ডেস্ক রিপোর্ট: এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে আটক সাত বন্দীকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এছাড়া তাদের কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। হত্যা মামলাসহ গুরুতর ফৌজদারি অপরাধের দায়ে বিভিন্ন মামলায় ২০০৩ সালে ঢাকার মতিঝিলের মাসুদ, গাজীপুরের বোর্ডবাজারের বাবু, কেরাণীগঞ্জের ইমান্দিপুরের রাজীব হোসেন, ২০০৪…
Read MoreCategory: আইন ও আদালত
১৫ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ
ডেস্ক রিপোর্ট: অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা-সংক্রান্ত পৃথক বিধিমালার গেজেট আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার সকালে আদালতের আদেশে তারা আপিল বিভাগে হাজির হন। ৯টা পরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর আপিল বিভাগ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে এক সপ্তাহ সময় দিয়েছিলেন। ওইদিন প্রধান বিচারপতি বলেন, আইনমন্ত্রী আইন পর্যালোচনা করেন না। আইন পর্যালোচনা করে মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগ। কেন আপনারা আবারও সময় চাচ্ছেন। গত সপ্তাহে…
Read Moreআইন মন্ত্রণালয়ের ২ সচিব আদালতে
ডেস্ক রিপোর্ট: আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখার সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল এবং লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগ শাখার সচিব শহিদুল হক আদালতে হাজির হয়েছেন। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা-সংক্রান্ত পৃথক বিধিমালা গেজেট আকারে প্রকাশ না হওয়ায় বৃহস্পতিবার তাদের তলব করেছিলেন আপিল বিভাগ। সোমবার সকালে আদালতের আদেশে তারা আপিল বিভাগে হাজির হন। ৯টা পরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর আপিল বিভাগ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে…
Read Moreবিচারকদের চাকরিবিধি : আপিলে দুই সচিবকে তলব
ডেস্ক রিপোর্ট: বার বার সময় দেয়ার পরও নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় দুই সচিবকে তলব করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেয়। আগামী ১২ ডিসেম্বর সোমবার তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে। দুই সচিব হলেন-আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং একই মন্ত্রণালয়ের ড্রাফটিং ও পার্লামেন্টারি উইংয়ের সচিব। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে মাসদার হোসেন মামলার প্রেক্ষিতে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয় আদালত। রায়ে আপিল…
Read Moreগুলশান হামলার প্রতিবেদন দাখিল ২২ জানুয়ারি
ডেস্ক রিপোর্ট: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পিছিয়ে আগামী ২২ জানুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ সদস্য নিহত হন। পরদিন যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের…
Read Moreবিচারক বিধিমালা : ৭ দিন সময় পেল সরকার
ডেস্ক রিপোটর্: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আবারো এক সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল দেশে নেই। গেজেট প্রকাশ করতে আমাদের দুই সপ্তাহ সময় প্রয়োজন। আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন। এর আগ গত ২৪ নভেম্বর বিচারক বিধিমালার গেজেট প্রকাশ করতে আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ।গত ৭ নভেম্বর বিচারকদের চাকরির…
Read Moreদায়িত্ব নিলেন নতুন বিজিবি মহাপরিচালক
ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেজর জেনারেল আবুল হোসেন। আজ বুধবার সকালে বিজিবি সদর দফতরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, নবনিযুক্ত মহাপরিচালক আবুল হোসেন সকালে পিলখানায় এসে পৌঁছালে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।’ মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালের ১৫ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ…
Read Moreনাসিরনগরে প্রশাসনের ভূমিকা নিয়ে হাইকোর্টে রিট
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর হামলায় প্রশাসনের ভূমিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। ফেসবুকে পোস্ট করা একটি ছবির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রবিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে অন্তত ১০টি মন্দির এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাদের তাণ্ডবে আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।এ মা্মলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মিতু/বিবি নিউজ/১৮৪
Read Moreফৌজদারী মিস ও রিভিশন মামলায় টেন্ডার নম্বর উল্লেখ বাধ্যতামূলক
ডেস্ক রিপোর্ট: ফৌজদারী বিবিধ (ক্রিমিনাল মিস্) ও ফৌজদারী রিভিশন (ক্রিমিনাল রিভিশন) মামলা ফাইলিং এর সময় টেন্ডার নম্বর উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। মামলা সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রধান বিচারপতি এ নির্দেশ প্রদান করেছেন বলে হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে ফৌজদারী বিবিধ (ক্রিমিনাল মিস্) ও ফৌজদারী রিভিশন (ক্রিমিনাল রিভিশন) মামলায় সরকার বা প্রতিপক্ষের প্রতি প্রেরিত নোটিশে টেন্ডার ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকে না। ফলে মামলা কোন কোর্টে শুনানি হবে তা প্রতিপক্ষ অবহিত হতে পারে না এবং…
Read Moreকাল থেকে খুলছে সুপ্রিমকোর্ট : হাইকোর্টে ২৮ বেঞ্চ পুর্নগঠন
ডে স্ক রিপোর্ট: ছুটি ও অবকাশ শেষে আগামীকাল ৩০ অক্টোবর রোববার থেকে সুপ্রিমকোর্ট খুলছে। দীর্ঘ ৫১ দিন পর কাল থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারো মূখরিত হবে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট অঙ্গন। এদিকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ২৮টি বেঞ্চ পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২৭ অক্টোবর এ বিষয়ে জারি করা একটি বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সুনিদির্ষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ২৮টি বেঞ্চ পুর্নগঠন করা হয়। কাল সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোতে বিচারকাজ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ৯…
Read More