জাবি উপাচার্য ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন


স্টাফ রিপোর্টার, ২৪ জুলাই, ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ এ অংশগ্রহণের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

যুক্তরাষ্ট্র সফরে উপাচার্য ২৬ জুলাই ‘Teaching and Learning in Bangladesh Universities- Past and Future’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করবেন। সেমিনারে শিক্ষার্থীদের কর্মজীবন, উচ্চতর শিক্ষা ও গবেষণায় পেশাজীবি হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো শিক্ষা ও এ্যাকাডেমিক দক্ষতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই সফরে উপাচার্য ২৩ জুলাই অ্যালামনাই মিটিং এবং ২৫-২৭ জুলাই পুনর্মিলনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উপাচার্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পেশাজীবিদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে মতবিনিময় করবেন। আগামী ২৯ জুলাই ২০২৫ তারিখে উপাচার্য দেশে ফিরবেন।

Related posts

Leave a Comment