প্রথম স্ত্রীর মামলায় সাভারের কথিত সাংবাদিক রাতুল জেলহাজতে

দিয়া ইসলাম  : প্রথম স্ত্রীকে মারধর, শিশুস সন্তানকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় সাভারের কথিত সাংবাদিক মোজাম্মেল হোসেন রাতুল জেলহাজতে রয়েছে। মামলায় তার দ্বিতীয় স্ত্রী ও শ্বাশুড়ীকেও আসামী করা হয়েছে। শনিবার সাভার মডেল থানায় মামলাটি দায়ের করে রাতুলের প্রথম স্ত্রী নুরজাহান আক্তার। মামলার আসামীরা হচ্ছে- মোজাম্মেল হোসেন রাতুল, তার স্ত্রী লাবনী আক্তার ও লাবনীর মা। রাতুল নিজেকে ক্রাইম রিপোর্টার দাবি করে সাভারে দাপিয়ে বেড়াতেন। বিভিন্ন অফিস পাড়ায় ছিল তার পদচারনা। তার যন্ত্রনায় অতিষ্ঠি ছিল সরকারী কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকেই। সে কখনও দৈনিক দেশকাল আবার কখনও ভোরের আলো পত্রিকার সাংবাদিক পরিচিত দিতেন। নুরজাহান,…

Read More

হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা, ২৩ ডিসেম্বর : হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত ৪ হাজার ২শ’ ২৯ জন হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ লাভে আজ লিখিত পরীক্ষায় অংশ নেন বলে বার কাউন্সিল অফিস জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই চূড়ান্তভাবে হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। হাইকোর্টের আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভের পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে (সুপ্রিমকোর্ট…

Read More

কলেজ ছাত্র মোমিন হত্যায় ২ জনের ফাঁসি হাইকোর্টে বহাল

ঢাকা, ৭ ডিসেম্বর : রাজধানীর কাফরুলে কলেজছাত্র মোমিন হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখে আজ রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করে। গতকাল এ মামলায় হাইকোর্টে শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন নির্ধারণ করে আদেশ দেয় আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল ড. বশিরুল্লাহ, সহকারী এটর্নি জেনারেল বশির আহমেদ। মতিঝিল থানার প্রাক্তন ওসি একেএম রফিকুল ইসলাম বহুল আলোচিত এ মামলার প্রধান আসামি ছিলেন। তিনি কারাবন্দি অবস্থায় ২০১৫…

Read More

মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল মামলা কার্যতালিকায়

ঢাকা, ৬ ডিসেম্বর  : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা এটিএম আজহারুল ইসলাম, সৈয়দ মো. কায়সার ও মাওলানা আবদুস সুবহানের আপিল মামলা শুনানির জন্য আজ বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ বেঞ্চে আজ শুনানির জন্য মামলার কার্যকালিকায় জামায়াত নেতা আজহারের আপিল মামলা ২৯ নং ক্রমিকে ও সুবহানের মামলা ৩১ নং এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কায়সারের আপিল মামলা ৩০ নং ক্রমিকে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আনীত…

Read More

কুমিল্লায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লা, ৩০ নভেম্বর : ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লায় আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও গল্লাই গ্রামের রফিকুল ইসলাম মুন্সির পুত্র জহিরুল ইসলাম মুন্সি (৩৫), পৌর এলাকার রারিরচর গ্রামের কেনু ভূঁইয়ার ছেলে পৌর কাউন্সিলর সুরুজ ভূঁইয়া (৪০) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, শ্রীমন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বরকইট ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আওলাদ হোসেন (৩৪)। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ২ লাখ টাকা ছিনতাই ও চাঁদা চাওয়ার অভিযোগে বরকইট ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ…

Read More

সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশ বাতিল হাইকোর্টে স্থগিত

ঢাকা, ২৯ নভেম্বর : সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। এডভোকেট আব্দুল হালিম কাফী সাংবাদিকদের জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর…

Read More

তারেক মাসুদের মৃত্যু, ক্ষতিপূরণ মামলার রায় আজ

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে প্রায় দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তার স্ত্রীর করা মামলার শুনানি শেষে আজ বুধবার সকালে রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ২ নম্বরে রয়েছে রায়ের বিষয়টি। ২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ এবং মিশুক মুনীর। তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সংঘর্ষ ঘটে। তাতে তারেক-মিশুকসহ মাইক্রোবাসের পাঁচ আরোহীর মৃত্যু হয়। আহত হয় আরো কয়েকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি…

Read More

পিলখানা হত্যা মামলা : অসমাপ্ত রায় পড়া চলছে

বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায়ের অসমাপ্ত অংশ পড়া শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৫২ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। আজ রায় পড়ছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। আজই রায় ঘোষণা শেষ হবে বলে আদালত জানিয়েছেন। এর আগে রবিবার রায় ঘোষণা আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। ২০১৩ সালের…

Read More

বিডিআর বিদ্রোহ মামলা রায় পড়া শুরু : পূর্ণাঙ্গ রায় দিতে সময় লাগতে পারে

ঢাকা, ২৭ নভেম্বর : রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বিদ্রোহে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় করা হত্যা মামলায় হাইকোর্টে রায় পড়া শুরু হয়েছে। মামলার পূর্ণাঙ্গ রায় দিতে আরো সময় লাগতে পারে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার সকাল ১১টার দিকে মামলায় রায় পড়া শুরু হয়েছে। সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এটর্নি জেনারেল আজ দুপুরে একথা জানান। তিনি বলেন, ২০১৩ সালের ৫ নভেম্বর বিডিআর বিদ্রোহ মামলায় নিম্ন আদালত ১৫২ জনের মৃত্যুদন্ড ও ১৬০ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়ে রায় দেয়। এটর্নি জেনারেল বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যা…

Read More

আদালতে টিটুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রংপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত গ্রেফতারকৃত টিটু রায়কে দু’দফায় ৮ দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার রংপুর গোয়েন্দা পুলিশ (উত্তর) কঠোর গোপনীয়তায় একটি সাদা মাইক্রোবাসে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়ে আসে। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত তার জবানবন্দি নেওয়া হয়। পরে ডিবি পুলিশের কঠোর পাহারায় টিটু রায়কে আদালত থেকে বের করে একটি প্রিজন ভ্যানে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে ডিবি পুলিশের কোন কর্মকর্তা এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে ডিবি পুলিশের একজন…

Read More