সাভারে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি টাইলস’র পাশ থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি মোহসনিুল কাদির। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা…
Read MoreCategory: অপরাধ
সাভারে দুর্বৃত্তের হাতে যুবক খুন
দিয়া ইসলাম , সাভার : সাভারে শরিফ হোসেন নামের (১৮) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরো ১ জন। সোমবার সন্ধ্যায় সাভারের বাড্ডা ভাটপাড়া স্কুল মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক বক্তারপুর এলাকায় একটি বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। নিহত ওই যুবকের পরিবারের সদস্যরা জানায় শরিফ হোসেন বক্তারপুর এলাকায় একট জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজ শেষ করে সে বিকেলে বাসায় চলে আসে। সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুল মাঠে প্রকাশ্যে কুপিয়ে…
Read Moreসাভারে পরীক্ষা কেন্দ্রে নকল করার পরে ধরা পড়ায় আত্মহত্যার চেষ্টা
দিয়া ইসলাম : সাভারে পরীক্ষা কেন্দ্রে নকল করার পরে ধরা পড়ায় এক ছাত্রী দোতলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (১৮) সাভার অধরচন্দ্র বিশ^বিদ্যালয় কেন্দ্র থেকে আজ পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিলেন। পরে ওই ছাত্রী বাড়ি থেকে বাম হাতে নকল করে এসে পরীক্ষায় লেখা শুরু করেন। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের প্রতিনিধি কেন্দ্রর ভারপ্রাপ্ত…
Read Moreসাভারে চলন্ত বাসে ডাকাতের হামলা, চালক নিহত
দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে যাত্রীবেশী ডাকাতের হামলায় চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার রাত দুইটার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় এ ঘটনা । নিহত শাজাহান (৪২) টাঙ্গাইলের চরজানা এলাকার মৃত দিশা মিয়ার ছেলে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, ধলেশ্বরী পরিবহনের বাসটি রাতে টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছিল। টাঙ্গাইলে বাস ছাড়ার সময় যাত্রীবেশে ১৩ ডাকাত ওঠে। পরে রাত দুইটার দিকে বাসটি নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় পৌঁছালে ডাকাতরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় চালক শাজাহান, হেলপার ও সুপারভাইজার বাধা দিলে…
Read Moreপ্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে গ্রেফতার ১৪
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা । পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এদিকে প্রশাসনের নানামুখি তত্পরতার পরও বন্ধ হচ্ছেনা প্রশ্ন ফাঁস। গতকাল শনিবার গণিত পরীক্ষারও প্রশ্ন ফাঁস হয়েছে।
Read Moreমোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা
নোয়াখালীর সেনবাগের আহম্মদপুর গ্রামে মো. আবু শাকের শাহীন (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে নিজ বাড়ির অদূরে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু শাকের শাহীন উপজেলার কাবিলপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মোরশেদ আলমের ছেলে এবং স্থানীয় কাবিলপুর হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার পিতা মোরশেদ আলম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুই ভাই দুই বোনের মধ্যে শাহীন সবার বড়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নিহত শাহীনের মা রোকেয়া…
Read Moreশাহজালালে প্রায় ৬ কেজি স্বর্ণসহ ২ যাত্রী গ্রেফতার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় বিমানের দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় এলে বিমানের ওই যাত্রীদের আটক করা হয়। পরে তাদের ব্লেজার, জুতা ও মোবাইল ফোনের কভারের ভেতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যাত্রীরা হলেন- ফেনীর কেরামত আলী ও ঢাকার লোকমান। এ ঘটনায় মামলা হয়েছে।
Read Moreফেলে যাওয়া প্রাইভেটকারে ১০৮ কেজি গাঁজা
দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় ফেলে যাওয়া একটি প্রাইভেটকারে ১০৮ কেজি গাঁজা পাওয়া গেছে। আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোডের আশুলিয়া পশ্চিম পাড়া গ্রামের পাশের একটি ছোট জঙ্গলে ওই প্রাইভেটকারটির সন্ধান পায় পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ ওই প্রাইভেটকারটির ব্যাকডালা থেকে গাঁজার বস্তাগুলো জব্দ করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর হওয়ার পর থেকে টয়োটা এক্সজিও মডেলের (ঢাকা মেট্রো-গ-২০-০৪৬৭) ওই প্রাইভেটকারটি জঙ্গলে দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটির মালিক কিংবা চালক কাউকে না…
Read Moreঢাকার ধামরাইয়ে কুপিয়ে হত্যা
দিয়া ইসলাম : ঢাকার ধামরাইয়ে জিন্নত আলী নামের (৫০) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। এসময় ওই ব্যবসায়ীর স্ত্রী রাসেদা বেগমকে কুপিয়ে জখম করে দুর্বৃওরা। রাতে ধামরাইর নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় দুর্বৃওরা রাতে ওই গ্রামের স্বামী স্ত্রীর রুমে ঢুকে স্বামী জিন্নত আলী ও স্ত্রী রাসেদাকে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ব্যবসায়ী জিন্নত আলী মারা যায়। চিকিৎসকরা জানিয়েছে তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম…
Read Moreরূপা হত্যার রায় ১২ ফেব্রুয়ারি
টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এ মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালতের বিচারক আবুল মনসুর মিয়া। আজ সোমবার দুপুর একটা পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এর আগে বেলা ১১টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ মামলার বিচার কার্যক্রম শুরু করেন। এ সময় মামলার আসামিরা উপস্থিত ছিলেন। গত বছরের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার…
Read More