প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আশুলিয়ার ধর্ষক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,২২ নভেম্বর ২০২০(বিবিনিউজ):রাজধানীর উত্তরায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আশুলিয়ার এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ঐ ধর্ষণকারীর নাম সালাউদ্দিন শাওন (৫০)। সে আশুলিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আশুলিয়া বাজারে রড সিমেন্টের ব্যবসা করার সুত্রে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে পরিচয় হয় সালাউদ্দিন শাওনের। পরে বিভিন্ন অজুহাতে নারীর কাছ থেকে চার লক্ষ টাকা ধার নেন সালাউদ্দিন শাওন। ঐ নারী পাওনা টাকার জন্য চাপ দিলে সালাউদ্দিন শাওন গত কয়েকদিন আগে উত্তরার কালিয়ারটেক এলাকায় নিজ ভাড়া বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে । এর পর ঐ নারীকে মানসিক…

Read More

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় ৩ জনের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ২২ নভেম্বর,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য আরেকটি ঘটনায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী জানায়,সাভারের আমিনবাজার ইউনিয়নের দৌবারই গ্রামের আনছার আলীর ছেলে মামুন মিয়া (২৫) গাড়ির ইলেকটিক মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। । গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রতিবেশী আখিলের একটি গাড়ি মেরামত করার জন্য যন্ত্রাংশ কেনার মামুন মিয়াকে পচিশ’শ টাকা দেন আখিল। পরে গাড়ির যন্ত্রাংশ কিনতে একটু দেরি হওয়ায় গতকাল আখিল ও তার লোকজন ইলেকটিক মিন্ত্রী মামুন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে কাউন্দিয়ার পাঁচকানী এলাকায় নিয়ে আখিল,তার সহযোগী জাহিদ…

Read More

ধামরাইয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির দায় নিয়ে সামিরক বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম জাহাঙ্গীর আলম। এদিকে প্রধান শিক্ষককে সামরিক বরখাস্তের পরে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি। এর পর নিজের লোকজন নিয়ে বরখাস্ত হওয়া ওই শিক্ষকও নিজের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এতে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে স্থানীয়রা। ভালুম আতাউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,গত পাঁচ বছর আগে জাহাঙ্গীর আলম কুশুরা হামিদা আফাজ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক…

Read More

সাভারের আশুলিয়ায় ধর্ষণের ৩৭ দিন পর আসামি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ৯ বছরের শিশু ধর্ষণের ৩৭ দিনের মাথায় অভিযুক্ত ফজলুল হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন। এর আগে গতকাল বিকেলে মানিকগঞ্জের তালুকনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ফজলুল হক মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুকনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী ঐ এলাকার কাইয়ুমের বাড়িতে ৯ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ফজলুল হককে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। মামলার পর আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে গতকাল…

Read More

সাভারের আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় শিমলা আক্তার নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এঘটনায় নিহতের স্বামীক রিয়াজকে আটক করেছে পুলিশ।রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকার জনৈক ফকির মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহতঐ গৃহবধুর পরিবারের সদস্যরা জানায়,পারিবারিক কলহের জের ধরে রাতে গৃহবধু শিমলা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রিয়াজ। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় পালিয়ে যাওয়ার সময় নিহতের স্বামী রিয়াজকে আটক করেছে পুলিশ।নিহত শিমলা আক্তার (১৮) পাবনা জেলার আমিনপুর বাজার থানার ঘুগছুলান্দা গ্রামের…

Read More

সাভারে নৃত্য শিল্পীর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আলোচিত এক নৃত্য শিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়া ড্রেনমার্কেট এলাকার একটি ড্রেনের উপর থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ঐ নৃত্য শিল্পীর নাম ময়ুরী (২২)। সে সাভারের কাঞ্চনপুর এলাকার তাহের মিয়ার মেয়ে।নিহতের পরিবারের সদস্যরা জানায়,গতকাল রাতে আড়াপাড়া এলাকায় একটি আশ্রমে কালিপুজার অনুষ্ঠানে নাচতে যান। পরে ভোর রাতে স্থানীয়রা আড়াপাড়া ড্রেনমার্কেট এলাকার একটি ড্রেনের উপর তার লাশ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ…

Read More

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪২ জন

১৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ): রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৯৯ গ্রামম হেরোইন ও ৩ কেজি ৩৪০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ২৫টি মামলা করা হয়েছে।রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি ওয়ারী জোনাল…

Read More

পাওনা টাকা না পাওয়ায় সাভারে গার্মেন্টস শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

ষ্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):পাওনা টাকা সময়মত না দেওয়ায় সাভারে বাড়িতে ডেকে এনে এক গার্মেন্টস শ্রমিককে মুখে গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে এক দম্পতি। এঘটনায় ওই দম্পতিকে আটক করেছে পুলিশ।গভীর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার জনৈক ওহাব মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ঐ গার্মেন্টস শ্রমিকের নাম মাজাহারুল ইসলাম (২৭)। তার ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই গার্মেন্টস শ্রমিক নতুনপাড়া এলাকার আলেয়া এ্যাপারেলন্স লিমিটেডে কর্মরত ছিলো।পুলিশ বলছে,গত কয়েকদিন আগে গার্মেন্টস শ্রমিক মাজাহারুল ইসলাম প্রতিবেশী মোহাম্মদ সলিম ও তার স্ত্রী নবিতা খাতুনের…

Read More

সাভারে ফেসবুকে মহানবীকে নিয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট দেওয়ায় গার্মেন্টস কর্মকর্তা আটক

ষ্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট দেওয়ার অভিযোগে এক গার্মেন্টস কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক ওই গার্মেন্টস কর্মকর্তার নাম শংকর আল বাড়ই (৩৫) সে সাভারের আইচানদ্দা এলাকার সুরমা গার্মেন্টস এর ষ্টোর কিপার হিসেবে কর্মরত ছিলো। আটক ওই কর্মকর্তা বরিশালের অগৈলঝড়া থানার পশিচম সুজাকাটি গ্রামের শশকর বাড়ইর ছেলে। সে সাভারের বনপুকুর এলাকার মল্লিক ভিলায় ভাড়া থাকতো।রবিবার বিকেলে সাভারের আইচানদ্দা সুরমা গার্মেন্টস থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,আটক ওই গার্মেন্টস কর্মকর্তা আজ নিজের ফেসবুকে মহানবী হযরত…

Read More

সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।রবিবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়ার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব ।র‌্যাব ৪ জানায়,ভোর রাতে তেঁতুলঝোড়ার মোড় এলাকায় ইয়াবা বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে এক’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আলিম (৩৬) ও শাহ্ আলম (২৪ কে আটক করে র‌্যাব। পরে সকালে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং।

Read More