সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশে গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য :সালাউদ্দিন বাবু

ষ্টাফ রিপোর্টার,২৩ নভেম্বর ২০২৬(বিবিনিউজ):সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশে গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ আসনের সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গার্মেন্টস কারখানায় নাশকতা রোধে দলীয় নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে থেকে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন,বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার এ সরকার শ্রমিকদের জীবন মান উন্নয়নের নানা পরিকল্পনা হাতে নিয়েছে এবং শ্রমিকদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে পাঁচ বছর পর পর শ্রমিকদের বেতন বাড়ার কথা থাকলেও এই সরকার অনেক আগেই শ্রমিকদের বেতন বাড়ানোর চিন্তা করেছে গার্মেন্টস ছুটি হলে রাস্তায় থাকার দরকার নেই সবাইকে বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার কাঠগড়া এলাকায় কাঠগড়া উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। এসময় স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment