রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেই হাসান নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হাসানের বিরুদ্ধে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে। জানা যায়, ঘটনাস্থল থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সার্জেন্ট সোহেল রানার চুরি হওয়া দুইটি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে পীরেরবাগের একটি বাসায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ইন্সপেক্টর জালাল নিহত হন। ওই ঘটনায় পুলিশ হাসানের স্ত্রী তানিয়াকে গ্রেফতার করে। তানিয়া গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী…
Read MoreCategory: অপরাধ
বেনাপোলে কোটি টাকার স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারকালে যশোর জেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে আজ বুধবার সকালে ১ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ২০টি স্বর্ণের বার জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়। তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। স্বর্ণগুলো বেনাপোল কাস্টমস হাউজে…
Read Moreসন্ত্রাসীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু
রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে রাত দুইটার দিকে তাকে মৃত বলে জানান চিকিত্সকরা। গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে জালালউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হোন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, তিনতলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবৈধ অস্ত্র জড়ো করেছে; এই খবর…
Read Moreহামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট আহত ৮
পূর্ব শক্রুতার জের ধরে সাভারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এসময় ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। লুটপাট করেছে নগদ চার লক্ষ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গভীর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় জাকির ভ্যারাইটিজ ষ্টোর এ ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষরা। এলাকাবাসী জানায় পূর্ব শক্রুতার জের ধরে গভীর রাতে ভাকুর্তার সোলাই মার্কেট এলাকায় জাকির ভ্যারাইটিজ ষ্টোর এ ধারালো অস্ত্র ও…
Read Moreসাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার তুরাগনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় সকালে তুরাগনদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল আউয়াল। এঘটনায় আশুলিয়া…
Read Moreমান্দায় যুবকের রহস্যজনক মৃত্যু
নওগাঁর মান্দায় আনন্দ মেলার অদূরে আলী হাসান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড়ের অদূরে বৌমারী বিলের নির্জন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী হাসান রাজশাহী মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামের আব্দুর রশিদ প্রামানিকের বড় ছেলে। এদিকে উদ্ধার হওয়া লাশ নিয়ে স্থানীয়দের মাঝে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে বাড়ি থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে বৌমারী বিলের নির্জন এলাকায় এসে ‘আত্মহত্যা’র বিষয় নিয়ে। হদিস পাওয়া যায়নি তার ব্যবহূত ওয়াল্টন অ্যান্ড্রয়েট মোবাইলফোনটিও। নিহতের ভাই আব্দুল কাদের জানায়, নিহত আলী হাসান রাজশাহী…
Read Moreস্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী ইমরান বিশ্বাস (২৭)। আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ইমরান। এর আগে গতকাল বুধবার রাতে নিজ স্ত্রী সুমাইয়া আক্তারকে গলাটিপে হত্যা করেন তিনি। সুমাইয়া জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোষপুর গ্রামের আবুবকর শেখের মেয়ে। ইমরান একই গ্রামের জাফর বিশ্বাসের ছেলে। সুমাইয়া আক্তারের চাচী হেনা বেগম মুঠোফোনে বলেন, ৭ মাস আগে একই গ্রামের ইমরানের সাথে আমরা পারিবারিকভাবে সুমাইয়াকে বিয়ে দেই। তারপর থেকে সুমাইয়া সেখানে সংসার করছিল। বুধবার বিকেলে সুমাইয়া-ইমরান আমাদের (সুমাইয়ার বাবার বাড়ি) বাড়ি থেকে ইমরানের বাড়িতে যায়।…
Read Moreআশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের টাকা দিয়ে অট্রলিকা বাড়ী বানালেন রাজু আহম্মেদ
সাভার প্রতিনিধি : আশুলিয়ায় প্রভাবশালীদের দেওয়া প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ,আউকপাড়া ও বেলমা এলাকায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৪০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায় এক বছর আগে আশুলিয়ার চারাবাগ,বেলমা ও আউকপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল ইসলামের…
Read Moreমাদক ব্যবসায় বাধা দেয়ায় ২জনকে পিটিয়ে জখম
দিয়া ইসলাম , সাভার : মাদক ব্যবসায় বাধা দেয়ায় সাভারের আশুলিয়ায় দুইজনকে কুপিয়ে জখম ও পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। আশুলিয়ার জিরাবো বাগান বাড়ি এলাকায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করছে রুবেল ও জাকির। শনিবার রাতে মাদক বেচাকেনার সময় বাধা দেয় জিরাবো বাগান বাড়ি এলাকার রনজিৎ সরকারের ছেলে টিটু রায়। এতে মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও তার দুই হাত ভেঙ্গে দেয়। এ সময় তার সাথে থাকা দেড় হাজার টাকা…
Read Moreসাভারে গৃহবধূকে ‘শ্বাসরোধ করে হত্যা’ স্বামী-শ্বশুর পলাতক
দিয়া ইসলাম : সাভারে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে।ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। শনিবার বিকেলে সাভার উপজেলায় ডগরমোড়া এলাকায় স্বামীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধুর নাম স্বর্ণালী আক্তার(২৬)।সে আশুলিয়ার কবিরপুর বাইদগাঁও এলাকার সুরুজ মিয়ার মেয়ে এবং তার স্বামী গাজীপুরের কালিয়াকৈর গ্রামের হিকমত আলীর ছেলে আকবর আলী। নিহত গৃহবধুর ভাই নজরুল ইসলাম জানায়,সাত বছর আগ স্বর্ণালী আক্তারের সাথে আকবর আলীর সাথে বিয়ে হয়।বিয়ের পর থেকে তারা স্বামী স্ত্রী সাভারের ডগরমোড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো।নিহত ওই গৃহবধুর আলফি নামের সাত বছরের এক…
Read More