আশুলিয়ায় চাঁদা না পেয়ে জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে শীর্ষ ভূমি দস্যু মতিন

ষ্টাফ রিপোর্টার,১৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):দশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় একটি জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে ১৪ টি সাধারণ ডায়রির অভিযুক্ত ব্যক্তি ও শীর্ষ ভূমি দস্যু এম এ মতিন (৫২)। এম এ মতিন নোয়াখালী জেলার মৃত শফিউল্লার ছেলে। এঘটনায় শনিবার সকালে ভূমি দস্যু এম এ মতিনের নামে আশুলিয়া থানায় একটি চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়,গতকাল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচট বসুন্ধরা উষাপোল্ট্রি মোড় এলাকায় আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি তার সাড়ে ১৬ শতাংশ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। এসময় ওই এলাকার শীর্ষ ভূমি দস্যু এম এ মতিন…

Read More

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় ১৮ জন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ১১ নভেম্বর ,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় ১৮ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃতরা নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে তারা।পুলিশ জানায়,সাভারের হেমায়েতপুরে একটি কারখানার ডাকাতি হওয়া মালামালসহ চার জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে বালুবাহী বালগেড চালানোর অভিযোগে দুই জনকে আটক করেছে নৌ পুলিশ। এছাড়া সাভারের বক্তারপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে নয় জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। এছাড়াও আশুলিয়ার সুবন্দী তালদিঘী এলাকায় অভিযান…

Read More

ঢাকার ধামরাইয়ে গণধর্ষণের শিকার গৃহবধু

ষ্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ঐ এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।গতকাল রাতে ধামরাইর চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এলাকাবাসী বলছে, রাতে সন্ধিতারা গ্রামের বান্দু মিয়ার ছেলে সন্ত্রাসী শামীম রাতে ঐ গৃহবধুকে ভয়ভীতি ও কৌশলে একটি লেবু বাগানে নিয়ে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা শামীমের সহযোগী মোশারফ,রুবেল,সোহেল,সুমন ও শামীম ওই গৃহবধুকে হাত পা বেধে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঐ গৃহবধু জ্ঞান হারিয়ে ফেললে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেলে নিজ বাড়িতে ফিরে স্বজনদের নিয়ে রাতেই…

Read More

ধামরাইয়ে নিন্মমানের খাদ্য খেয়ে ১২শ মুরগির মৃত্যু

স্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের বালিয়াপাড়া জালসা গ্রামে নিন্মমানের খাদ্য খাইয়ে ১ হাজার ২০০ লেয়ার মুরগির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন খামার মালিক মহিউদ্দিন। তিনি নিম্নমানের পোট্রি খাদ্য বিক্রেতার বিরুদ্ধে রাতে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা গেছে, ধামরাইয়ের বালিয়াপাড়া জালসা গ্রামের মনি পোট্রি খামার মালিক মহিউদ্দিন তার খামারে দুই হাজার লেয়ার মুরগি পালন করে আসছেন। এসব মুরগির খাদ্য তিনি ধামরাইয়ের বাথুলি বাজারের আব্দুল খালেকের দোকান থেকে লাকী ফিড নামে এ খাদ্য ক্রয় করেন। গত ২২ অক্টোবরও তার দোকান থেকে ১৩ বস্তা খাদ্য কিনেন তিনি। ওই…

Read More

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণার দায়ে মিরপুর থেকে তরুণী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণার দায়ে রাজধানীর মিরপুর থেকে ইসরাত জাহান রেইলি (১৮) নামের এক তরুণীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।মিরপুরের দারুসসালাম থানার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।এ সময় তার কাছ থেকে উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মবিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নিজের নামে ৭ টি ফেসবুক আইডি, ২ টি ব্যক্তিগত…

Read More

ঢাকার ধামরাইয়ে অপহরণের ১৫ ঘন্টা পর শিশু উদ্ধার,অপহরণকারী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ৫ নভেম্বর,২০২০(বিবিনিউজ):অপহরণের ১৫ ঘন্টা পরে ঢাকার ধামরাইয়ে দশ বছরের এক শিশুকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারীকেও আটক করা হয়। অহরণের পরে উদ্ধার হওয়া ঐশিশুর নাম তালহা। সে ধামরাইয়ের ভাড়ালিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার আবু বক্করের ছেলে।পুলিশ বলছে,গতকাল সকাল ছয় টার দিকে ধামরাইর ভাড়ালিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার পাইকপাড়া মাদ্রাসার দশ বছরের শিশু তালহাকে অপহরণ করেন একই এলাকার শামসুল হক নামের এক অপহরণকারী। পরে অপহরণকারী ঐ শিশুকে নিজের বাড়িতে নিয়ে হাত পা দড়ি দিয়ে বেধে নির্যাতন করেন। পরে গতকাল সন্ধ্যায় শিশুটির বাবা ধামরাই থানায় অপহরণের লিখিত…

Read More

সাভারে ভারতীয় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪

ষ্টাফ রিপোর্টার,০৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব -৪। র‌্যাব জানায়, সাভারের হেমায়েতপুরে সকালে মাদক ব্যবসায়ী গোলাম রাব্বানী,আমির হামজা ও আফতাব তামিম ২০ বোতল ভারতীয় ফেনসিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে র‌্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে…

Read More

ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ষ্টাফ রিপোর্টার,৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সুমন নামের (২২) এক যুবককে আটক করেছে পুলিশ।আজ ভোর রাতে ধামরাইর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ বলছে,গতকাল রাতে ধামরাইর পৌর এলাকার বখাটে যুবক সুমন বাইশ বছরের এক গৃহবধুকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নিজের ভাড়া ঘরে উঠিয়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঐ গৃহবধু গতকাল রাতেই ধর্ষণকারী যুবক সুমন কে প্রধান আসামী করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ আজ ভোর রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার…

Read More

কর্মকর্তার বিরুদ্ধে কর্মচারীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর স্ত্রীকে টানা দুই মাস আটকে রেখে তাঁর ওপর নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন এক গৃহবধু।ঐ কর্মকর্তার শাস্তির দাবিতে আশুলিয়ার গণকবাড়ীতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লাভজনক সহায়ক প্রতিষ্ঠান বিমান পোল্ট্রি কমপ্লেক্সের প্রধান গেটে সকালে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শতাধিক কর্মচারী।ভুক্তভোগী ঐ নারী জানান, অসুস্থ স্ত্রীর সেবা করার কথা বলে ঐ কর্মকর্তা ওই নারীকে রাজধানীর আজিমপুরের বাসায় নিয়ে যান। সেখানে স্ত্রীর অনুপস্থিতিতে ডিজিএম মোহাম্মদ আলী এত দিন তাঁকে নিপীড়ন ও ধর্ষণ করে আসছিলেন। একপর্যায়ে নির্যাতন সহ্য…

Read More

সাভারে যৌতুকের জন্য প্রাণ গেল রাবেয়ার

স্টাফ রিপোর্টার, ১ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে যৌতুকের টাকা দিতে না পাড়ায় গৃহবধূ নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে আভিযোগ স্বজনদের । এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় হাজী আলাউদ্দিনের বাড়িতে। নিহত ঐ গৃহবধুর নাম রাবেয়া আক্তার (১৯)। এঘটনায় নিহতের বাবা রবিউল আলম বাদি হয়ে ওইদিন রাতেই আত্মহত্যা ও প্ররোচনার অভিযোগ তুলে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে নিহতের বাবা । মামলার আসামীরা হলেন নিহত গৃহবধূর রাবেয়া আক্তারের স্বামী সোহানুর রহমান (২২), শাশুড়ি শিল্পী বেগম (৩৮) ও শশুর স্বপন মিয়া (৪৭)। এ ঘটনায় , নিহত গৃহবধূর শাশুড়ি শিল্পী…

Read More