সুপ্রিমকোর্ট খুলছে রবিবার

ডেস্ক রিপোর্ট: ছুটি ও অবকাশ শেষে দীর্ঘ ৫১ দিন পর আগামী রবিবার (৩০ অক্টোবর) থেকে সুপ্রিমকোর্ট খুলছে। গত ৯ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদ-উল-আযহা, দুর্গাপূজাসহ সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়ামিত বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ ছিল।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় ঠিক করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়। এ সময় উভয় বিভাগে বেশ…

Read More

সিটিসেল বন্ধের সিদ্ধান্ত আপিলে বহাল

ডেস্ক রিপোর্ট:  দেশের প্রথম বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেল বন্ধের সরকারি সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৩১ অক্টোবর শুনানির দিনও ধার্য করেছেন আদালত। মঙ্গলবার তরঙ্গ বরাদ্দ খুলে দেওয়ার বিষয়ে সিটিসেলের এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে সিটিসেল এর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। পাওনা টাকা না দেওয়ায় ২০ অক্টোবর সিটিসেল এর তরঙ্গ কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)। এ বিষয়ে ব্যারিস্টার মাহবুব…

Read More