ষ্টাফ রিপোর্টার,২০ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯০৪ বোতাল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।মঙ্গলবার ভোর রাতে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ী দম্পতি হল ইকবাল হোসেন লেবু (৪৮) ও তার স্ত্রী নার্গিস বেগম (৩৭)।র্যাব ৪ জানায়,আটক মাদক ব্যবসায়ী দম্পতি দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভারতীয় ফেন্সিডিল বিক্রি করে আসছিলো। পরে আজ ভোর রাতে তৈয়বপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেন্সিডিল,তিনটি স্মার্ট ফোন,নগদ ১২.৬৭০…
Read MoreCategory: অপরাধ
সাভারে হোটেল ব্যবসায়ীকে হত্যার অপরাধে কুখ্যাত ৯ ডাকাত গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ১৫ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):সাভারে এক হোটেল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা উৎঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এঘটনায় হত্যা কান্ডের সাথে জড়িত নয়জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলার এস আই নিরন্ত্র সালে ইমরান।পুলিশ বলছে,গেল ছয় অক্টোবর ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পার্কের সামনে থেকে মিরপুরের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্করের (৪১) লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী হাফিজা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার পায় ঢাকা জেলা…
Read Moreনিখোঁজের ২ দিন পর সাভারের আশুলিয়ায় শিশুর লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার, ১৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):নিখোঁজের দুই দিন পরে সাভারের আশুলিয়া থেকে আসিফ নামের আট বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকার একটি শ্রমিক কলোনীর গলি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত ঐ শিশু পূর্ব কলতাসুতি এলাকার জুয়েল রানার ছেলে। সে ঐএলাকার স্থানীয় দিপারোজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।নিহত শিশুর পরিবারের সদস্যরা জানায়,গত ১০ অক্টোবর বিকেলে পূর্ব কলতাসুতি এলাকার নিজ বাড়ির সামনে থেকে শিশু আসিফ নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়রি করেন। পরে আজ সকালে পূর্ব কলতাসুতি…
Read Moreসাভার ও আশুলিয়ায় এক নারীসহ ও চার শিশু ধর্ষণের শিকার
ষ্টাফ রিপোর্টার,৯ অক্টোবর,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় এক নারী গণধর্ষণের শিকার ও চার শিশু ধর্ষণের শিকার হয়েছেন। প্রতিনিয়িত এ উপজেলায় একের পর এক ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ও কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে জরুরী ভাবে আলোচনা সভা ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা।পুলিশ বলছে,আশুলিয়ার তৈয়বপুর এলাকায় একটি বাড়িতে বাবা মাসহ তিন শিশু ভাড়া থাকতো। শিশু তিনটির বাবা মা পোশাক কারখানায় কাজে গেলে গত ৬ অক্টোবর ঐ তিন শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন বাড়িওয়ালা হেলাল…
Read Moreআশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
ষ্টাফ রিপোর্টার. ৭ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুই বান্ধুবীকে গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও ৯ কিশোর পলাতক রয়েছে বলে জানা গেছে।বুধবার ভোর রাতে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান। প্রায় ১ মাস আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সাথে পবনারটেক এলাকার একটি হাউজিং এলাকায় বেড়াতে গিয়ে ওই গ্যাংয়ের হাতে গণধর্ষণের শিকার হয়েছিলেন তারা।আটকরা হলো ডায়মন আলামিন, জাকির ও পান রাকিব। পান রাকিব ভাদাইল এলাকায় মাঝে মধ্যে শাক বিক্রি…
Read Moreসাভারে চাকরি দেবার প্রলোভনে গৃহবধুকে ধর্ষণ
ষ্টাফ রিপোর্টার, ৫ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইতালি ফেরত এক প্রবাসীর বিরুদ্ধে। এরপর থেকেই হুমকি আর ভয় ভীতির মধ্যে রয়েছেন ঐ নারী। অর্থ ও প্রভাবশালীদের দাপটে নাজেহাল হয়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। শেষমেষ ভুক্তভোগী ঐ নারী ফোন করেন জাতীয় জরুরী সেবা ট্রিপল নাইনে। তাকে সাভার মডেল থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার পর থানায় গিয়ে ও আশানুরূপ সাড়া না পাবার অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগী নারী জানান, তার স্বামী পেশায় একজন কাঠমিস্ত্রি। ফরিদপুরের মধুখালী থানায় একটি গ্রাম থেকে সাভারে আসার পরই…
Read Moreধামরাইয়ে ইটভাটায় নারীকে ধর্ষণের অভিযোগ , ধর্ষণকারী আটক
ষ্টাফ রিপোর্টার, ৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে একটি ইটভাটায় এক নারীকে ধর্ষণের অভিযোগ এক ধর্ষণকারী আটক করেছে পুলিশ।ভোর রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা এলাকা থেকে ধর্ষক মোঃ জিন্নত আলী (৪৫) কে আটক করেছে পুলিশ।ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের মোঃ নান্নু মিয়ার ছেলে ধর্ষক মোঃ জিন্নত আলী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে ধামরাই থানায়। এলাকাবাসী ধর্ষক জিন্নত আলীর বিচার দাবি করেছেন।পুলিশ বলছে, উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের নাছির উদ্দিনের সাথে দশ বছর পূর্বে বিয়ে হয় বড় নারায়নপুর গ্রামের মমতাজ বেগম (লাবু)’র সাথে । তাদের ঘরে তিনটি কন্যা সন্তান…
Read Moreসাভারের আশুলিয়ায় দশ বছরের শিশু ধর্ষণের শিকার
ষ্টাফ রিপোর্টার, ২ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী ব্যক্তি মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।রাতে আশুলিয়ার জামগড়া মোল্ল্যাবাজার এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, ধর্ষণের শিকার ঐ শিশু তার বাবা মার সাথে জামগড়া মোল্ল্যাবাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। পরে ওই শিশুর ভাড়া বাড়ির প্রতিবেশী ওই ব্যক্তি গতকাল শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে নিজের ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঐ শিশু চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করে। এর আগে…
Read Moreসাভার ও ধামরাইয়ে শিশুসহ ৬ জন ধর্ষণের শিকার
ষ্টাফ রিপোর্টার, ১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক তিন ধর্ষণকারী হলো মহিদুল ইসলাম (৪০), মাজাহারুল ইসলাম (২৫),ও তরিকুল ইসলাম (২৫)।পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে সাভারের মুক্তিরমোড় এলাকায় ভাড়া বাড়িতে ঐ নারী শ্রমিককে গণধর্ষণ করে ছয় ব্যক্তি। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয় তারা। পরে গণধর্ষণের শিকার ওই নারী বুধবার বিকেলে ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ বৃহষ্পতিবার…
Read Moreঢাকার মিরপুর থেকে এক’শ মামলার আসামী নাসিম আটক
ষ্টাফ রিপোর্টার, ১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার মিরপুরের রূপনগর এলাকা থেকে এক’শ মামলার আসামী প্রতারক ইমাম হোসাইন নাসিমকে (৬০) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।গতকাল গভীর রাতে ঢাকার মিরপুরের রূপনগর এলাকার নয় নাম্বার রোডের এগার নাম্বার বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৪। এসময় তার কাছ থেকে ১৪’শ পিচ ইয়াবা ট্যাবলেট,একটি বিদেশী পিস্তল,তিন রাউন্ড তাজা গুলি,দুটি বিদেশী বোতল মদ,চারটি ওয়াকিটকি,নগদ এক লক্ষ ৩৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।এবিষয়ে র্যাব ৪ এর সিনিয়র এ এসপি আখতারুজ্জামান বলেন, আটক ঐ ব্যক্তি একজন সিরিয়াল প্রতারক তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নানা…
Read More