সেন্টমার্টিনে পরিত্যক্ত ৫ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অভিযান চালানো হয়। টেকনাফ থানা সূত্রে জানা যায়, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব-জোনের সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডারগণ গোপন খবরের ভিত্তিতে সেন্টমার্টিনের পশ্চিম পাড়ায় অভিযান চালায়। এসময় উত্তর বিচ সংলগ্ন কেয়া বনে লুকিয়ে রাখা ইয়াবা বড়ির চালানের বস্তা জব্দ করা হয়। পরে তা সিজি স্টেশনে নিয়ে গণনা করে ২৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। বিকেলে জব্দকৃত ইয়াবা বড়িগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More

সাভারে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

সাভারের শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতি ও চালককে হত্যার ঘটনায় জড়িত রুবেল (২৫) নামের এক ডাকাত ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানায়, গত এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে একদল ডাকাত। এসময় ডাকাতরা বাসের চালককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে যায় ডাকাতরা। শুক্রবার ভোররাতে টংগাবাড়ি এলাকায় এক অভিযানে ওই ডাকাতকে ধরতে গেলে ডাকাতরা বিষয়টি টের পেয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়, এসময় ডিবি পুলিশ গুলি চালালে…

Read More

মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করলো জিতু

দিয়া ইসলাম , সাভার : সাভারে মায়ের সাথে অভিমান করে জিতু মিয়া নামের ৬ষ্ঠ শ্রেণীর (১১) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় কালিয়াকৈর এলাকার নিজ বাড়িতে স্থানীয় ইডেন গ্লোরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিশু শিক্ষার্থী জিতু মিয়া মা সুর্যবানুর সাথে অভিমান করে নিজ ঘরে জানালার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির…

Read More

বেগমগঞ্জে দু’জনকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়নের ভিআইপি রোডের চৌকিদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন – স্থানীয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, বেগমগঞ্জ উপজেলায় দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মাদক সংক্রান্ত দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

Read More

দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে ৪৪ কোটি টাকা আত্মসাৎ

৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউ’র দুই কর্মকর্তা এবং দুই এজেন্টকে আটক করেছে সিআইডি। আটককৃতরা প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে দ্বিগুণমুনাফা দেওয়ার লোভ দেখিয়ে এসব টাকা হাতিয়ে নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে একটি অনুসন্ধান প্রতিবেদন পাঠায় সিআইডির ক্রাইম ইউনিটের কাছে। এর সূত্র ধরে সিআইডির ক্রাইম অর্গানাইজড দল তদন্ত শুরু করে। ইউনিপেটুইউয়ের দুই কর্মকর্তা ও দুই এজেন্ট ৪৪ কোটি চার লাখ…

Read More

বাড়িতে ঢুকে গলা কেটে গৃহবধূকে হত্যা

রাজধানীর দারুস সালাম থানার টোলারবাগের একটি বাড়িতে মরিয়ম বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে টোলারবাগের ৩১২/৪ নম্বর বাড়ির আটতলা ভবনের ৫ম তলার একটি কক্ষে তার গলাকাটা লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত মরিয়ম ঢাকা নার্সিং কলেজের হাউজ কিপার ছিলেন। বাসা থেকে মরিয়মের একটি মোবাইল ফোন সেট ছাড়া আর কিছু খোয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তার স্বামী আব্দুল হান্নান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের হিসাবরক্ষণ কর্মকর্তা। এই দম্পতির দুই সন্তান মুজাহিদ (২৪) এবং দিয়া (২১) মগবাজারে…

Read More

বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত

বরগুনা, ৫ মার্চ : জেলার বলেশ্বর নদের বিহঙ্গ চরে আজ ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন বনদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, ভোরে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের চর (বিহঙ্গ) এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্ল¬াশি চালিয়ে ২ বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয়সহ বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Read More

জাফর ইকবালকে হামলাকারীর পরিচয় সনাক্ত, স্বজন আটক

সিলেট ৪ মার্চ : প্রখ্যাত লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদিকে, শনিবার দিনগত রাতে বিশ^বিদ্যালয় সংলগ্ন শেখপাড়ায় অভিযান চালিয়ে যুবকের এক স্বজনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, হামলাকারী যুবকের নাম ফয়জুর রহমান। বয়স আনুমানিক ২৪ বছর। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়াপন গ্রামে। পিতা আতিকুর রহমান বিশ^বিদ্যালয় সংলগ্ন একটি মহিলা মাদরাসায় শিক্ষকতা করছেন। বর্তমানে তারা শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়া এলাকায় বসবাস করছেন। ওসি আরও জানান, রাতে…

Read More

হোলি উত্সবে কলেজছাত্রদের দ্বন্দ্বে স্কুলছাত্র খুন

রাজধানীর কোতোয়ালী এলাকায় গতকাল বৃহস্পতিবার হোলি উত্সব চলাকালে এক কলেজছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রের নাম রওনক হোসেন ওরফে রনো (১৭)। পুলিশ ও পরিবারের ধারণা, প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বান্ধবী মাইশা, আরিফ, সুমনসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এদিকে যাত্রাবাড়ি এলাকায় আগের দিন গ্যাং দ্বন্দ্বে রাকিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ইমরান হোসেন মুন্না (১৫) নামে আরও একজন আহত হয়। খুনের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের…

Read More

বেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শুক্রবার বিকালে ১০ পিস স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে। ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাযায়, বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে  আসে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

Read More