এমপি রানার জামিন আবেদন খারিজ

ঢাকা, ১৯ নভেম্বর : মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন খারিজের এ আদেশ দেন। এর আগে ১৬ নভেম্বর এমপি রানার জামিনের বিষয়ে রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন বিচারক। ২০১৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী…

Read More

যুদ্ধাপরাধের ২৯তম রায়ের আপেক্ষা

ঢাকা, ১৮ নভেম্বর : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা ’৭১-এ যুদ্ধাপরাধের অভিযোগে আনা ২৯তম মামলার রায় ঘোষণা অপেক্ষমান রয়েছে। জামায়াত নেতা ও গাইবান্ধার প্রাক্তন সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি গত ২৩ অক্টোবর যে কোন দিন রায়ের (সিএভি) জন্য রাখা হয়েছে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি আমির হোসেন ও অবসরোত্তর ছুটিতে থাকা ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর সাবেক বিশেষ…

Read More

আব্বাসের আবেদন হাইকোর্টে খারিজ

ঢাকা, ১৬ নভেম্বর : সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা দুর্নীতির মামলায় চার্জ পুনর্গঠন চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানী করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আজ আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান বলেন, মামলাটিতে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। এ অবস্থায় চার্জ পুনর্গঠন চেয়ে মির্জা আব্বাস বিচারিক আদালতে…

Read More

বাড্ডায় জুয়ার আসর: নাসিম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিপিএল) জুয়ার আসরকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় মানারত ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থী নাসিম আহমেদ হত্যা মামলার মূল আসামি আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী। গত ৬ নভেম্বর সকালে পূর্ব বাড্ডার পোস্ট অফিস গলিতে নিজ বাড়ির সামনে নাসিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্বজনদের দাবি, বাড্ডায় জুয়ার আয়োজন চলছিলো। হত্যাকাণ্ডের আগের দিন সন্ধ্যায় নাসিম জুয়ার আসরে বাধা দিয়েছিলো। ওই সময় বেশ কয়েকজন যুবক ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন…

Read More

‘পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত সিনহা প্রধান বিচারপতি’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন প্রধান বিচারপতি এজলাসে বসলে অবমাননা হবে। তার এ ধরনের বক্তব্য সংবিধান ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। বুধবার সমিতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বলতে চাই, যেখানেই থাকুক না কেন পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত বিচারপতি এসকে সিনহাই বাংলাদেশের প্রধান বিচারপতি। তাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তা অবমাননাকর বলেও মন্তব্য করেন বার সভাপতি। এ সময় বার সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সহ-সম্পাদক শামীমা নাসরিন…

Read More

আপিল বিভাগের সঙ্গে বসবেন আইনমন্ত্রী : মাহবুবে আলম

ঢাকা, ৫ নভেম্বর: এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে জটিলতা নিরসনে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ মামলায় আমরা আজ আবার চার সপ্তাহ সময় নিয়েছি। আমি আদালতকে জানিয়েছি, আদালতের সাথে আইনমন্ত্রী বসতে চান। জিনিসটা কীভাবে সমাধান করা যায়। সম্ভবত আগামী বৃহস্পতিবার বসতে পারেন। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা বিধিমালার গেজেট প্রকাশে আজ ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। বিধিমালা গেজেট আকারে প্রকাশে রাষ্ট্রপক্ষের চার সপ্তাহের সময় আবেদনের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব…

Read More

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১১ আসামিকে ২০ বছর করে কারাদন্ড

ঢাকা, ২৯ অক্টোবর : ১৯৮৯ সালের ১০ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দায়ে ১১ জনকে ২০ বছর করে কারাদন্ড দিয়ে আজ রায় ঘোষণা করেছে ঢাকার একটি আদালত। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবিরের আদালত আজ মামলায় এ রায় দেন। একইসঙ্গে আসামিদের অর্থদন্ড, অনাদায়ে তাদের আরো কারাদন্ড ভোগ করতে হবে। একজন আসামি রায়ে খালাস পেয়েছেন। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ১৬ অক্টোবর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ…

Read More

সুপ্রিমকোর্টের বিচারপতিদের ফুলকোর্ট সভা কাল

ঢাকা, ২৪ অক্টোবর : সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা কাল বুধবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৫ অক্টোবর বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে’। আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এটি তৃতীয় ফুলকোর্ট সভা। এর আগে গত ১৬ অক্টোবর ও ৩ অক্টোবর…

Read More

ঐশীর যাবজ্জীবন কারাদন্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মালিবাগে নিজ ফ্ল্যাটে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানকে বিচারিক আদালতে দেয়া মৃত্যুদন্ড কমিয়ে যাবজ্জীবন কারাদন্ডের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করা হয়েছে। ৭৮ পৃষ্ঠায় দেয়া পূর্ণাঙ্গ এ রায়টি প্রকাশ করেন রায় প্রদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। যা আজ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ঐশী রহমানের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ড কমিয়ে গত ৫ জুন যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করে হাইকোর্ট। একইসঙ্গে বিচারকি আদালতের দেয়া জরিমানা ২০ হাজার টাকা থেকে…

Read More

আপিলেও এমপি রানার জামিন হয়নি

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি টাঙ্গাইলের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার আপিল বিভাগেও জামিন হয়নি। এ সংক্রান্ত হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। এমপি রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য রানা গত এপ্রিলে হাইকোর্ট থেকে জামিন পেলেও গত ৮ মে আপিল বিভাগ তা চার মাসের জন্য স্থগিত করে দেয়। সেই সঙ্গে নিম্ন আদালতে ছয় মাসের মধ্যে…

Read More