০ বছরের কারাদণ্ড এবং অপর ২ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে, আলোচিত এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বছর ৩০ নভেম্বর রায়ের…
Read More