ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত

৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : আগামী বছর ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪৮ দলের বর্ধিত কলেবরের এবারের আসরের গ্রুপ নির্ধারণের জন্য কাল ড্র অনুষ্ঠিত হয়ে গেল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। এখনো ছয়টি দল চূড়ান্ত হওয়ার বাকি। ইউরোপিয়ান প্লে অফ খেলে চার দল ও আন্ত:মহাদেশীয় প্লে অফ থেকে দুটি দল জায়গা করে নেবে মূল পর্বে। ২০২৬ সালের ১২ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল ইভেন্টের যাত্রা শুরু হবে। বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা দ্বিতীয় দিন…

Read More

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। তিনি বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে। সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা।আজ শনিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচন হবে ‘আদর্শ নির্বাচন’। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন,…

Read More

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ

৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে দেশ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ মন্তব্য করেছেন। উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপোসহীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব। এরশাদবিরোধী আন্দোলন থেকে হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম, সাহসী ভূমিকা আমাদের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।’ তিনি আরও বলেন, ‘দেশ তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞাকে…

Read More

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি

৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্তে উভয় পক্ষ ভারী গোলাবর্ষণ করেছে। দুই পক্ষের কর্মকর্তারা বলেন, শুক্রবার গভীর রাতে সংঘর্ষের সূত্রপাত হয়। তাঁরা একে অপরের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছেন। সাম্প্রতিক সময় এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত কয়েক মাসে সীমান্তে একাধিকবার সংঘাতে জড়িয়েছে তারা। গত অক্টোবরে প্রাণঘাতী সংঘাতের পর দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হলেও সীমান্তে মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটছে। গতকাল রাতের সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের তালেবান…

Read More

বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান এখন বিকেএসপিতে

স্টাফ রিপোর্টার,৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :আজ বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার চাঁদপুরের সোহানের বিকেএসপিতে আগমন সকলের মধ্যে এক ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম সোহান ও সোহানের বাবার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সোহান ও তাঁর পরিবারের খোঁজ-খবর নেন। এরপর মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুন্য উপভোগ করেন এবং সোহানের সাথে বল নিয়ন্ত্রনের খেলায় মেতে উঠেন। মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নিবেন বলে জানান । তিনি সোহানকে আগামীদিনের মেসি তৈরিতে বিকেএসপির সর্বাত্বক সহযোগিতার কথা…

Read More

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে গ্রুপ ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে ‘এইচ’ গ্রুপ থেকে গ্রুপ ফাইনালে জায়গা করে নিয়েছে শক্তিশালী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গ্রুপ ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আজ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচে জয়ী দল। আজ দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর দলে ফেরেন অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ। পরীক্ষার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। টুর্নামেন্টের প্রথম আসরের সেরা খেলোয়াড় কিরণকে পেয়ে জাহাঙ্গীরনগর আত্মবিশ্বাসী ছিল শুরু থেকেই। কিরণ দেশের শীর্ষ লিগে বসুন্ধরা কিংসে সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে কিরণকে নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জাহাঙ্গীরনগরের আজকের ৩–০ গোলের জয়টি দাপুটে। তিনটি গোলই হয়েছে…

Read More

খালেদা জিয়াকে মধ্যরাতের পরে অথবা ভোরে লন্ডনে নেবার সিদ্ধান্ত

৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন এ কথা জানান। খালেদা জিয়ার সুচিকিৎসার জন‍্য এয়ার অ‍্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে কাতার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কাতারের পক্ষ থেকে আজ সকালে বিএনপিকে এ তথ‍্য জানানো হয়েছে। গত ১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়ে বলে জানা গেছে।…

Read More

সাভারস্থ প্রধান কার্যালয়সহ সারাদেশে সিআরপির ১৩টি কেন্দ্রে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার,৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : চিকিৎসায় দেশের অগ্রগণ্য প্রতিষ্ঠান, সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজড (সিআরপি) বা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র। “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সাভারস্থ প্রধান কার্যালয়সহ সারাদেশে সিআরপির ১৩টি কেন্দ্রে দিবসটি উদযাপন করা হয়। ৩ ডিসেম্বর ঢাকার সাভারস্থ চাপাইনে সিআরপি’র প্রধান কার্যালয় থেকে র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা হয়। এতে সিআরপিতে চিকিৎসাধীন মেরুরজ্জুর আঘাতপ্রাপ্ত রোগী, উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর ইনক্লুসিভ স্কুলের শিক্ষার্থী এবং সিআরপি’র কর্মীরা অংশগ্রহণ করে। উদযাপনের অংশ হিসেবে সিআরপিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণার্থীদের মাঝে জীবিকা সহায়তা প্রদান…

Read More

৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল

৩ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে। নতুন এই ৫০০ টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ছাড়া হবে। নতুন এই নোটের নকশাতেও পরিবর্তন আসছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে। নতুন নোটে তা নেই। নতুন নোটের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সই…

Read More

২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল

৩ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে। সিলেট থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে লড়বে…

Read More